ফ্ল্যাগশিপ সেগমেন্টের মুকুট জেতার করার পর বর্তমানে স্যামসাং লো বাজেট সেগমেন্টেও যথেষ্ট অ্যাগ্ৰেসিভ পারফরম্যান্স করছে। এর মূখ্য কারণ হিসেবে বলা যেতে পারে ভারতীয় ইউজারদের লো বাজেট স্মার্টফোনের প্রতি আকর্ষণ। সস্তা স্মার্টফোন প্রেমীদের জন্য স্যামসাং আজ Samsung Galaxy F12 এবং Samsung Galaxy F02s নামে দুটি স্মার্টফোন লঞ্চ করেছে। এই পোস্টে Samsung Galaxy F02s সম্পর্কে কথা বলব। Samsung Galaxy F12 সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন।
লুক ও ডিজাইন
নতুন Samsung Galaxy F02s এর ফ্রন্ট প্যানেলের ডিজাইন কোম্পানির Samsung Galaxy F12 এর মতোই। তবে Samsung Galaxy F02s এর ব্যাক প্যানেলে ডায়মন্ড কাট ডিজাইন প্যাটার্ন দেওয়া হয়েছে। ফোনের ফ্রন্ট প্যানেলে ওয়াটারড্রপ নচ দেওয়া হয়েছে এবং ডিসপ্লের তিন দিক বেজল লেস ও নিচের দিকে কিছুটা চিন পার্ট রয়েছে। কোম্পানির পক্ষ থেকে এর নাম রাখা হয়েছে ইনফিনিটি ‘ভি’ ডিসপ্লে। ফোনের ব্যাক প্যানেলে ওপরের ডানদিকের কোণায় ভার্টিক্যাল শেপে তিনটি ক্যামেরা সেন্সর ও এর পাশে ফ্ল্যাশ লাইটসহ রেক্ট্যাঙ্গুলার ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। ফোনের ডানদিকের প্যানেলে পাওয়ার বাটন ও ভলিউম রকার বাটন এবং বাঁদিকের প্যানেলে সিম স্লট অবস্থিত।
ফিচার ও স্পেসিফিকেশন
কোম্পানি তাদের নতুন Samsung Galaxy F02s ফোনটি 20:9 আসপেক্ট রেশিওর সঙ্গে পেশ করেছে এবং এতে 720 × 1600 পিক্সেল রেজলিউশনযুক্ত 6.5 ইঞ্চির এইচডি+ ইনফিনিটি ‘ভি’ ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ফোনটি অ্যান্ড্রয়েড 10 অপারেটিং সিস্টেমের সঙ্গে ওয়ান ইউআই 2.5 এ কাজ করে। প্রসেসিঙের জন্য এতে 1.8 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত অক্টাকোর প্রসেসরের সঙ্গে কোয়ালকম স্ন্যাপড্রাগন 450 চিপসেট রয়েছে।
ফোটোগ্রাফির জন্য Samsung Galaxy F02s এর ব্যাক প্যানেলে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ যোগ করা হয়েছে। ফোনের ব্যাক প্যানেলে এলইডি ফ্ল্যাশের সঙ্গে 13 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, 2 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর এবং 2 মেগাপিক্সেলেরই ম্যাক্রো লেন্স দেওয়া হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে 5 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা আছে।
Samsung Galaxy F02s একটি 4জি ভোএলটিই সাপোর্টেড ডুয়েল সিম স্মার্টফোন। বেসিক কানেক্টিভিটি ফিচারের সঙ্গে সিকিউরিটির জন্য ফোনের সাইড প্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফেস আনলক ফিচার যোগ করা হয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে 15 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000 এমএএইচের ব্যাটারি দেওয়া হয়েছে।
ভেরিয়েন্ট ও দাম
Samsung Galaxy F02s ফোনটি দুটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে।।ফোনটির বেস ভেরিয়েন্টে 3 জিবি র্যাম ও 32 জিবি মেমরি দেওয়া হয়েছে এবং এর দাম রাখা হয়েছে 8,999 টাকা। একইভাবে ফোনটির আরেকটি ভেরিয়েন্ট 9,999 টাকা দামে 4 জিবি র্যাম ও 64 জিবি স্টোরেজসহ পেশ করা হয়েছে। আগামী 9 এপ্রিল থেকে Samsung Galaxy F02s ফোনটি Diamond Blue, Diamond White।এবং Diamond Black কালার ভেরিয়েন্টে পেশ করা হয়েছে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন











