এগিয়ে এল Redmi 17C 5G ফোনের ভারতীয় লঞ্চ, BIS সার্টিফিকেশন সাইটে লিস্টেড হল এই স্মার্টফোন, দেখে নিন ফিচার

শীঘ্রই Redmi তাদের বাজেট 5G সেগমেন্টের পরিধি বিস্তার করতে চলেছে। এই সেগমেন্টে নতুন Redmi 17C 5G ফোনটি ভারত সহ গ্লোবাল বাজারে পেশ করা হতে পারে। অন্যদিকে লঞ্চের আগের ভারতের BIS (Bureau of Indian Standards) এবং থাইল্যান্ডের NBTC সার্টিফিকেশন ওয়েবসাইটে ফোনটি লিস্টেড হয়েছে। এই লিস্টিং অনুযায়ী সঘরই ফোনটি লঞ্চ করা হতে পারে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Redmi 17C 5G ফোনের সার্টিফিকেশন লিস্টিং ডিটেইলস।

Redmi 17C 5G BIS এবং NBTC লিস্টিং

আমাদের রিপোর্ট অনুযায়ী BIS সার্টিফিকেশন ওয়েবসাইটে Redmi 17C 5G ফোনটি 2607FRNEAI মডেল নাম্বার সহ দেখা গেছে। এই মডেল নাম্বার ভারতীয় ভেরিয়েন্টের হবে বলে জানা গেছে। তাই কোম্পানি খুব তাড়াতাড়ি ভারতের বাজারে তাদের ফোনটি লঞ্চ করতে পারে।

থাইল্যান্ডের NBTC ওয়েবসাইটে ফোনটি 2607FRNEAG মডেল নাম্বার সহ লিস্টেড হয়েছে। এই লিস্টিঙের মাধ্যমে ফোনটির নাম কনফার্ম জানা গেছে। তাই শীঘ্রই থাইল্যান্ডের বাজারেও ফোনটি পেশ করা হবে বলে আশা করা হচ্ছে।

সবচেয়ে বড় কথা থাইল্যান্ডের NBTC ডেটাবেসে POCO X8 (2607DPC18G) এবং Redmi 17 5G (26062RN92G) মডেল নাম্বার সহ দেখা গেছে। তাই ভবিষ্যতে Xiaomi তাদের এই সমস্ত নতুন ফোনগুলি লঞ্চ করবে বলে মনে করা হচ্ছে।

Redmi 17C 5G ফোনের সম্ভাব্য স্পেসিফিকেশন

সার্টিফিকেশন লিস্টিঙের মাধ্যমে ফোনের স্পেসিফিকেশন সম্পর্কে জানা যায়নি, তবে আগেই চীনের বাজারে Redmi 17C ফোনটি লঞ্চ করা হয়েছিল। তাই ভারতীয় মডেলেও একইরকম ফিচার দেওয়া হতে পারে।

Redmi 17C 5G ফোনে 6.88 ইঞ্চির HD+ (720×1640 পিক্সেল) ডিসপ্লে থাকবে বলে আশা করা হচ্ছে। এই স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট, 240Hz টাচ স্যাম্পেলিং রেট এবং 600 নিটস ব্রাইটনেস সাপোর্ট করতে পারে। প্রসেসিঙের জন্য এতে MediaTek Helio G81 Ultra প্রসেসর দেওয়া হতে পারে। একইসঙ্গে ফোনটি 4GB RAM এবং 128GB স্টোরেজ অপশনে পেশ করা হবে বলে আশা করা হচ্ছে।

ফটোগ্রাফির জন্য Redmi 17C 5G ফোনে 13MP রেয়ার ক্যামেরা এবং 5MP ফ্রন্ট ক্যামেরা থাকবে। অন্যদিকে পাওয়ার ব্যাকআপের জন্য এতে 5,160mAh ব্যাটারি দেওয়া হতে পারে এবং দ্রুত চার্জ করার জন্য ফোনে 18W ফাস্ট চার্জিং সাপোর্ট করতে পারে।

প্রকাশ্যে আসা রিপোর্ট অনুযায়ী আসন্ন ভারতীয় মডেলে চীনের মডেলের তুলনায় কিছুটা আলাদা ফিচার দেওয়া হতে পারে। কোম্পানির পক্ষ থেকে ফোনটি ভারতের বাজারে কম দামে লঞ্চ করা হলে, আপকামিং স্মার্টফোনটি বড় স্ক্রিন এবং 5G কানেক্টিভিটি সহ একটি দারুণ বিকল্প হয়ে উঠতে পারে। তবে যারা অসাধারণ ক্যামেরা এবং বড় ব্যাটারি সহ ফোন খুঁজছেন, তাঁরা বাজারে উপস্থিত Realme, Oppo, Lava বা OnePlus ব্র্যান্ডের স্মার্টফোনগুলি দেখতে পারেন। ভবিষ্যতে এই বিষয়ে নতুন আপডেট আসা মাত্রই আমরা পোস্টের মাধ্যমে জানিয়ে দেব।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here