Home খবর জিও বানাচ্ছে দেশি শপিং সাইট, আমাজন-ফ্লিপকার্টের জন্য কড়া টক্কর

জিও বানাচ্ছে দেশি শপিং সাইট, আমাজন-ফ্লিপকার্টের জন্য কড়া টক্কর

রিলায়েন্স জিও আসার পর থেকে ভারতের টেলিকম জগতের অবস্থা সম্পূর্ণ বদলে গেছে এবং এই কথা কেউ অস্বীকার করতে পারবে না। জিও বিনামূল্যে ডেটা ও ভয়েস কল সার্ভিস দিয়ে লক্ষ লক্ষ মানুষকে ইন্টারনেটের সুবিধা দিয়েছে। টেলিকম ইন্ডাস্ট্রিতে পুরোনো কোম্পানিগুলিকে টক্কর দেওয়ার পর এবার জিও তাদের গিগাফাইবার সার্ভিসের মাধ্যমে ব্রডব্যান্ড জগতেও পা রাখতে চলেছে। কোম্পানির মালিক স্বয়ং মুকেশ আম্বানি জানিয়েছেন খুব তাড়াতাড়ি কোম্পানি তাদের ই-কমার্স প্ল‍্যাটফর্ম অর্থাৎ জিওর নিজস্ব শপিং সাইট শুরু করতে চলেছে।

জিও-ভোডাফোনের পর এবার এয়ারটেল‌ও আনল বার্ষিক প্ল‍্যান, জেনে নিন এই প্ল‍্যানের খুটিনাটি

কোম্পানির ম‍্যানেজিং ডিরেক্টর মুকেশ আম্বানি অফিসিয়ালি ঘোষণা করেছেন জিও খুব তাড়াতাড়ি তাদের শপিং সাইট চালু করতে চলেছে। এই সাইট আমাজন ও ফ্লিপকার্টের মতোই এক‌ই প্ল‍্যাটফর্মে একাধিক ধরনের প্রোডাক্ট বেচবে। জিওর এই নতুন উদ্যোগে আমাজন, ফ্লিপকার্ট, স্ন‍্যাপডিল ও মাইন্ত্রার শপিং সাইটগুলি যথেষ্ট প্রতিযোগিতার মুখে পড়বে।

জিওর তরফ থেকে বয়ান দেওয়ার সময় মুকেশ আম্বানি বলেন খুব তাড়াতাড়ি কোম্পানি তাদের ই-কমার্স প্ল‍্যাটফর্মের সূচনা করবে। এই ওয়েবসাইট রিলায়েন্স রিটেইল ও রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড (আর‌আইএল) এর অফলাইন রিটেইলের সঙ্গে হাত মিলিয়ে কাজ করবে। এই নতুন প্রজেক্টের সূচনা গুজরাটে শুরু হবে। মুকেশ আম্বানির দাবি অনুযায়ী জিও ই-কমার্স ওয়েবসাইটের মাধ্যমে গুজরাটে 12 লক্ষের‌ও বেশি দোকানদার ও ব‍্যাবসায়ীদের সঙ্গে হাত মিলিয়ে কাজ করবে যার ফলে ছোট ও মাঝারি ব‍্যাবসায়ীরা যথেষ্ট উপকৃত হবে।

ভারতে লঞ্চ হল 5 ক‍্যামেরাওয়ালা এলজি ভি40 থিঙ্ক, সেল চলছে আমাজনে

জিও ই-কমার্স ওয়েবসাইট “অফলাইন টু অনলাইন” পদ্ধতিতে কাজ করবে যা আগামী 12 থেকে 18 মাসের মধ্যে সম্পূর্ণভাবে কার্যকর হয়ে উঠবে। এই ডিজিটাল প্ল‍্যাটফর্ম জিও নেটওয়ার্ক ও রিলায়েন্সের সঙ্গে জড়িত সমস্ত উদ‍্যোক্তাদের সঙ্গে নিয়ে চলবে। ছোট ব‍্যাবসায়ী ও কুটির শিল্পে তৈরি বিভিন্ন দ্রব্য এই সাইটে কেনা ও বেচা যাবে। সব ধরনের ছোট বড় ব‍্যাবসায়ী এর মাধ্যমে তাদের ব‍্যাবসা অনেক দূরে ছড়িয়ে দিতে পারবে।

তথ্য অনুযায়ী ছোট দোকান ও রিটেইল স্টোরগুলি রিলায়েন্স জিওর মাধ্যমে হোলসেল স্টোরের অন্তর্ভুক্ত করা হবে। এই দোকানগুলির প্রোডাক্ট ডিজিটাল পদ্ধতিতে বেচা হবে। আশা করা হচ্ছে লোকাল দ্রব্যের সঙ্গে জিওর ই-কমার্স ওয়েবসাইটে সমস্ত ক‍্যাটাগরি ও ব্র‍্যান্ডের দ্রব্য রাখা হবে। জিওর এই ঘোষণার পর সাধারণ মানুষ ও জিও ফ‍্যানরা যেমন খুশি হয়েছেন তেমন আমাজন-ফ্লিপকার্টের মতো কোম্পানিগুলি দুশ্চিন্তার মুখে পড়েছে।