11 আগস্ট চীনের বাজারে লঞ্চ হতে চলেছে Redmi K100 Pro সিরিজ, প্রকাশ্যে এল প্রথম লুক

Redmi এর পক্ষ থেকে তাদের আপকামিং ফ্ল্যাগশিপ Redmi K100 Pro সিরিজের লঞ্চ ডেট সম্পর্কে কনফার্ম জানানো হয়েছে। কোম্পানি জানিয়েছে আগামী 11 আগস্ট এই সিরিজ চীনের বাজারে পেশ করা হবে। Redmi বক্তব্য অনুযায়ী এই সিরিজের অধীনে Redmi K100 Pro এবং Redmi K100 Pro Max ফোনদুটি লঞ্চ করা হবে। তবে পরবর্তী সময়ে বেস মডেল Redmi K100 ফোনটি পেশ করা হবে। একইসঙ্গে কোম্পানির পক্ষ থেকে K100 Pro Max ফোনের অফিসিয়াল লুক দেখানো হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক আসন্ন ফোনের লঞ্চ ডিটেইলস সম্পর্কে।

Redmi K100 Pro এবং Pro Max ফোনের ডিটেইলস

Redmi তাদের আগের লঞ্চ প্যার্টানের থেকে সম্পূর্ণ আলাদাভাবে Redmi K100 Pro এবং K100 Pro Max ফোনদুটি লঞ্চ করবে। Xiaomi এর প্রেসিডেন্ট Lu Weibing জানিয়েছেন স্ট্যান্ডার্ড মডেল বন্ধ করা হবে না। বরং এটি কিছুদিন পর পেশ করা হবে। কোম্পানির বক্তব্য অনুযায়ী K100 ফোনটি ফ্ল্যাগশিপ লেভেল পারফরমেন্স এবং দারুন ইউজার এক্সপেরিয়েন্স দিতে সক্ষম হবে।

Redmi এর পক্ষ থেকে আরও জানানো হয়েছে এই বছর কোম্পানির প্রোডাক্ট লঞ্চের প্যাটার্নের ওপর মেমরি ও কম্পোনেন্টের ক্রমবর্ধমান মূল্যের প্রভাব পড়তে শুরু করেছে। এই কারণে সময়ের আগেই K100 সিরিজ লঞ্চ করা হতে পারে। কোম্পানি পক্ষ থেকে জানানো হয়েছে Redmi K100 Pro ফোনটি 4,000 ইউয়ান (প্রায় 56,000 টাকা) দামে পেশ করা হতে পারে।

Redmi K100 Pro Max ফোনের কালার

লঞ্চের আগেই Redmi তাদের K100 Pro Max ফোনের নতুন Cabernet Red কালার অপশন প্রকাশ্যে এনেছে। ফোনটিতে কালার ম্যাচ মেটাল ফ্রেম, ইন্টিগ্রেটেড ক্যামেরা আইল্যান্ড এবং নতুন Floating Light Ring দেওয়া হয়েছে। এই লাইট রিং মিউজিক, কল, নোটিফিকেশন এবং Xiaomi AI Assistant সঙ্গে মিলে আলাদা আলাদা লাইট এফেক্ট দেবে।

Redmi K100 Pro সিরিজের সম্ভাব্য স্পেসিফিকেশন

সম্প্রতি প্রকাশ্যে আসা গীকবেঞ্চ লিস্টিং অনুযায়ী Redmi K100 Pro সিরিজে Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর দেওয়া হতে পারে। রিপোর্ট অনুযায়ী সিরিজে 6.59-ইঞ্চির এবং 6.9-ইঞ্চির ফ্ল্যাট ডিসপ্লে সহ মডেল পেশ করা হতে পারে। উভয় ফোনেই 185Hz রিফ্রেশ রেট এবং Super Pixel ফিচার সাপোর্ট করতে পারে।
ফলে 1K ডিসপ্লেতে 2K ডিসপ্লের মতো ভিজুয়াল পাওয়া যাবে।

Redmi K100 Pro Max ফোনে 200MP প্রাইমারি ক্যামেরা, 50MP পেরিস্কোপ টেলিফোটো লেন্স (Telemacro সাপোর্টেড), 9,000mAh এর চেয়েও বড় ব্যাটারি, 100W ওয়্যারড এবং 50W ওয়্যারলেস চার্জিং ফিচার দেওয়া হবে বলে আশা করা হচ্ছে। একইসঙ্গে ফোনটিতে 3D আল্ট্রা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, IP রেটিং, সিমেট্রিক স্টেরিও স্পিকার এবং Bose-টিউন 2.1-চ্যানেল স্পিকার সিস্টেম দেওয়া হতে পারে।

গ্লোবাল মার্কেটে POCO ব্র্যান্ডের অধীনে হতে পারে লঞ্চ

রিপোর্ট অনুযায়ী চীনের বাজারে লঞ্চের পর Redmi K100 Pro এবং Redmi K100 Pro Max ফোনটি গ্লোবাল বাজারে Poco F9 Pro এবং Poco F9 Ultra নামে লঞ্চ করা হবে। কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত এই বিষয়ে অফিসিয়ালি জানানো হয়নি। ভবিষ্যতে এই বিষয়ে নতুন আপডেট আসা মাত্রই আমরা পোস্টের মাধ্যমে জানিয়ে দেব।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here