6 জানুয়ারি ভারতে Redmi 14C 5G স্মার্টফোন লঞ্চ করা হবে। আপকামিং ফোনটি আগের মডেল Redmi 13C 5G ফোনের সাক্সেসার হিসেবে লঞ্চ করা হবে। কোম্পানির পক্ষ থেকে আগেই বেশ কিছু তথ্য জানানো হয়েছিল। এবার আপকামিং ফোনের ডিসপ্লে, কালার এবং অন্যান্য গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন সম্পর্কে তথ্য প্রকাশ্যে এসেছে। কোম্পানির পক্ষ থেকে ভারতে Redmi 14C 4G ফোনটি লঞ্চের পর 14C 5G ফোনটি পেশ করা হবে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক আপকামিং Redmi 14C 5G স্মার্টফোনের ডিটেইলস সম্পর্কে।
আরও পড়ুন: Xiaomi 15 নাকি OnePlus 13? জেনে নিন কোন ফোনটি এগিয়ে
Redmi 14C 5G এর ডিসপ্লে এবং অন্যান্য কনফার্ম ডিটেইলস
- আমাজনের মাইক্রোসাইট অনুযায়ী Redmi 14C 5G ফোনটিতে 6.88 ইঞ্চির ডিসপ্লে দেওয়া হবে। এই স্ক্রিনে HD+ রেজোলিউশন এবং 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে।
- মনে করিয়েদিই Redmi 13C 5G ফোনটি 90Hz রিফ্রেশ রেটযুক্ত 6.74 ইঞ্চির HD+ ডিসপ্লে দেওয়া হয়েছিল। এর থেকে আপকামিং Redmi 14C 5G ফোনে বড় এবং অসাধারণ ডিসপ্লে থাকবে বলে আশা করা হচ্ছে।
- কোম্পানির বক্তব্য অনুযায়ী আপকামিং Redmi 14C 5G ফোনটি TÜV রীনল্যান্ড সার্টিফিকেশন এবং এই সেগমেন্টের সবচেয়ে সুরক্ষিত ডিসপ্লে সহ পেশ করা হবে।
- Redmi 14C 5G ফোনটি ভারতে তিনটি কালার অপশনে সেল করা হবে। এতে স্টারলাইট ব্লু, স্টারডাস্ট পার্পল এবং স্টারগেজ ব্ল্যাক মতো কালার অপশন রয়েছে।
Redmi 14C 5G এর অন্যান্য ডিটেইলস
- লঞ্চের পর Redmi 14C 5G ফোনটি Flipkart এবং Amazon এর মাধ্যমে ভারতে সেল করা হবে।
- Redmi 14C 5G ফোনটিতে ডুয়েল 5G সিম সাপোর্ট করবে। এর ফলে ল্যাগ ফ্রি ভিডিও কলিং, দ্রুত ডাউনলোডের মতো ফিচারগুলি রয়েছে।
- আপকামিং Redmi ফোনে আগের মডেলের মতো 50MP প্রাইমারি ক্যামেরা থাকবে।
- সম্প্রতি গীকবেঞ্চ লিস্টিঙের মাধ্যমে Redmi 14C 5G ফোনটিতে কোয়ালকম স্ন্যাপড্রাগন 4 জেন 2 চিপসেট দেওয়া হবে বলে জানা গেছে।
- কমপক্ষে ফোনটি 8GB RAM এবং Android 14 অপারেটিং সিস্টেম সহ লঞ্চ করা হবে।
- Redmi 14C 5G ফোনটি Redmi 14R 5G ফোনের রিব্র্যান্ড ভার্সন হবে বলে আশা করা হচ্ছে। এই ফোনটি 2024 সালের সেপ্টেম্বর মাসে চীনে পেশ করা হয়েছিল।
- ফোনটিতে 18W ওয়্যার চার্জিং সাপোর্টেড 5,160mAh ব্যাটারি দেওয়া হবে বলে আশা করা হচ্ছে।
জানিয়ে রাখি আপকামিং Redmi 14C 5G ফোনটি কম দামে লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে। কারণ Redmi 13C 5G ফোনটি 4GB+128GB স্টোরেজ অপশন 10,999 টাকা দামে পেশ করা হয়েছিল। ফলে ফোনটি সবচেয়ে সস্তা 5G স্মার্টফোনের লিস্টে জায়গা করে নিয়েছিল। পরবর্তী সময়ে 14C 5G ফোনের সম্পর্কে আরও তথ্য জানা যাবে বলে আশা করা হচ্ছে।










