চলতি দিনে মোবাইল ইউজারদের রিচার্জ করার একটু বেশিই চিন্তিত হতে হচ্ছে। একের কর এক Airtel, Vodafone Idea এবং Reliance Jio তিনটি কোম্পানি নিজের ট্যারিফ প্ল্যানে বদল করে সমস্ত মোবাইল প্ল্যান গুলির দাম বাড়িয়ে দিয়েছে। বহু পুরোনো সস্তা প্ল্যান গুলি বন্ধ হয়ে গেছে, কিছু প্ল্যানে আগের মতো বেনিফিট পাওয়ার জন্য এখন বেশি টাকা দিতে হয়, আবার কিছু প্ল্যানের আগের দামেই কম সুবিধা পাওয়া যাচ্ছে। মূল্য বৃদ্ধির সময়ে টেলিকম কোম্পানি গুলি নিজের গ্রাহকদের থেকে রিচার্জের জন্য বেশি টাকা আদায় করার জন্য একজোট হয়েছে। কিন্তু আজকে আমরা আমাদের পাঠকদের জন্য রিলায়েন্স জিও, এয়ারটেল এবং ভিআইয়ের সেই সমস্ত প্ল্যান গুলির সম্পর্কে ডিটেইলে বলবো যেসব রিচার্জে 1GB/Day Data অর্থাৎ প্রতিদিন 1 জিবি 4জি ইন্টারনেট ডেটা পাওয়া যায়। এই তথ্যের মাধ্যমে আপনি আপনার জন্য বেস্ট প্ল্যানটি বেছে নিতে পারবেন এবং নিজের টাকা খরচ হওয়ার হাত থেকেও বাঁচতে পারবেন।
Reliance Jio 1GB/Day Plan
Jio Rs 179 Plan
Reliance Jio এর 179 টাকার প্ল্যানে ইউজারদের প্রতিদিন 1 জিবি 4জি ডেটা দেওয়া হয়। এই প্ল্যানটির দাম আগে 149 টাকা ছিল কিন্তু কোম্পানি এই প্ল্যানটির দামে 30 টাকার বৃদ্ধি করেছে। জিওর এই প্রিপেইড প্ল্যানটির ভ্যালিডিটি 24 দিন এবং 1GB/Day ডেটা পাওয়া যায়। প্ল্যানটির সম্পূর্ণ ভ্যালিডিটিতে মোট 24 জিবি 4জি ইন্টারনেট পাওয়া যাবে কিন্তু একদিনে ইউজার শুধুমাত্র 1 জিবি ডেটাই ব্যবহার কলতে পারবে।
এছাড়া জিওর 179 টাকার প্ল্যানে কোম্পানির পক্ষ আনলিমিটেড ভয়েস কলিং ফ্রিতে দেওয়া হয় যার ব্যবহার দেশে যেকোনো নেটওয়ার্কে সম্পূর্ণ ফ্রিতে করা যাবে। Jio এর এই প্ল্যানে 24 দিনে 100 টি এসএমএস ন্যাশনালি ইউজ করা যাবে। এছাড়া জিও ইউজাররা এই প্ল্যানে JioTV, JioCinema,JioSecirity এবং JioCloud এর মতো Jio Apps এর ফ্রি অ্যাক্সেস পাবে।
Jio Rs 149 Plan
রিলায়েন্স জিও 179 টাকার প্ল্যানটি ছাড়াও একটি 149 টাকার প্রিপেইড প্ল্যানও পেশ করেছে। এই প্ল্যানে প্রতিদিন 1 জিবি 4জিবি ইন্টারনেট ডেটা পাওয়া যায়। এই প্ল্যানটির ভ্যালিডিটি 20 দিন। এই প্ল্যানে জিও ইউজাররা 179 টাকা রিচার্জের মতোই সমস্ত সুবিধা গুলি পাবে শুধুমাত্র ভ্যালিডিটি একটু কম।
Airtel 1GB/Day Plan
Airtel Rs 265 Plan
এয়ারটেল কোম্পানি 1GB/Day Data এর প্ল্যান শুধুমাত্র একটি পেশ করেছে। এই প্ল্যানটির দাম আগে 219 টাকা ছিল কিন্তু এখন প্রাইস হাইকের পরে কোম্পানি এই প্ল্যানটির দাম সরাসরি 46 টাকা বাড়িয়ে দিয়েছে। দাম বাড়ার পরে এখন এই প্ল্যানটি 265 টাকায় পাওয়া যাবে। এই প্ল্যানটির ভ্যালিডিটি 28 দিন এবং প্রতিদিন ছি প্ল্যানে 1 জিবি 4 জি ইন্টারনেট ডেটা পাওয়া যাবে।
অন্যান্য বেনিফিটের কথা বললে 28 দিনের ভ্যালিডিটির এই প্ল্যানে কোম্পানির পক্ষ থেকে আনলিমিটেড ভয়েস কলিং দেওয়া হয় যা সমস্ত নেটওয়ার্কে সম্পূর্ণ ফ্রি। এর সাথেই এই প্ল্যনে এয়ারটেল ইউজারদের প্রতিদিন 100 এসএমএসও দিচ্ছে। এই প্ল্যানে 30 দিনের জন্য Prime Video এর মোবাইল এডিশনের ফ্রি সাবস্ক্রিপশন পাওয়া যায় এবং ফ্রি Hellotunes আর Wynk Music সার্ভিসও পাওয়া যাবে।
Airtel Rs 239 Plan
এয়ারটেল ওয়েবসাইটে 239 টাকার প্ল্যানও আছে যেখানে আপনি প্রতিদিন 1 জিবি 4 জি ডেটা পাবেন। এই প্ল্যানটির ভ্যালিডিটি 24 দিন। কম দিন ছাড়া এই প্ল্যানে সেই সব সুবিধা গুলি পাবেন যা কোম্পানি 265 টাকার প্রিপেইড প্ল্যানে দেয়। টেলিকল বেনিফিট সহ প্রাইম ভিডিও এবং উইন্ক মিউজিক সার্ভিসও পাওয়া যাবে এই প্ল্যানে।
Vodafone Idea 1GB/Day Plan
Vi Rs 269 Plan
ভোডাফোন আইডিয়ার কাছে সবচেয়ে বেশি প্ল্যান আছে যেসব রিচার্জে 1GB/Day Data পাওয়া যাবে। এর মধ্যে সর্বপ্রথম 269 টাকার প্ল্যানটির কথা বললে এই প্ল্যানের ভ্যালিডিটি 28 দিন। প্রতিদিন 1 জিবি 4জি ইন্টারনেট ডেটা সহ এই প্ল্যানে প্রতিদিন 100 এসএমএস, আনলিমিটেড ভয়েস কলিং এবং Vi movies and tv এর অ্যাক্সেস পাওয়া যাবে। বলে দিই যে এই প্ল্যানটির দাম আগে 219 ছিল, কিন্তু এখন কোম্পানি এই প্ল্যানটির দাম 50 টাকা বাড়িয়ে দিয়েছে।
Vi Rs 219 Plan
ভিআইয়ের এই প্ল্যানটিকে কোম্পানি একদম নতুন পেশ করেছে। এই দামে আগে যেখানে 28 দিন ভ্যালিডিটির প্ল্যান ছিল, সেখানে এখন ইউজাররা এই দামে 21 দিন ভ্যালিডিটি পাবে। এই প্ল্যানে আনলিমিটেড ভয়েস কলিং পাওয়া যাবে কিন্তু এই প্ল্যানটিতে ভিআই কোম্পানি ইউজারদের কোনো এসএমএস সার্ভিস দেবে না।
Vi Rs 199 Plan
ভিআইয়ের এই প্ল্যানেও প্রতিদিন 1 জিবি 4জি ইন্টারনেট ডেটা পাওয়া যাবে, কিন্তু কোম্পানি এই প্ল্যানটিকে শুধুমাত্র 18 দিন ভ্যালিডিটির সাথে পেশ করেছে। কম ভ্যালিডিটি ছাড়া এই প্ল্যানে অন্যান্য সমস্ত বেনিফিট পাবেন যা আপনি ভোডাফোন আইডিয়ার 269 টাকার প্ল্যানে পাওয়া যায়।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন












