ওয়েবসাইটে লিস্টেড হল শক্তিশালী Realme 8, 8GB র‍্যামের সঙ্গে আগামী বছর হবে লঞ্চ

রিয়েলমি সম্পর্কে কয়েক দিন আগে খবর পাওয়া গিয়েছিল কোম্পানি তাদের ‘রিয়েলমি 8’ সিরিজ লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। রিপোর্টে বলা হয় আগামী বছর জানুয়ারি মাসে ভারতে Realme 8 ও Realme 8 Pro লঞ্চ করা হতে পারে। এবার এই তথাকথিত Realme 8 ফোনটি বেঞ্চমার্কিং ওয়েবসাইট গীকবেঞ্চে দেখা গেছে। লিস্টিঙে এই আগামী ফোনের কিছু গুরুত্বপূর্ণ ফিচার সম্পর্কেও জানা গেছে। তবে লিস্টিং দেখে ধারণা করা হচ্ছে আপাতত এই ফোনে এখনও কাজ চলছে।

গীকবেঞ্চ লিস্টিঙে ফোনটি RMX3092 মডেল নাম্বারের সঙ্গে দেখা গেছে। টিপস্টার মুকুল শর্মা ও অভিষেক যাদব জানিয়েছেন এই মডেল নাম্বারটি Realme 8 ফোনটির হবে। গীকবেঞ্চ থেকে জানা গেছে এতে অ্যান্ড্রয়েড 10 অপারেটিং সিস্টেম ও 8 জিবি র‍্যাম দেওয়া হবে। এছাড়া Realme 8 এ 2 গিগাহার্টস বেস ফ্রিকোয়েন্সিযুক্ত অক্টাকোর প্রসেসরের সঙ্গে মিডিয়াটেক ডায়মেনসিটি 720 চিপসেট থাকবে।

গীকবেঞ্চ ছাড়া Realme RMX3092 মডেল নাম্বারটি ভারতের বিআইএসেও দেখা গেছে, যার ফলে ফোনটি ভারতে আসার সম্ভাবনা আরও বেড়ে গেছে। টিপস্টারেরা আরও জানিয়েছে এই সিরিজে Realme 8 Pro মডেল‌ও লঞ্চ করা হতে পারে।

এই বছর সেপ্টেম্বর মাসে লঞ্চ করা Realme 7 এর সাফল্যের পর কোম্পানি আগামী বছর রিয়েলমি 8 সিরিজ পেশ করার পরিকল্পনা করছে। আশা করা হচ্ছে এই সিরিজে Realme 7 সিরিজের তুলনায় বেশি অ্যাডভান্স ফিচারযুক্ত স্মার্টফোন পেশ করা হবে। যদিও কোম্পানির পক্ষ থেকে এবিষয়ে অফিসিয়ালি কিছুই জানা যায়নি।

Realme 7

কোম্পানির পক্ষ থেকে Realme 7 ফোনটি 20:9 আসপেক্ট রেশিও ও 90.5 শতাংশ স্ক্রিন টু বডি রেশিওর সঙ্গে পেশ করা হয়েছে এবং এতে 2400 × 1080 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.5 ইঞ্চির ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ফোনে AnTuTu তে 30W+ সুপার হাই বেঞ্চমার্ক পাওয়া মিডিয়াটেক হেলিও জি95 গেমিং চিপসেট আছে। 12 এন‌এম প্রসেসর ব‍্যবহার করে এই চিপসেট তৈরি করা হয়েছে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য  Realme 7 এ 15W PD চার্জ সাপোর্টেড 5,000 এম‌এএইচের ব‍্যাটারী আছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

      

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here