গত বছর লকডাউনের সময় রিয়েলমি তাদের নতুন নারজো সিরিজের সূচনা করেছিল এবং সিরিজের প্রথম স্মার্টফোন হিসেবে Realme Narzo 10 লঞ্চ করা হয়। আজ কোম্পানি এই সিরিজের তৃতীয় প্রজন্ম হিসেবে Realme Narzo 30 সিরিজ পেশ করেছে। এই সিরিজে Realme Narzo 30 Pro 5G ও Realme Narzo 30A নামের দুটি ফোন লঞ্চ করা হয়েছে। এই ফোনদুটির মধ্য দিয়ে কোম্পানি লো বাজেট ও মিড বাজেট ক্যাটাগরিতে আরও এক কদম এগিয়ে গেছে। ভারতীয় মার্কেটে Realme Narzo 30A এর প্রাথমিক দাম 8,999 টাকা এবং Realme Narzo 30 Pro 5G এর দাম শুরু 16,999 টাকা থেকে। এই পোস্টে আমরা Realme Narzo 30A সম্পর্কে কথা বলব। Realme Narzo 30 Pro 5G সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন।
আরও পড়ুন: দাম কমল Samsung Galaxy M31s এর, জেনে নিন নতুন দাম
ডিজাইন ও ডিসপ্লে
যেহেতু কোম্পানি Realme Narzo 30A ফোনটি বাজেট ক্যাটাগরিতে পেশ করেছে তাই এতে পলিকার্বনেট বডি দেওয়া হয়েছে। তবে এর কোয়ালিটি যথেষ্ট প্রশংসনীয় এবং ব্যাক প্যানেলে টেক্সচার স্ট্রীম ডিজাইন রয়েছে। সবচেয়ে বড় কথা এটি হাত থেকে পিছলেও যাবে না আবার এতে আঙ্গুলের ছাপও পড়বে না। এই ফোনটি কোম্পানির পক্ষ থেকে লেজার ব্ল্যাক ও লেজার ব্লু কালার ভেরিয়েন্টে সেল করা হবে। ফোনটির ব্যাক প্যানেলে ওপরের বাঁদিকের কোণায় স্কোয়ার শেপে ক্যামেরা সেটআপ ও তার একটু নিচে মাঝখানে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর অবস্থিত।
এই ফোনে 720 × 1600 পিক্সেল রেজলিউশনযুক্ত 6.5 ইঞ্চির এলসিডি প্যানেল দেওয়া হয়েছে। ফোনটির স্ক্রিন টু বডি রেশিও 88.7 শতাংশ এবং পিক্সেল ডেনসিটি 269 পিপিআই। Realme Narzo 30A এর পীক ব্রাইটনেস লেভেল 570 নিটস।
প্রসেসর
Realme Narzo 30A ফোনটি মিডিয়াটেক হেলিও জি85 চিপসেটের সঙ্গে পেশ করা হয়েছে। উল্লেখ্য এটি একটি গেমিং চিপসেট। তাই মনে করা হচ্ছে এই ফোনটির মধ্য দিয়ে কোম্পানি 10 হাজার টাকার কম দামে গেমিং ফোনের সূচনা করছে। এতে 12 এনএম ফেব্রিকেশনে তৈরি এবং 2.0 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত অক্টাকোর প্রসেসর রয়েছে। কোম্পানি তাদের Realme Narzo 30A ফোনটি 3 জিবি র্যামের সঙ্গে 32 জিবি মেমরি ও 4 জিবি র্যামের সঙ্গে 64 জিবি স্টোরেজ ভেরিয়েন্টে পেশ করেছে। মাইক্রোএসডি কার্ড ব্যবহার করে ফোনটির মেমরি বাড়ানো যায়।
ক্যামেরা
ফোটোগ্রাফির জন্য Realme Narzo 30A তে ডুয়েল ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই সেটআপে এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 13 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর আছে। এতে PDAF সাপোর্ট ফিচার রয়েছে। ফোনের দ্বিতীয় সেন্সরটি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। এই ক্যামেরা সেটআপে HDR ও পোর্ট্রোট মোড ফিচার আছে। সেলফির জন্য এতে কোম্পানি 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দিয়েছে। এই ক্যামেরা আবার এআই সাপোর্টেড।
ব্যাটারী
পাওয়ার ব্যাকআপের জন্য কোম্পানি Realme Narzo 30A তে 18 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 6,000 এমএএইচের ব্যাটারী যোগ করেছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ব্যাটারী এক নাগাড়ে 52 ঘন্টা ফোন কল, 114 ঘন্টা স্পোটিফাই মিউজিক, 10 ঘন্টা গেম ও 27 ঘন্টা ইউটিউব ভিডিও স্ট্রীমিং করতে সক্ষম। এই ফোনে রিভার্স চার্জিং ফিচারও আছে।
নেটওয়ার্ক
এই ডুয়েল সিম ফোনে দুটি 4জি সিম ব্যবহার করা যায়। এছাড়া কানেক্টিভিটি ফিচার হিসেবে ওয়াইফাই ও ব্লুটুথ তো আছেই।
দাম
Realme Narzo 30A এর 3 জিবি র্যাম ও 32 জিবি মেমরি ভেরিয়েন্টের দাম 8,999 টাকা রাখা হয়েছে। একইভাবে ফোনটির 4 জিবি র্যামের সঙ্গে 64 জিবি স্টোরেজ ভেরিয়েন্ট 9,999 টাকা দামে সেল করা হবে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন
