গত সপ্তাহে চীনে স্যামসাং তাদের গ্যালাক্সি সিরিজের স্মার্টফোন গ্যালাক্সি এ9 স্টার এবং গ্যালাক্সি এ9 স্টার লাইটের প্রিঅর্ডার চালু করেছিল। এখন কোম্পানির পক্ষ থেকে অফিসিয়ালি ফোনদুটি লঞ্চ করা হয়েছে। আপাতত ফোনদুটি চীনেই লঞ্চ হয়েছে যা 15ই জুন থেকে সেখানে সেল শুরু হবে।
গ্যালাক্সি এ9 স্টার :
স্যামসাং এই ফোনটিকে মেটাল ফ্রেমের সঙ্গে বানিয়েছে। এতে 18.5:9 আসপেক্ট রেশিওযুক্ত 6.28 ইঞ্চির ফুল এইচডি+ সুপার এমোলেড ডিসপ্লে আছে। এই ফোনে অ্যান্ড্রয়েড 8.0 অরিও ভার্সন আছে এবং অক্টাকোর প্রসেসরের সঙ্গে কোয়ালকম স্ন্যাপড্রাগন 660 চিপসেটে রান করে। গ্ৰাফিক্সের জন্য এতে এড্রিনো 512 জিপিইউ দেওয়া হয়েছে। বেসিক কানেক্টিভিটি ও 4জি ভোলটিই সাপোর্টের সঙ্গে এতে রেয়ার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে।
স্যামসাঙের তরফ থেকে গ্যালাক্সি এ9 স্টারে 4 জিবি র্যাম দেওয়া আছে। এবং এতে 64 জিবি ইন্টারনাল মেমরি আছে যা মাইক্রোএসডি কার্ড ব্যবহার করে 256 পর্যন্ত বাড়ানো যাবে। ফোটোগ্রাফির জন্য এতে 24 মেগাপিক্সেল ও 16 মেগাপিক্সেলের ডুয়েল রেয়ার ক্যামেরা ও সেলফির জন্য 24 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা আছে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে 3,700 এমএএইচ ব্যাটারী আছে।
স্যামসাং গ্যালাক্সি এ9 স্টার লাইট :
এই ফোনটিও মেটাল বডির ডিজাইনে বানানো। এতে 18.5:9 আসপেক্ট রেশিওযুক্ত 6ইঞ্চির ফুল এইচডি+ সুপার এমোলেড ডিসপ্লে আছে। অ্যান্ড্রয়েড 8.0 অরিও ও 1.8 গিগাহার্টসের অক্টাকোর প্রসেসরের সঙ্গে এতে কোয়ালকম স্ন্যাপড্রাগন 450 চিপসেট আছে। গ্ৰাফিক্সের জন্য এতে এড্রিনো 506 জিপিইউ দেওয়া আছে। এতেও 4জি ভোলটিই ও বেসিক কানেক্টিভিটির সঙ্গে রেয়ার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে।
স্যামসাং গ্যালাক্সি এ9 স্টার লাইটেও 4 জিবি র্যাম ও 64 জিবি ইন্টারনাল মেমরি দিয়েছে এবং মাইক্রোএসডি কা্রড ব্যবহার করে তা 256 জিবি পর্যন্ত বাড়ানো যাবে। ফোটোগ্রাফির জন্য এই ফোনে ব্যাক প্যানেলে 16 মেগাপিক্সেল ও 5 মেগাপিক্সেলের ডুয়েল রেয়ার ক্যামেরা আছে এবং সেলফির জন্য 24 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা আছে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে 3,500 এমএএইচ ব্যাটারী আছে।
চীনে স্যামসাং গ্যালাক্সি এ9 স্টারের দাম 2,999 ইউয়ান যার ভারতীয় দাম প্রায় 31,600 টাকা। এবং স্যামসাং গ্যালাক্সি এ9 স্টার লাইটের দাম 1,999 ইউয়ান বা ভারতের 21,000 টাকা। ভারতে কবে ফোনগুলি লঞ্চে হবে তা এখনো জানা যায়নি










