কোম্পানির ‘A’ সিরিজে পেশ করা লেটেস্ট স্মার্টফোন Samsung Galaxy A71 পকেট ফ্রেন্ডলি হওয়ার সঙ্গে সঙ্গে তার ক্লাস ও ফিচারের দিক থেকেও বেস্ট। এই ফোনটির প্রিমিয়াম ডিজাইন ও অসাধারণ ক্যামেরা এই ফোনটিকে অন্যান্য ফোনের তুলনায় যথেষ্ট আলাদা করে তোলে। উন্নত পারফরম্যান্সের জন্য এই ফোনে 8nm ফেব্রিকেশনযুক্ত Qualcomm Snapdragon 730 প্রসেসর দেওয়া হয়েছে যা এর কার্যক্ষমতার জন্য সুপরিচিত। এর সঙ্গে এই ফোনে 8GB RAM ও 4,500mAh এর ব্যাটারী আছে যা একে আরও শক্তিশালী করে তোলে। ভারতীয় মার্কেটে Galaxy A71 এর দাম রাখা হয়েছে মাত্র 32,999 টাকা এবং এটি নিশ্চিতভাবে এই বাজেটের বেস্ট ফোন। তবে চলুন জেনে নেওয়া যাক কেন Samsung Galaxy A71 ফোনটি সমালোচনার শীর্ষে উঠে রয়েছে এবং কেন এটি বেস্ট।
স্লিম ডিজাইন ও প্রিমিয়াম কোয়ালিটি
Samsung Galaxy A71 একটি অত্যন্ত স্লিম ডিজাইনযুক্ত স্মার্টফোন এবং এর অসাধারণ বিল্ট কোয়ালিটি নিঃসন্দেহে যে কোনো ইউজারকে প্রিমিয়াম ফিল করাতে সক্ষম। এই ফোনে 6.7-Inch এর স্ক্রিন দেওয়া হয়েছে। কোম্পানি এই ফোনটির ডিজাইনের অত্যন্ত ছোট ছোট বিষয়গুলিতেঝ যথেষ্ট গুরুত্ব দিয়েছে। এই ফোনের স্ক্রিনের চারদিকের বেজল খুবই পাতলা এবং ডিসপ্লের ওপরের দিকে দেওয়া Punch-Hole টিও অন্যান্য ফোনের তুলনায় যথেষ্ট ছোট। এই Punch-Hole কাটআউটের মধ্যে 32-megapixel এর ফ্রন্ট ক্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। Samsung এই ফোনের স্ক্রিনের নিচে এম্বিয়েন্ট লাইট সেন্সর দিয়েছে এবং ওপরের দিকে দেওয়া ইয়ারপিস স্পীকারের কাটআউটটিও যথেষ্ট ছোট। এইসব কারণে এই ফোনে বড় স্ক্রিন থাকা সত্ত্বেও ডিজাইনটি অত্যন্ত কম্প্যাক্ট। এই ফোনে সিকিউরিটির জন্য অ্যাডভান্স In-Display Fingerprint sensor যোগ করা হয়েছে।
ফ্রন্ট প্যানেলের পর ব্যাক প্যানেলে নজর রাখলে দেখা যায় এখানেও Samsung Galaxy A71 এর প্রিমিয়ামনেস এতটুকু কমেনি। কোম্পানি গ্লসি ফিনিশ স্মুথ ও এলিমেন্ট কার্ভড এজ ডিজাইনের সঙ্গে পেশ করেছে। ফোনটি ফ্রন্ট ও ব্যাক উভয় প্যানেলেই কার্ভড। তাই ফোনটি হাতে নিলে ভালো গ্ৰিপ হয়। এর ব্যাক প্যানেলে কোম্পানি প্রিমিয়াম 3D ক্রশ প্যাটার্ন ব্যবহার করেছে এবং যখন এর ওপরে আলো পড়ে তখন আলাদা আলাদা রঙ দেখা যায়। এই ফোনটি Prism Crush Black, Prism Crush Blue এবং Prism Crush Silver এই তিনটি কালার ভেরিয়েন্টে পেশ করা হয়েছে। তিনটি কালার অপশনই যথেষ্ট আকর্ষণীয় এবং এই ফোন নিয়ে আপনি যেখানেই যান না কেন এর ডিজাইন দেখে লোকজন একবার হলেও ঘুরে তাকাতে বাধ্য।
ডিজাইন ও ডিসপ্লের পর কোম্পানি এই ফোনটি এতটা কম্প্যাক্ট ভাবে চওড়া বানিয়েছে এবং ওজন এতটাই কম রেখেছে যাতে ফোনটি ব্যবহার করতে কোনো অসুবিধা না হয়। এই ফোনে বড় স্ক্রিন ও 4,500mAh ব্যাটারী থাকা সত্ত্বেও এই ফোনের ওজন মাত্র 179 গ্ৰাম। চওড়ার দিক থেকে ফোনটি মাত্র 7.7mm বানানো হয়েছে। স্লিম ও কার্ভড ডিজাইনের দরুন ফোনটি হাতে ধরার সময় ভালো গ্ৰিপ পাওয়া যায়। একইভাবে ফোনটির স্লিক ডিজাইনের জন্য ধরতেও সুবিধা হয়।
Samsung Galaxy A71 ফোনটির ফ্রেমের ডানদিকের প্যানেলে ভলিউম রকার বাটন ও পাওয়ার বাটন দেওয়া হয়েছে এবং একইভাবে এর বাঁদিকের প্যানেলে SIM কার্ড ট্রে ও microSD কার্ড স্লট আছে। এছাড়া ফোনটির নিচের প্যানেলে 3.5mm অডিও জ্যাক, USB Type-C পোর্ট, মাইক্রোফোন ও লাউডস্পীকার দেওয়া হয়েছে।
অসাধারণ ডিসপ্লে ও দুর্দান্ত হার্ডওয়্যার
আগেই বলেছি Samsung Galaxy A71 ফোনটিতে কোম্পানি 6.7-Inch এর Infinity-O Display যোগ করেছে। কোম্পানি এই ফোনে FHD+ রেজলিউশনযুক্ত Super AMOLED Plus ডিসপ্লে ব্যবহার করেছে যা True-to-life কালার দিতে সক্ষম। অর্থাৎ এই ফোনের স্ক্রিনে হুবহু বাস্তবিক জগতের মতো কালার দেখা যাবে। আবার ভিডিও দেখার সময় বা গেম খেলার সময় ডিসপ্লের পাঞ্চ হোল কাট আউটের ছোট আকারের জন্য কোনো সমস্যাও হবে না। সব মিলিয়ে বলা যেতে পারে সব দিক থেকেই এই ফোনটি ইউজারদের প্রিমিয়াম এক্সপেরিয়েন্স দিতে সক্ষম।
অসাধারণ ডিসপ্লে ও ডিজাইনের পর স্বাভাবিক ভাবেই কথা ওঠে ইন্টারনাল ফিচারের বিষয়ে। বিশ্বাস করুন, এইদিক থেকেও ফোনটি যথেষ্ট অ্যাডভান্স। প্রসেসিঙের জন্য এই ফোনে 8nm ফেব্রিকেশনযুক্ত Qualcomm Snapdragon 730 চিপসেটের ক্ষমতা প্রদান করা হয়েছে। এর সঙ্গেই এই ফোনে 8GB RAM ও 128GB ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে। অর্থাৎ Samsung Galaxy A71 এ গেম খেলা হোক বা মাল্টিটাস্কিং করা হোক বা এক সঙ্গে সবকিছু করা হোক পারফরম্যান্স যথেষ্ট স্মুথ পাওয়া যাবে। কোম্পানি এই ফোনে Game Booster টেকনিক যোগ করেছে যার ফলে এই ফোনে দীর্ঘ সময় ধরে গেম খেলা যাবে। এই ফোনে 4,500mAh এর বড় ব্যাটারী দেওয়া হয়েছে। সাধারণ ভাবে ব্যবহার করলে এটি গোটা একটা দিন পাওয়ার ব্যাকআপ দেয়। একবার পুরোপুরি চার্জ করলে Samsung Galaxy A71 24 ঘন্টা পর্যন্ত ভিডিও প্লে ব্যাক দিতে পারবে। ফোনের ব্যাটারী লো হয়ে গেলে এর 25W Super-Fast Charging এর সাহায্যে অত্যন্ত দ্রুত গতিতে ফোনটি চার্জ করা যায়।
ক্যামেরার কামাল
ক্যামেরা সম্পর্কে বলতে গেলে আগেই বলতে হয় Samsung Galaxy A71 ফোনটিতে রেক্ট্যাঙ্গুলার ডিজাইনে কোয়াড রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই ক্যামেরা সেটআপে চারটি ক্যামেরা সেন্সরের সঙ্গে সঙ্গে সিঙ্গেল LED Flash আছে এবং এগুলি L শেপে প্লেস করা হয়েছে। এই সেটআপের মেইন ক্যামেরা সেন্সরটি 64-megapixel এর। এর সঙ্গে এতে 12-megapixel এর Ultra Wide অ্যাঙ্গেল লেন্স দেওয়া হয়েছে। একইভাবে এই ফোনে তৃতীয় সেন্সর হিসেবে একটি 5-megapixel এর Macro লেন্স আছে। এই ফোনে চতুর্থ সেন্সরটিও 5-megapixel এর এবং এটি Depth sensor হিসেবে কাজ করে। এই ফোনের মেইন ক্যামেরা সেন্সর এতটাই অ্যাডভান্স যে খালি চোখে দেখা যে কোনো দৃশ্য একই ডিটেইলসের সঙ্গে ক্যাপচার করতে সক্ষম।
একইভাবে এই ফোনের Ultra wide সেন্সরটি 123 Degree field-of-view সাপোর্ট করে যা সাধারণ ভাবে খালি চোখে দেখা যায়। এই ফোনের ক্যামেরা এতটাই বিশ্বাসযোগ্য যে কোনো দৃশ্যের ডিটেইলস না কমিয়ে হুবহু ক্যাপচার করার প্রতিশ্রুতি দেয়। এমনকি এটি খালি চোখে দেখা ছবির চেয়েও বেশি ডিটেইলস ক্যাপচার করে। এর অন্যতম ফিচার হল এটি Night Mode এর সঙ্গে Ultra Wide-angle কাজ করে। যার ফলে কম আলোতেও অসাধারণ ফোটোগ্রাফি করা যায়। যে আলোতে সাধারণ মানুষের চোখ ব্যার্থ হয় সেই আলোতেও এই ফোনের ক্যামেরা যথেষ্ট স্বচ্ছল। এই দামে এই ধরনের এত অ্যাডভান্স ফিচার অন্য কোনো ফোনে পাওয়া যাবে না। অন্যদিকে এই ফোনের Macro লেন্স ছোট ছোট জিনিস খুব স্পষ্ট ভাবে ধরে রাখতে সক্ষম। একইভাবে Samsung Galaxy A71 এর Depth সেন্সর যাতে পোর্ট্রেট শটগুলি শুধুমাত্র নামে নয় বরং বাস্তবেও প্রো-গ্ৰেডের হয় সেইদিকে খেয়াল রাখে।
এইসব ছাড়াও এই ফোনের Live Focus মোড যথেষ্ট ইম্প্রেসিভ। Samsung Galaxy A71 এর সাহায্যে পোর্ট্রেট ফোটোগ্রাফির সময় ইউজার নিজে ব্লার এফেক্ট কন্ট্রোল করতে পারবেন। এতে Live Focus ফিচার থাকায় ফোটোয় ফ্রেমের ব্যাকগ্ৰাউন্ড নিজের ইচ্ছামত যতটা প্রয়োজন ততটা ব্লার করা যায়। এর সঙ্গে এই ফোনে প্রিমিয়াম ফিচার হিসেবে AR Doodle মোড যোগ করা হয়েছে। এই আকর্ষণীয় ফিচারের সাহায্যে ভিডিওতে ইউনিক অ্যানিমেটেড এলিমেন্ট ব্যবহার করা যায়। সবচেয়ে বড় কথা কোম্পানির তাদের এই ফোনে অ্যাডভান্স AR Drawings টেকনিককে অ্যাডভান্স Face Tracking ফিচার যুক্ত করেছে যার ফলে ডুডল ইউজারের মুভমেন্টের সঙ্গে সঙ্গে নিজে থেকেই অপারেট হয়। ইউজার যদি সরে, কোথাও যায় ডুডলও তাঁর সঙ্গে সঙ্গে ট্র্যাক করে চলে।
উপসংহার
কোম্পানি তাদের Samsung Galaxy A71 ফোনটির মধ্য দিয়ে একটি অসাধারণ স্মার্টফোন মার্কেটে এনেছে যা এর বাজেটে সমস্ত প্রয়োজন পূরণ করতে সক্ষম। মিড রেঞ্জের ফোন হওয়া সত্ত্বেও এই ফোনটি প্রিমিয়াম ফিচার ও ইউনিক ডিজাইনযুক্ত। এই ফোনটির স্লিম ও স্টাইলিশ ডিজাইন যেমন অন্যানদের দৃষ্টি আকর্ষণ করে তেমনই আবার এই ফোনের Super AMOLED ডিসপ্লেতে সবাই চোখ রাখতে বাধ্য। এত অ্যাডভান্স ফিচারসহ এই ফোনটির দাম দেখেও নিরাশ হতে হয় না। মাত্র 32,999 টাকার বিনিময়ে এত সব শক্তিশালী ফিচার ও স্পেসিফিকেশন সত্যিই অভাবনীয়। আর এইসব কারণেই ফোনটি এই বাজেটের বেস্ট স্মার্টফোন।
