টিজ হল Realme ‘Ultra’ স্মার্টফোন, MWC 2025 ইভেন্টে Realme 14 Pro ফোনের সঙ্গেই হবে লঞ্চ

গ্লোবাল মার্কেটে Realme 14 Pro সিরিজ লঞ্চের জন্য প্রস্তত। আগামী 3 মার্চ থেকে MWC 2025 ইভেন্ট শুরু হবে এবং এই ইভেন্টের মঞ্চেই এই ফোনটি পেশ করা হবে। এই সিরিজে Realme 14 Pro এবং Realme 14 Pro+ স্মার্টফোন লঞ্চ করা হবে। Realme এর পক্ষ থেকে MWC এর মঞ্চে একটি “Ultra thing” টিজ করা হয়েছে। এই ফোনটি একদম নতুন একটি ফোন হিসাবে লঞ্চ করা হতে পারে। নিচে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করা হল।

MWC 2025 ইভেন্টে আসবে Realme ‘Ultra’ স্মার্টফোন

  • Realme পোস্ট করে জানিয়েছে MWC Barcelona ইভেন্টে Hall 3, 3B4-এ “One Ultra Thing” পেশ করা হবে।
  • টিজার ইমেজে একটি ফোনের অবয়ব দেখানো হয়েছে। এটির ব্যাক প্যানেলে একটি বড় সার্কুলার ক্যামেরা আইল্যান্ড রয়েছে। Realme 14 Pro+ ফোনের ডিজাইনও অনেকটা এক রকমের, তবে এই নতুন আলট্রা ফোনের ব্যাক প্যানেলের সাইডের কার্ভ আগের চেয়ে বেশি ঢালু দেখতে।
  • এছাড়া এই Ultra ফোনের রেয়ার প্যানেলে আয়তাকার পেরিস্কোপ টেলিফটো লেন্স কাটআউট দেখা গেছে। 14 Pro+ ফোনে 50MP 3x পেরিস্কোপ লেন্স রয়েছে, তবে এটি আকারে গোল।
  • Realme এর ভাইস প্রেসিডেন্ট Chase Xu এক্সে পোস্ট করে এই ফোনটি সম্পর্কে আভাস দিয়েছেন। তিনি জানিয়েছে MWC ইভেন্টে কোম্পানির পক্ষ থেকে “গেম চেঞ্জিং ফটোগ্রাফি ইনোভেশন” পেশ করবে।

  • তাঁর পোস্টে দুটি অজানা ফোনের সঙ্গে এই ফোনের 10x জুম সহ পোর্ট্রেট শটের তুলনা করা হয়েছে। ছবিতে আউটপুট বেশি ক্লিয়ার দেখা গেছে, একইসঙ্গে বোকে এফেক্টও বেশি ভালো।
  • Realme Global এক্স হ্যান্ডেলে শেয়ার করা একটি অন্য ভিডিওতে Realme টীমকে একই রকম দেখতে Realme ফোনের মাধ্যমে ছবি তুলতে দেখা গেছে। ভিডিওতে বলা হয়েছে এই ফোনে “ট্রু DSLR-লেভেলের স্মার্টফোন ক্যামেরা” রয়েছে। যতদিন না আমাদের টীম নিজে হাতে এই ফোনের টেস্ট করবে ততদিন আমরা অবশ্য এই ফ্যাক্ট সঠিক বলে মানছি না।

MWC 2025 ইভেন্টে Realme 14 Pro সিরিজে কি আসছে?

Realme 14 Pro ফোনে MediaTek Dimensity 7300 চিপসেট, 120Hz OLED ডিসপ্লে, 50MP প্রাইমারি ক্যামেরা, 16MP ফ্রন্ট ক্যামেরা এবং 45W ফাস্ট চার্জিং সহ 6000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। অন্যদিকে Realme 14 Pro Plus ফোনে Qualcomm Snapdragon 7s Gen 3 প্রসেসর, হাই রেজোলিউশন 120Hz OLED ডিসপ্লে, পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা, 32MP ফ্রন্ট ক্যামেরা এবং 80W ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে। এই দুটি ফোনই Android 15 সহ Realme UI 6.0 তে কাজ করে।

ভারতে Realme 14 Pro ফোনটির দাম রাখা হয়েছে 24,999 টাকা। এই ফোন লঞ্চের পর এর গ্লোবাল দাম সম্পর্কে জানা যাবে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here