108MP রেয়ার, 20MP সেলফি ক্যামেরা এবং 6000mAh ব্যাটারি সহ রিটেইলার ওয়েবসাইটে লিস্টেড হল Redmi Note 15 4G

Redmi Note 15 সিরিজ সম্পর্কে একের পর এক লিক সামনে এসেই চলেছে। আপাতত সিরিজের Redmi Note 15 4G মডেল প্রকাশ্যে এসেছে। এখনও পর্যন্ত কোম্পানির পক্ষ থেকে অফিসিয়ালি কিছু জানানো হয়নি, তবে তার আগেই একটি জার্মান রিটেইলার ওয়েবসাইটে Redmi Note 15 4G ফোনটি লিস্টেড করে দেওয়া হয়েছে। এর ফলে ফোনটির ডিজাইন, স্পেসিফিকেশন এবং দাম সম্পর্কে জানা গেছে। নিচে এই লিস্টিং সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল।

Redmi Note 15 4G ফোনটির দাম€199.90 অর্থাৎ প্রায় 21,000 টাকা বলে জানানো হয়েছে। এই ফোনটি Black, Forest Green এবং Glacier Blue কালার অপশনে দেখা গেছে। কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত অফিসিয়াল ঘোষণার আগেই এই ফোনটির সেল শুরু হয়ে গেছে।

Redmi Note 15 4G ফোনে 6.77-ইঞ্চির AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন 1080×2392 পিক্সেল রেজোলিউশন দিতে সক্ষম। এই ডিসপ্লে 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করতে পারে।

প্রসেসিঙের জন্য Redmi Note 15 4G ফোনে MediaTek Helio G100 প্রসেসর যোগ করা হয়েছে বলে জানা গেছে। এই ফোনটি 6GB ও 8GB RAM অপশনে দেখা গেছে। এর সঙ্গে এতে 128GB এবং 256GB ইন্টারনাল স্টোরেজ থাকবে।

Redmi Note 15 4G ফোনে ফটোগ্রাফির জন্য ডুয়েল রেয়ার ক্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। এই সেট‌আপে 108MP প্রাইমারি সেন্সর এবং 2MP ডেপ্থ সেন্সর যোগ করা হয়েছে। এক‌ইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে 20MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে। পাওয়ার ব্যাক‌আপের জন্য এই ফোনে 33W ফাস্ট চার্জিং সাপোর্টেড 6,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে।

Redmi Note 15 4G ফোনটিকে জল ও ধূলো থেকে সুরক্ষিত রাখার জন্য এতে IP64 রেটিং যোগ করা হয়েছে। এই ফোনটি HyperOS 2 সহ কাজ করতে পারে। তবে বাজারে ইতিমধ্যে HyperOS 3 জারি করে দেওয়া হয়েছে, তাই এই দিক থেকে ফোনটি পিছিয়ে রয়েছে। এই ফোনটি Android 15 অপারেটিং সিস্টেম সহ পেশ করা হবে।

ফিচার এবং স্পেসিফিকেশন দেখে মনে করা হচ্ছে Redmi Note 15 4G ফোনটি মূলত যেসব ইউজাররা বড় AMOLED ডিসপ্লে, শক্তিশালী ব্যাটারি এবং ভালো ক্যামেরা সহ স্মার্টফোন খুঁজছেন তাদের জন্য পেশ করা হচ্ছে। তবে এতে 5G সাপোর্ট নেই, তাই শুধুমাত্র 4G ইউজাররাই এই ফোনটি ব্যাবহার করতে পারবেন।

বাজারে উপস্থিত Moto G85, OPPO A6 4G ও Realme Narzo N65 ফোনগুলির সঙ্গে Redmi Note 15 4G ফোনটিকে প্রতিযোগিতায় নামতে হতে পারে। তবে কোম্পানির পক্ষ থেকে অফিসিয়াল ঘোষণার পরই এই বিষয়ে বিস্তারিত আলোচনা করা সম্ভব।

যারা সুন্দর ডিসপ্লে, শক্তিশালী ব্যাটারি এবং 4G কানেক্টিভিটি সহ স্মার্টফোন কেনার কথা ভাবছেন তাদের জন্য Redmi Note 15 4G ফোনটি ভালো অপশন হয়ে উঠতে পারে। বাজারে অফিসিয়ালি লঞ্চের জন্য এখনও বেশ কিছু দিন অপেক্ষা করতে হবে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here