নিজের ফোনে লাইভ দেখুন Realme GT 6 ফোনের লঞ্চ, রইল লিঙ্ক

আগামী 20 জুন Realme GT 6 ফোনের ভারতীয় লঞ্চ ডেট রাখা হয়েছে। দুর্দান্ত প্রসেসরের জন্য জনপ্রিয় Realme এর ‘জিটি’ সিরিজের অধীনে আপকামিং ফোনে Snapdragon 8s Gen 3 চিপসেট দেওয়া হবে। ইউজাররা স্টাইলিশ লুক এবং সুন্দর স্পেসিফিকেশন সহ এই স্মার্টফোনের লঞ্চ তাদের ফোনে লাইভ দেখতে পারবেন। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই আপকামিং ফোনের লঞ্চ ডিটেইলস এবং দাম সম্পর্কে।

realme GT 6 Launch Live Link :

আগামী 20 জুন দুপুর 1টা 30মিনিটে Realme GT 6 স্মার্টফোনের লঞ্চ করা হবে। এই লঞ্চ উপরে দেওয়া লিঙ্ক সহ কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটে এবং তাদের সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে লাইভ দেখানো হবে।

Realme GT 6 এর দাম (লিক)

সম্প্রতি লিকের মাধ্যমে প্রকাশ্যে আসা তথ্য অনুযায়ী Realme GT 6 স্মার্টফোনটি 39,999 টাকা দামে লঞ্চ করা হবে বলে জানা গেছে। কোম্পানির পক্ষ থেকে এটি ফোনের কোন ভেরিয়েন্টের দাম হতে চলেছে সেই সম্পর্কে এখনও পর্যন্ত জানানো হয়নি, তবে এই দামে 12GB RAM এবং 256GB স্টোরেজ পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। তবে আগামী 20 জুন পর্যন্ত এই ফোনের সঠিক দাম জানার জন্য অপেক্ষা করতে হবে।

Realme GT 6 এর স্পেসিফিকেশন (লিক)

  • প্রসেসর: প্রসেসিঙের জন্য Realme GT 6 স্মার্টফোনে 4ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি কোয়ালকম স্ন্যাপড্রাগন 8এস জেন 3 অক্টাকোর প্রসেসর সাপোর্টেড 3.0গীগাহার্টজ ক্লক স্পীডে কাজ করার ক্ষমতা সম্পন্ন। এতে Cortex-X4 আলট্রা লার্জ কোর রয়েছে।
  • ডিসপ্লে: Realme GT 6 স্মার্টফোনে 6.78 ইঞ্চির পাঞ্চ-হোল ডিসপ্লে সহ লঞ্চ করা হতে পারে। এই ফোনে 8T LTPO AMOLED ডিসপ্লে সাপোর্টেড 120Hz রিফ্রেশ রেট, 6000nits পীক ব্রাইটনেস এবং 2160Hz PWM ডিমিং দেওয়া হতে পারে বলে আশা করা হচ্ছে।
  • ক্যামেরা: ফটোগ্রাফির জন্য এই স্মার্টফোনের ব্যাক প্যানেলে 50MP Sony LYT-808 OIS মেইন সেন্সর সহ 8MP IMX355 112° আলট্রা ওয়াইড এঙ্গেল লেন্স দেওয়া হতে পারে। একইসঙ্গে সেলফি এবং ভিডিও কলের জন্য realme GT 6 ফোনে Sony IMX615 32MP সেলফি ক্যামেরা যোগ করা হতে পারে।
  • ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য realme GT 6 5G স্মার্টফোনে 120W ফাস্ট চার্জিং সাপোর্টেড এবং শক্তিশালী 5,500mAh ব্যাটারি যোগ করা হতে পারে বলে আশা করা হচ্ছে।
LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here