Samsung Galaxy A52 আর Galaxy A72 এর লঞ্চ ডেট জানা গেল, আসুন জেনে নিই সেই সম্পর্কিত তথ্য

Samsung এর গ‍্যালাক্সি ‘এ’ সিরিজে আসতে চলা Samsung Galaxy A52 আর Samsung Galaxy A72 স্মার্টফোন প্রতিনিয়ত টেক জগতের খবরে ছেয়ে আছে। গত সপ্তাহে সৌদি আরব থেকে খবর এসেছিল যে ওখানে একটি শপিং সাইটে গ‍্যালাক্সি এ52 স্মার্টফোন সেলের জন্য উপলব্ধ হয়ে গেছে। স‍্যামসাং অথচ এখনো নিজের ফোনের সেল সম্বন্ধে কোনো তথ্য দেয়নি কিন্তু এখন একটি খবর সামনে এসেছে যে স‍্যামসাং এর এই দুটি স্মার্টফোন গ‍্যালাক্সি এ52 আর গ‍্যালাক্সি এ72 আগামী 17মার্চ লঞ্চ হতে পারে।

Samsung Galaxy A52 আর Samsung Galaxy A72 এর লঞ্চের খবর লিকের মাধ্যমে সামনে এসেছে। লিকে বলা হয়েছে যে স‍্যামসাং তার এই দুটি স্মার্টফোনকে আগামী 17মার্চ লঞ্চ করতে পারে। লিক অনুযায়ী গ‍্যালাক্সি এ52 দুটি মডেলে প্রবেশ করবে যাতে 4G আর 5G উপস্থিত থাকবে। আবার গ‍্যালাক্সি এ72 কে এখন শুধু 4G মডেলে লঞ্চ করার কথা বলা হয়েছে। এখানে পর্যন্ত ফোনের লঞ্চ ডেট নিশ্চিত রূপে বলা যাবে না যতক্ষণ না স‍্যামসাং এর পক্ষ থেকে কোনো আধিকারিক ঘোষণা না হচ্ছে।

স‍্যামসাং গ‍্যালাক্সি এ52 এর ফিচার্স আর স্পেসিফিকেশন্সের কথা বললে লিক আর লিস্টিং অনুযায়ী এই স্মার্টফোনটি 1080 × 2400 পিক্সেল রেজিউলেশনের 6.5 ইঞ্চির এফ‌এইচডি + সুপার এমোলেড ডিসপ্লে সাপোর্ট করে। লিস্টিং এ পরিস্কার ভাবে বলা নেই কিন্তু ফোটো দেখে আশা করা যাচ্ছে এই মোবাইল ফোনটিতে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সাপোর্ট করবে আর ফোনের স্ক্রিন 120 হার্টজ রিফ্রেশ রেটে চলবে।

Samsung Galaxy A52

Samsung Galaxy A52 5G কে ওয়েবসাইটে লেটেস্ট অ্যান্ড্রয়েড 11 ওএস যুক্ত দেখানো হয়েছে যার সাথে প্রসেসিং এর জন্য 2.3+1.8 গিগাহার্টজের ক্লক স্পিডের অক্টাকোর প্রসেসর তথা কোয়ালকোম এর স্ন‍্যাপড্রাগন 750জি চিপসেট দেওয়া আছে। গ‍্যালাক্সি এ52 স্মার্টফোন রিটেল সাইটে একটি ভেরিয়েন্টেই লিস্টেড হয়েছে যার মধ্যে 8জিবি র‍্যাম মেমরি এর সাথে 128 জিবির ইন্টারনাল স্টোরেজ দেওয়া আছে। ফোন মেমরি মাইক্রোএসডি কার্ডের সাহায্যে 1টিবি পর্যন্ত বাড়ানো যাবে।

ফোটোগ্রাফি সেন্সরের কথা বললে ওয়েবসাইট অনুযায়ী স‍্যামসাং গ‍্যালাক্সি এ52 5জি কোয়াড রিয়ার ক‍্যামেরা সাপোর্ট থাকবে। এই সেটাপে 64 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর দেওয়া আছে যার সাথে 12 মেগাপিক্সেলের সেকেন্ডারি লেন্স আর দুটি অন্য 5 মেগাপিক্সেলের সেন্সর থাকছে। অথচ লেন্স কোনটি হবে সেই ডিটেইলস এখনো পরিস্কার নয়। এই ভাবেই সেল্ফি আর ভিডিও কলিং এর জন্য স‍্যামসাং গ‍্যালাক্সি এ52 তে 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা থাকবে জানা গেছে।

Samsung Galaxy A52 5G ডুয়াল সিম ফোন বলা হয়েছে যা বেসিক কানেক্টিভিটি ফিচার্স এর সাথে 4,500 এম‌এএইচ এর ব‍্যাটারি দেওয়ার কথা সামনে এসেছে। এই ফোনে 25ওয়াট ফাস্ট চার্জিং দেখা যেতে পারে। ওয়েবসাইট এ ফোনের ব্ল‍্যাক কালার ভেরিয়েন্ট দেখা গেছে। ফোনের স্পেসিফিকেশন্স কতটা সঠিক কতটা ভুল সেটি জানার জন্য স‍্যামসাং এর আধিকারিক ঘোষণার অপেক্ষা করতে হবে।

Samsung Galaxy A72

এছাড়া স‍্যামসাং গ‍্যালাক্সি A72 স্পেসিফিকেশন্সের কথা বললে এতে 6.7 ইঞ্চির FHD + AMOLED ডিসপ্লে থাকতে পারে। রিয়ার ক‍্যামেরা সেটাপে 64 মেগাপিক্সেলের প্রধান ক‍্যামেরা, 12 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড লেন্স, 5মেগাপিক্সেলের ম‍্যাক্রো লেন্স আর 5 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর থাকতে পারে। 4জি মডেল স্ন‍্যাপড্রাগন 720 SoC এর সাথে 8GB র‍্যামের সাথে আসতে পারে। গ‍্যালাক্সি A72 বক্স থেকেই Android 11 OS এ কাজ করবে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here