Home খবর লঞ্চের আগেই প্রকাশ্যে এল Samsung এর নতুন সস্তা 5G ফোনের দাম, পাওয়া যাবে দারুণ ফিচার

লঞ্চের আগেই প্রকাশ্যে এল Samsung এর নতুন সস্তা 5G ফোনের দাম, পাওয়া যাবে দারুণ ফিচার

খুব তাড়াতাড়ি স্যামসাঙ তাদের গ্যালাক্সি এ সিরিজের অধীনে নতুন স্মার্টফোন হিসাবে নতুন Galaxy A06 5G লঞ্চ করতে চলেছে। কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত এই ফোনের লঞ্চ ডেট জানানো হয়নি, তবে টিপস্টার অভিষেক যাদব এই ফোনের দাম লিকের মাধ্যমে শেয়ার করেছেন। আপকামিং ফোনটির দাম প্রকাহ্যে আসায় কোম্পানির ফ্যানদের এই ফোনটি নিয়ে আগ্রহ কয়েক গুণ বেড়ে গেছে। লিক অফিসিয়াল পোস্টার অনুযায়ী, এই ফোনটি ভারতে 10,499 টাকা প্রাথমিক দামে লঞ্চ করা হতে পারে।

Samsung Galaxy A06 5G ফোনের দাম (লিক)

এই ফোনটি বাজারে উপস্থিত বাজেট সেগমেন্টের একটি সুন্দর অপশন হয়ে উঠতে পারে। ইউজাররা এই ফোনটি 8 মাসের নো কস্ট EMI এর মাধ্যমেও কিনতে পারবেন। এই ফোনটির সঙ্গে কোম্পানি লিমিটেড টাইম অফার হিসাবে Samsung Care+ দিতে পারে। এই অফারে মাত্র 129 টাকার বিনিময়ে স্ক্রিন রিপ্লেসমেন্ট পাওয়া যাবে, সাধারণত এটির দাম 699 টাকা।

Samsung Galaxy A06 5G ফোনের স্পেসিফিকেশন (লিক)

এর আগে টিপস্টার সুধাংশু সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সের মাধ্যমে Samsung Galaxy A06 5G ফোনের স্পেসিফিকেশন শেয়ার করেছেন। এই ডিটেইলস নিচে শেয়ার করা হল।