Highlights
- বাজেট সেগমেন্টে লঞ্চ হবে Realme Narzo N55।
- কোম্পানি জানিয়েছে এই ফোনটি এটির প্রাইস সেগমেন্টের সবচেয়ে ফাস্ট চার্জিং স্মার্টফোন হবে।
Realme ভারতে 12 এপ্রিল Narzo N55 ফোনটি লঞ্চ করতে চলেছে। ফোনটি লঞ্চের আগে কোম্পানির পক্ষ থেকে তাদের এই আপকামিং ফোনটির কিছু ফিচার এবং স্পেসিফিকেশন টিজ করা হয়েছে। Realme Narzo N55 ফোনটি লঞ্চের আগেই শপিং সাইট আমাজনে ফাস্ট চার্জিং ক্ষমতার সঙ্গে লিস্টেড করা হয়েছে। এছাড়াও আমাজনে আরও কিছু ডিটেইলস শেয়ার করা হয়েছে। আরও পড়ুন: অনলাইন বেটিং গেম গুলি ব্যান হতে পারে! জেনে নিন অনলাইন গেমিংয়ের নতুন নিয়ম
Realme Narzo N55 এর চার্জিং ডিটেইলস
- 0 থেকে 50 শতাংশ চার্জ হতে সময় লাগবে 29 মিনিট।
- থাকতে পারে 5000mAh ব্যাটারি।
- যোগ করা হবে ফায়ার সেফটি ফিচার।
আমাজনের লিস্টিং থেকে জানা গেছে Realme Narzo N55 ফোনটিতে 33W SuperVOOC ফাস্ট চার্জিং ফিচার থাকবে এবং এটি USB Type-C পোর্টের মাধ্যমে চার্জ করা যাবে। কোম্পানি জানিয়েছে এই ফোনটি মাত্র 29 মিনিটের মধ্যে 0 থেকে 50 শতাংশ চার্জ হয়ে যাবে। কোম্পানির পক্ষ থেকে আরও জানানো হয়েছে এই ফোনে ফায়ার প্রুফ কনস্ট্রাকশন ফিচার যোগ করা হবে। এই ফিচারের মাধ্যমে ইউজারদের সেফ চার্জিনফ এক্সপেরিয়েন্স দেওয়া হয়। এই আপকামিং ফোনে 5 কোর প্রোটেকশন সিস্টেম থাকবে।
রিয়েলমি আপাতত এই ফোনের ব্যাটারি ক্যাপাসিটি সম্পর্কে কিছু জানায়নি। এই ফোনে 5000mAh ব্যাটারি পাওয়া যেতে পারে বলে মনে করা হচ্ছে। এই ফোনটি এর প্রাইস সেগমেন্টে সবচেয়ে ফাস্ট চার্জিং স্মার্টফোন হবে বলে জানানো হয়েছে। ভারতে Realme Narzo N55 ফোনটি 12,000 টাকা থেকে 14,000 টাকার মধ্যে পেশ করা হতে পারে বলে শোনা যাচ্ছে। আরও পড়ুন: Vi লঞ্চ করল 599 টাকার প্ল্যান, পাবেন 110GB ডেটা, আনলিমিটেড কল এবং একাধিক OTT অ্যাপের অ্যাক্সেস
Realme Narzo N55: এখনও পর্যন্ত কি জানা গেছে?
- দুটি ভেরিয়েন্ট লঞ্চ হবে
- থাকবে 3.5mm অডিও জ্যাক
এখনও পর্যন্ত এই ফোনের স্পেসিফিকেশন সম্পর্কে খুব বেশি কিছু জানা যায়নি। Realme Narzo N55 ফোনটি 4GB/6GB RAM এবং 64GB/128GB স্টোরেজ ভেরিয়েন্টে পেশ করা হতে পারে। ফোনটি প্রাইম ব্লু এবং প্রাইম ব্ল্যাক কালারে সেল করা হতে পারে। এতে 3.5mm অডিও জ্যাক এবং USB Type-C চার্জিং পোর্ট থাকবে বলে জানা গেছে। Realme এর এই আপকামিং ফোনে ডুয়েল টোন রেয়ার ফিনিশ এবং ডুয়েল রেয়ার ক্যামেরা মডিউল যোগ করা হতে পারে।
প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়বে এই ফোন
রিয়েলমি তাদের এই ফোনটি বাজেট সেগমেন্টে পেশ করবে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এটি নিজের প্রাইস সেগমেন্টের সবচেয়ে ফাস্ট চার্জিং স্মার্টফোন হবে। তাই ফোনটিকে Vivo T1 44W এর সঙ্গে প্রতিযোগিতায় নামতে হবে বলে মনে করা হচ্ছে। জানিয়ে রাখি নাম থেকেই জানা যায় এতে 44W ফাস্ট চার্জিং ফিচার আছে। আরও পড়ুন: 30 দিনের ভ্যালিডিটি এবং 30GB ডেটা সহ লঞ্চ হল Vi-এর নতুন প্ল্যান
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন
