Home খবর ভারতে লঞ্চ হল realme 16 Pro স্মার্টফোন, রয়েছে 200MP ক্যামেরা, 7000mAh ব্যাটারি এবং Dimensity 7300-Max চিপ

ভারতে লঞ্চ হল realme 16 Pro স্মার্টফোন, রয়েছে 200MP ক্যামেরা, 7000mAh ব্যাটারি এবং Dimensity 7300-Max চিপ

ভারতের বাজারে realme মিড রেঞ্জে তাদের নতুন প্রিমিয়াম realme 16 Pro স্মার্টফোন লঞ্চ করেছে। এই স্মার্টফোনটিতে অসাধারণ ক্যামেরা, দীর্ঘমেয়াদী ব্যাটারি লাইফ এবং প্রিমিয়াম ডিজাইন দেওয়া হয়েছে। কোম্পানির পক্ষ থেকে স্মার্টফোনটি 200MP Portrait Master ক্যামেরা, দীর্ঘমেয়াদী 7000mAh ব্যাটারি এবং Dimensity 7300-Max প্রসেসর সহ লঞ্চ করা হয়েছে। একইসঙ্গে realme 16 Pro স্মার্টফোনটি নতুন realme UI 7.0 সহ কাজ করে। এছাড়া realme 16 Pro Plus স্মার্টফোনের সম্পূর্ণ ডিটেইলস জানার জন্য এখানে ক্লিক করুন। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক realme 16 Pro স্মার্টফোনের ডিটেইলস সম্পর্কে।

realme 16 Pro স্মার্টফোনের প্রাথমিক দাম 31,999 টাকা রাখা হয়েছে। এটি 8GB RAM এবং 128GB স্টোরেজ অপশনের দাম। অন্যদিকে স্মার্টফোনটি 8GB RAM এবং 256GB স্টোরেজ ভেরিয়েন্ট 33,999 টাকা দামে লঞ্চ করা হয়েছে। তবে টপ-এন্ড 12GB RAM এবং 256GB স্টোরেজ অপশনের দাম 36,999 টাকা রাখা হয়েছে। আগামী 9 জানুয়ারী থেকে Flipkart এবং অন্যান্য অফলাইন রিটেইল আউটলেটের মাধ্যমে realme 16 Pro স্মার্টফোনটি সেল করা হবে। একইসঙ্গে ইউজাররা ব্যাঙ্ক অফার হিসাবে 3,000 হাজার টাকার ডিসকাউন্ট, এক্সচেঞ্জ বেনিফিট এবং এক বছরের এক্সন্টেডেড ওয়ারেন্টি উপভোগ করতে পারবেন।

realme 16 Pro স্মার্টফোনটি জনপ্রিয় ডিজাইনার Naoto Fukasawa সঙ্গে পার্টনারশিপে এটি তৈরি করেছে। এই স্মার্টফোনটি Urban Wild Design থিম সহ Master Gold, Pebble Grey এবং Orchid Purple কালার অপশনে লঞ্চ করা হয়েছে। একইসঙ্গে স্মার্টফোনটি জল, ধুলো এবং হাই প্রেশার ওয়াটার জেট থেকে সুরক্ষিত রাখার জন্য IP66, IP68 এবং IP69 রেটিং দেওয়া হয়েছে।

realme 16 Pro স্মার্টফোনে 1272 × 2772 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.78 ইঞ্চির ফ্ল্যাট AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ডিসপ্লেটিতে 60Hz থেকে 144Hz অ্যাডাপ্টিভ রিফ্রেশ রেট সাপোর্ট করে। একইসঙ্গে স্মার্টফোনটিতে 10-bit কালার ডেপ্থ সহ 1.07 বিলিয়ন কালার রয়েছে। এই স্মার্টফোনটিতে 6500 নিটস পীক ব্রাইটনেস রয়েছে, ফলে তীব্র রোদেও ভালো ভিজ্যুয়াল এক্সপিরিয়েন্স পাওয়া যায়। স্লিম ও লাইটওয়েট বডি সহ স্মার্টফোনটির ওজন 192 গ্রাম এবং এতে ফ্ল্যাট ডিসপ্লে ও স্ট্রেট-এজ ফ্রেমের জন্য হাতে ধরলেও প্রিমিয়াম গ্রিপ উপভোগ করা যায়।

প্রসেসিঙের জন্য realme 16 Pro 5G স্মার্টফোনটিতে 4nm TSMC প্রসেসে তৈরি MediaTek Dimensity 7300-Max প্রসেসর দেওয়া হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই প্রসেসর 9 লক্ষের চেয়েও বেশি আনটুটু স্কোর পেয়েছে। একইসঙ্গে স্মার্টফোনটিতে GT Boost এবং AirFlow VC কুলিং সিস্টেম রয়েছে, এর ফলে গেমিং এবং হেভি ইউজের সময়েও স্মার্টফোনটি ঠাণ্ডা এবং স্টেবল এক্সপিরিয়েন্স দিতে সক্ষম।

realme 16 Pro স্মার্টফোনের সবচেয়ে বড় বিশেষত্ব হল ক্যামেরা। এই ক্যামেরা সেটআপে Samsung এর ফ্ল্যাগশিপ HP5 সেন্সর সাপোর্টেড 200MP LumaColor প্রাইমারি ক্যামেরা দেওয়া হয়েছে। এই ক্যামেরাতে OIS ও EIS ফিচার সাপোর্ট করে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এটি ইন্ডাস্ট্রির-ফার্স্ট 200MP LumaColor IMAGE টেকনোলজি সহ স্মার্টফোন। এই ফিচার

TÜV Rheinland সার্টিফায়েড। একইসঙ্গে স্মার্টফোনটিতে Golden Focal Portrait Camera ফিচার রয়েছে, এতে 1 x থেকে 4x পোর্ট্রেট জুমে হেয়ার-লেভেল বোকেহ ও 3D ডেপ্থ ইফেক্ট সাপোর্ট করে। একইভাবে 8MP আল্ট্রা-ওয়াইড ক্যামেরা এবং 50MP হাই-রেজোলিউশন ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।

realme 16 Pro স্মার্টফোনটিতে 4K HDR ভিডিও রেকর্ডিং সাপোর্ট করে। এতে MainTrack subject tracking অ্যালগরিদম দেওয়া হয়েছে, এটি ফিচার মুভমেন্টের সময় মেইন সাবজেক্টকে ফোকাসে রাখতে সাহায্য করে। এছাড়াও স্মার্টফোনটিতে 4K মোশন ফটো এবং 4K লাইভ ওয়ালপেপারের মতো অ্যাডভান্সড ভিডিও ফিচার রয়েছে।

পাওয়ার ব্যাকআপের জন্য realme 16 Pro স্মার্টফোনে 7000mAh Titan ব্যাটারি দেওয়া হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ব্যাটারি দুই দিন পর্যন্ত চলতে পারবে। এই স্মার্টফোনটিতে 80W Super Flash Charge এবং এতে বাইপাস চার্জিং ফিচার যোগ করা হয়েছে। এই বাইপাস চার্জিঙের জন্য গেমিংয়ের সময় হিট কম হবে এবং দীর্ঘমেয়াদী ব্যাটারি লাইফ পাওয়া যাবে। কোম্পানি জানিয়েছে এই ব্যাটারি 5 বছর পর্যন্ত 80 শতাংশের বেশি হেলথ বজায় রাখতে সক্ষম।

realme 16 Pro স্মার্টফোনটি Android 16 এবং realme UI 7.0 সহ লঞ্চ করা হয়েছে। এই স্মার্টফোনটিতে Flux Engine অ্যাপ ওপেনিং, স্ক্রলিং এবং মাল্টিটাস্কিঙের ক্ষেত্রে স্মুথ পারফরমেন্স পাওয়া যাবে। একইসঙ্গে স্মার্টফোনটি একাধিক AI ফিচার দেওয়া হয়েছে, এর মধ্যে AI Edit Genie, AI LightMe, AI StyleMe, AI Gaming Assistant, AI Recording, AI Translate এবং Google Gemini Live রয়েছে।

ভারতের বাজারে realme 16 Pro স্মার্টফোনটি আপকামিং Redmi Note 15 Pro স্মার্টফোন বাজারে উপস্থিত Motorola Edge 70 এবং Samsung Galaxy A56 5G স্মার্টফোনফোনগুলির প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে।
তবে 200MP ক্যামেরা, IP69 রেটিং, 7000mAh ব্যাটারি এবং অন্যান্য লেটেস্ট ফিচারের জন্য realme 16 Pro স্মার্টফোনটি প্রতিযোগিতায় এগিয়ে থাকতে পারে।

যারা ফ্ল্যাগশিপ-লেভেলের ক্যামেরা, শক্তিশালী পারফরমেন্স, বড় ব্যাটারি, লেটেস্ট Android 16 এবং প্রিমিয়াম ডিজাইন সহ স্মার্টফোন খুঁজছেন, তাদের মধ্যে realme 16 Pro স্মার্টফোনটি আকর্ষণীয় অপশন হতে পারে। ইউজাররা এই স্মার্টফোনটি কিনতে পারে।