Xiaomi এর সাব ব্র্যান্ড Redmi ভারতে তাদের নতুন প্রোডাক্ট হিসাবে Redmi 15A 5G স্মার্টফোন লঞ্চ করে দিয়েছে। এই লো বাজেট ফোনটির প্রাথমিক দাম রাখা হয়েছে মাত্র 12,999 টাকা। Redmi 15A 5G ফোনে কম দামে 6300mAh ব্যাটারি, 32MP ক্যামেরা, 120Hz HD+ ডিসপ্লে এবং 6GB RAM পাওয়া যাবে। এই সস্তা ফোনটির দাম, ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হল।
ভারতের বাজারে Redmi 15A 5G ফোনটি তিনটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। এই ফোনের 4GB RAM + 64GB Storage সহ বেস ভেরিয়েন্টের দাম রাখা হয়েছে 12,999 টাকা। একইভাবে ফোনটির 4GB RAM + 128GB Storage মডেল 14,499 টাকা দামে পেশ করা হয়েছে এবং ফোনটির 6GB RAM + 128GB Storage সহ টপ ভেরিয়েন্টের দাম রাখা হয়েছে 16,599 টাকা। আগামী 3 এপ্রিল থেকে এই ফোনটি Awesome Blue, Amaze Purple, Ace Black কালার অপশনে সেল করা হবে।
Redmi 15A 5G ফোনে 720 x 1600 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.9-ইঞ্চির HD+ ডিসপ্লে দেওয়া হয়েছে। LCD প্যানেল দিয়ে তৈরি এই ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে 120Hz ডিসপ্লে সাপোর্ট করে, ফলে এই ফোনটিতে স্মুথ স্ক্রলিং উপভোগ করা যাবে। এই ডিসপ্লেতে 240Hz টাচ স্যাম্পেলিং রেট ও 800nits পীক ব্রাইটনেসের পাশাপাশি ভেজা হাতে ব্যাবহারের জন্য Wet touch 2.0 টেকনোলজি যোগ করা হয়েছে।
Redmi 15A 5G ফোনটি Android 16 বেসড HyperOS 3 অপারেটিং সিস্টেমে কাজ করে। প্রসেসিঙের জন্য এতে UniSoc T8300 চিপসেট রয়েছে। 6nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি এই অক্টাকোর প্রসেসর 2.0GHz থেকে 2.2Ghz পর্যন্ত ক্লক স্পীডে রান করতে সক্ষম। সুন্দর গ্ৰাফিক্সের জন্য এই ফোনে Mali G57 GPU দেওয়া হয়েছে।
কোম্পানির পক্ষ থেকে এই ফোনটিতে 4 বছর ওএস আপডেট এবং 6 বছর সিকিউরিটি আপডেট পাওয়া যাবে। এই ফোনে Expandable RAM টেকনোলজি যোগ করা হয়েছে, ফলে এতে 12GB RAM (6GB+6GB) এর পারফরমেন্স উপভোগ করা যাবে। এই ফোনে LPDDR4X RAM + UFS2.2 Storage টেকনোলজি রয়েছে।
লো বাজেট Redmi 15A 5G ফোনটির সবচেয়ে বড় বিশেষত্ব হল এই ফোনের বড় ব্যাটারি। পাওয়ার ব্যাকআপের জন্য এতে 6,300mAh দেওয়া হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ফোনে 4 বছরের ব্যাটারি হেল্থ বজায় থাকবে। এই ফোনটির ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এই ফোনে 15W ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হয়েছে। এছাড়াও এই ফোনটি রিভার্স চার্জিং ফিচার রয়েছে, ফলে এই ফোনটির সাহায্যে অন্য ডিভাইস চার্জ করা যাবে।
ফটোগ্রাফির জন্য Redmi 15A 5G ফোনে f/2.0 অ্যাপার্চারযুক্ত 32MP AI ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে f/2.0 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 8MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে। জল ও ধূলো থেকে সুরক্ষার জন্য এতে IP52 রেটিং রয়েছে। এছাড়াও এই ফোনে Google Gemini, Circle To Search এবং Xiaomi Interconnectivity ফিচার দেওয়া হয়েছে।












