আগামী ভারতে মাসে লঞ্চ হতে পারে Realme P4s 5G স্মার্টফোন, 12GB RAM এবং নতুন কালার অপশনে হতে পারে সেল

শীঘ্রই ভারতে Realme তাদের P-সিরিজের পরিধি বিস্তার করতে চলেছে। লেটেস্ট লিক অনুযায়ী আগামী মাসে কোম্পানির আপকামিং Realme P4s 5G ফোনটি ভারতের বাজারে লঞ্চ করতে পারে। টিপস্টার অভিষেক যাদব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এই বিষয়ে তথ্য শেয়ার করেছে। এই ফোনটি RMX5125 মডেল নাম্বার সহ পেশ করা হতে পারে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Realme P4s 5G ফোনের লিক ডিটেইলস সম্পর্কে।

লিক অনুযায়ী Realme P4s 5G ফোনটি একাধিক RAM এবং স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হতে পারে। ফোনটি 6GB, 8GB এবং 12GB RAM ভেরিয়েন্টে পেশ করা হবে বলে আশা কোরা হচ্ছে। তবে 128GB এবং 256GB স্টোরেজ অপশন থাকতে পারে। এছাড়া কোম্পানির স্মার্টফোনটি Green এবং Brown কালার অপশনে লঞ্চ করা হতে পারে।


লিকের মাধ্যমে এখনও পর্যন্ত ফোনের প্রসেসর, ক্যামেরা, ব্যাটারি এবং স্পেসিফিকেশন সম্পর্কে জানা যায়নি। তবে আগামী কয়েক দিনের মধ্যেই আসন্ন ফোনের অফিসিয়াল তথ্য জানানো হতে পারে। জানিয়ে রাখি 2025 আগস্ট মাসের শুরুতেই Realme P4 সিরিজের Realme P4 5G এবং P4 Pro 5G ফোনদুটি লঞ্চ করা হয়েছিল। এরপর কোম্পানি এই সিরিজের অধীনে P4 Power 5G, P4x 5G ও P4 Lite 5G ফোনগুলি পেশ করেছিল। এই ফোনগুলি 15,000 টাকা থেকে 28,000 টাকা রেঞ্জে লঞ্চ করা হয়েছিল। এবার আপকামিং Realme P4s 5G ফোনটি এই সিরিজের ছয় নাম্বার মডেল হতে পারে।

রিপোর্ট অনুযায়ী কোম্পানি আলাদা আলাদা ব্যাটারি সাইজ, ডিজাইন, পারফরমেন্স, ক্যামেরা এবং চার্জিং ফিচার সহ প্রত্যেক প্রাইস রেঞ্জে নতুন অপশন পেশ করতে পারে।

লিকের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী 12GB RAM ভেরিয়েন্ট দেখে মনে করা হচ্ছে Realme P4s 5G ফোনটি স্ট্যান্ডার্ড P4 5G মডেলের চেয়ে ওপরে এবং P4 Pro ও P4 Power মডেলের চেয়ে কাছাকাছি রাখা হতে পারে। আর কিছুদিন পরই জানা যাবে ব্র্যান্ড এই আপকামিং ফোনটিকে অন্যান্য মডেলের চেয়ে কতটা আলাদা করে তোলে।

যারা মিড বাজেট রেঞ্জে একাধিক RAM অপশন, স্টাইলিশ ডিজাইন এবং দুর্দান্ত পারফরমেন্স সহ স্মার্টফোন খুঁজছেন, তাদের জন্য আপকামিং Realme P4s 5G ফোনটি ভালো অপশন হতে পারে। বাজারে এই ফোনটি Xiaomi, Samsung, motorola এবং OnePlus ফোনের প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে।

যারা নতুন মিড রেঞ্জে স্মার্টফোন কেনার কথা ভাবছেন এবং কিছুদিন অপেক্ষা করতে পারবেন, তাদের জন্য Realme P4s 5G ফোনটি ভালো অপশন হতে পারে। ভবিষ্যতে এই বিষয়ে নতুন আপডেট পাওয়া মাত্রই আমরা পোস্টের মাধ্যমে জানিয়ে দেব।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here