Samsung আনছে 3GB RAM যুক্ত সস্তা স্মার্টফোন, সামনে এল ফিচার

স‍্যামসাং শীঘ্রই বাজেট ক‍্যাটাগরিতে দুটি সুন্দর স্মার্টফোন লঞ্চ করবে। ফোনদুটি Galaxy A02 ও Galaxy M02 নামে পেশ করা হবে। অফিসিয়াল লঞ্চের আগেই ফোনদুটি বিভিন্ন অনলাইন সার্টিফিকেশন সাইটে লিস্টেড হতে দেখা গেছে। কয়েক দিন আগেই ফোনদুটি ব্লুটুথ এস‌আইজিতে লিস্টেড করা হয়েছে। অন‍্যদিকে ইতিমধ্যে গীকবেঞ্চে Galaxy M02 স্পট করা গেছে। গ‍্যালাক্সি এম02 ফোনটি এই বছর লঞ্চ করা Galaxy M01 এর‌ই আপগ্ৰেডেড ভার্সন হবে।

আরও পড়ুন: লঞ্চের আগেই ওয়েবসাইটে লিস্টেড হল iQOO U1x, আরও জানা গেছে গুরুত্বপূর্ণ তথ্য

Samsung Galaxy M02

গীকবেঞ্চে Galaxy M02 ফোনটি Samsung SM-M025F মডেল নাম্বারের সঙ্গে স্পট করা হয়েছে। গীকবেঞ্চ লিস্টিঙে ফোনটি সিঙ্গেল কোরে 128 এবং মাল্টি কোরে 486 পয়েন্ট পেয়েছে। এছাড়া Samsung Galaxy M02 ফোনটি অক্টাকোর কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 450 চিপসেটের সঙ্গে লঞ্চ করা হবে বলে জানা গেছে। এতে 3 জিবি র‍্যাম থাকবে।

আশা করা হচ্ছে ফোনটি একাধিক র‍্যাম ভেরিয়েন্টে পেশ করা হবে। Samsung Galaxy M02 তে অ্যান্ড্রয়েড 10 অপারেটিং সিস্টেম দেওয়া হবে। এই লিস্টিঙে ফোনটির আন‍্য কোনো স্পেসিফিকেশন সম্পর্কে বলা হয়নি। তবে সার্টিফিকেশন দেখার পর মনে করা হচ্ছে কোম্পানি শীঘ্রই এই ফোনটি লঞ্চ করবে।

আরও পড়ুন: Samsung এর পূজা উপহার, এখন আরও সস্তা 6000mAh4 ব‍্যাটারীযুক্ত Samsung Galaxy M21

Samsung Galaxy A02

গীকবেঞ্চে এক‌ই সঙ্গে Samsung Galaxy A02 ফোনটিও দেখা গেছে। এই লিস্টিং থেকে জানা গেছে Samsung Galaxy A02 ফোনটি অ্যান্ড্রয়েড 10 এর সঙ্গে ওয়ান ইউআইতে কাজ করবে। প্রসেসিঙের জন্য এতে কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 450 চিপসেট দেওয়া হবে বলে জানা গেছে। গীকবেঞ্চে বলা হয়েছে এই ফোনে 2 জিবি র‍্যাম ও গ্ৰাফিক্সের জন্য অ্যাড্রিনো 506 জিপিইউ দেওয়া হবে।

লিক অনুযায়ী Samsung Galaxy A02 তে 5.7 ইঞ্চির এইচডি+ ডিসপ্লে থাকবে। ফোটোগ্ৰাফির জন্য ফোনটির ব‍্যাক প‍্যানেলে 13 মেগাপিক্সেল ও 2 মেগাপিক্সেলের ক‍্যামেরা সেন্সরযুক্ত ডুয়েল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হবে। এছাড়া সেলফির জন্য এতে 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা দেওয়া হতে পারে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য Samsung Galaxy A02 তে 3,500 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হবে বলে জানা গেছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

      

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here