লঞ্চের আগেই 3C সার্টিফিকেশন সাইটে প্রকাশ্যে এল Redmi K70 Ultra, দেখে নিন ডিটেইলস

শাওমি K70 সিরিজের অধীনে Redmi K70, Redmi K70 Pro এবং Redmi K70e ফোনের পর শীঘ্রই Redmi K70 Ultra স্মার্টফোন লঞ্চ করা হবে। কোম্পানির পক্ষ থেকে এই ফোনের লঞ্চ সম্পর্কে এখনও পর্যন্ত জানানো হয়নি, কিন্তু এই নতুন ফোনটি শীঘ্রই চীনে পেশ করা হতে পারে বলে মনে করা হচ্ছে। তবে রিপোর্টস অনুযায়ী গ্লোবাল বাজারে Redmi K70 Ultra ফোনটি Xiaomi 14T Pro নামে লঞ্চ করা হতে পারে। এই ফোনের 2407FRK8EC মডেল নাম্বার হবে। এছাড়া চীনের 3C সার্টিফিকেশন সাইটে Redmi K70 Ultra স্মার্টফোনটি লিস্টেড হয়েছে।

Redmi K70 Ultra এর 3C সার্টিফিকেশন ডিটেইলস

3C সার্টিফিকেশন লিস্টিং অনুযায়ী Redmi K70 Ultra স্মার্টফোনে MDY-14-ED এবং MDY-160EB মডেল নাম্বারের চার্জার টেস্টিঙের জন্য ব্যবহার করা হচ্ছে। এই চার্জারের আউটপুট 15W (5V/3A), 27W (9V/3A), 66W (11V/6A) এবং 120W (20V/6A) রয়েছে। ফলে আপকামিং রেডমি ফ্ল্যাগশিপ ফোনটি 120W চার্জিং ফিচার সাপোর্ট করবে বলে মনে করা হচ্ছে।

Redmi K70 Ultra স্মার্টফোনের কোডনেম ‘rothko’ হবে বলে মনে করা হচ্ছে। এই ফোনে মিডিয়াটেক ডায়মেনশন 9300 SoC দেওয়া হবে বলে শোনা যাচ্ছে। ডায়মেনসিটি 9300 প্রসেসরটি 4nm প্রসেসে তৈরি এবং এতে Cortex-X4 প্রাইম কোর (3.25GHz) ও মালী-G720 ImmortalisMP12 GPU রয়েছে।

এই ফোনে 24GB পর্যন্ত LPDDR5T RAM এবং 1TB পর্যন্ত UFS 4.1 ইন্টারনাল স্টোরেজ যোগ করা হবে বলে জানা গেছে। এতে 144Hz ডিসপ্লে এবং 5,000mAh ব্যাটারি দেওয়া হতে পারে।

এছাড়া জানিয়ে রাখি Redmi K70 Ultra স্মার্টফোন গতবছর লঞ্চ হওয়া K60 Ultra ফোনের রিব্র্যান্ড ভার্সন বলে মনে করা হচ্ছে। Redmi K60 Ultra স্মার্টফোনে 6.67-ইঞ্চির OLED ডিসপ্লে সহ 1.5Kরেজোলিউশন, 144Hz রিফ্রেশ রেট এবং ডালবি ভিজন সাপোর্ট করবে। এই ফোনে MediaTek Dimensity 9200+ SoC এবং 24GB LPDDR5X পর্যন্ত RAM সহ লঞ্চ করা হবে। এছাড়া এই ফোনে 1TB UFS 4.0 স্টোরেজ এবং 5,000mAh battery দেওয়া হবে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here