লিক হল Redmi K100 এবং K100 Pro Max ফোনের ডিটেইলস, থাকতে পারে Snapdragon 8 Elite Gen 5 এবং Gen 6 চিপসেট

শাওমি তাদের Redmi K90 সিরিজের আপগ্ৰেড ভার্সন K100 সিরিজের ডিটেইলস লিকের মাধ্যমে প্রকাশ্যে এসেছে। XiaomiTime এর রিপোর্ট অনুযায়ী কোম্পানি ইতিমধ্যে তাদের Redmi K100 সিরিজে কাজ শুরু করে দিয়েছে। এই আপকামিং সিরিজের অধীনে আপাতত দুটি স্মার্টফোন ডেভেলপমেন্ট স্টেজে রয়েছে বলে জানা গেছে। এই ফোনদুটির নাম Redmi K100 এবং Redmi K100 Pro Max রাখা হতে পারে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই দুটি আপকামিং স্মার্টফোন সম্পর্কে।

লিক অনুযায়ী এই দুটি ফোন‌ই আপাতত প্রাইমারি ডেভেলপমেন্ট স্টেজে রয়েছে। তবে উভয় ফোনের ইন্টারনাল কোডনেম এবং মডেল নাম্বার প্রকাশ্যে এসেছে। Redmi K100 ফোনটির কোডনেম “athens” রাখা হয়েছে এবং ফোনটির ইন্টারনাল ডেজিগনেশন Q11 বলে জানা গেছে। অপরদিকে প্রিমিয়াম Redmi K100 Pro Max ফোনের কোডনেম “songyuan” এবং ইন্টারনাল মডেল নাম্বার Q11X রাখা হয়েছে।

Redmi K100 সিরিজের প্রসেসর সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। লিক অনুযায়ী Redmi K100 ফোনে Qualcomm এর ফ্ল্যাগশিপ Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর দেওয়া হতে পারে। অপরদিকে Redmi K100 Pro Max ফোনে আসন্ন চিপসেট Snapdragon 8 Elite Gen 6 যোগ করা হতে পারে। এই তথ্য সঠিক হলে আপকামিং K100 সিরিজের ফোনগুলি পারফরমেন্সের দিক থেকে আলট্রা ফ্ল্যাগশিপ সেগমেন্টে পেশ করা হবে।

Xiaomi তাদের পুরনো প্যাটার্ন ফলো করলে Redmi K100 সিরিজ শুধুমাত্র চীনের বাজারে সীমাবদ্ধ থাকবে না। এর আগে Redmi K-সিরিজের বেশ কিছু স্মার্টফোন গ্লোবাল মার্কেটে Poco ব্র্যান্ডের অধীনে লঞ্চ করা হয়েছে। এই স্ট্র্যাটেজি বজায় থাকলে Redmi K100 ফোনটি গ্লোবাল বাজারে Poco F9 Pro নামে পেশ করা হতে পারে এবং Redmi K100 Pro Max ফোনটি Poco F9 Ultra হিসাবে লঞ্চ করা হতে পারে। এখনও পর্যন্ত কোম্পানির পক্ষ থেকে এই আপকামিং সিরিজের ফোনগুলি সম্পর্কে কিছু জানানো হয়নি, তবে অদূর ভবিষ্যতে এই বিষয়ে অফিসিয়ালি ঘোষণা করা হতে পারে।

যেসব ইউজাররা ফ্ল্যাগশিপ লেভেল পারফরমেন্স পছন্দ করেন মূলত তাদের জন্য Redmi K100 এবং K100 Pro Max ফোনগুলি লঞ্চ করা হতে পারে। তবে Redmi K100 সিরিজ সম্পর্কে এই প্রথম লিক রিপোর্ট প্রকাশ্যে এসেছে এবং ফোনগুলি লঞ্চ হতে এখনও কয়েক মাস সময় লাগতে পারে। যাদের ফোন কেনার তাড়া রয়েছে তাঁরা Redmi K90 সিরিজ কিনতে পারেন। অন্যথায় এই আপকামিং সিরিজের জন্য অপেক্ষা করতে পারেন।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here