লিক হলো Samsung Galaxy S22 Ultra এর রিয়েল লাইফ ইমেজ, জেনে নিন এর বিশেষত্ব

Samsung Galaxy S22 series এর লঞ্চের আর কয়েক মাস‌ই বাকি আছে। এমতাবস্থায় স‍্যামসাং এর আপকামিং স্মার্টফোন সিরিজের সম্পর্কে প্রতিনিয়ত নিত‍্যনতুন তথ্য সামনে আসছে। এখন একটি ইমেজ ইন্টারনেটে ভাইরাল হচ্ছে, দাবি করা হচ্ছে যে সেই ইমেজটি স‍্যামসাং এর Galaxy S22 সিরিজের সবচেয়ে প্রিমিয়াম স্মার্টফোন Samsung Galaxy S22 Ultra স্মার্টফোনটি‌র। ভাইরাল হ‌ওয়া ইমেজ থেকে স‍্যামসাং এর আপকামিং স্মার্টফোনে‌র ডিজাইন সহ স্পেসিফিকেশন্স এবং ফিচার সম্পর্কে জানা গেছে। এখানে আমরা আপনাকে আপকামিং Samsung Galaxy S22 Ultra এর ভাইরাল হ‌ওয়া ইমেজ এবং স্মার্টফোনটি‌র সম্পর্কে জানাবো।

স‍্যামসাং এর আপকামিং স্মার্টফোন Galaxy S22 Ultra এর ইমেজটি দেখে বোঝা যাচ্ছে যে এই ফোনটি‌র ডিজাইন Note series এর স্মার্টফোনে‌র মতো হবে। স‍্যামসাং এর ফোনটিতে লম্বা ডিসপ্লে এবং পাঞ্চ হোল কাট‌আউট দেওয়া যেতে পারে। এর সাথেই ডিসপ্লেতে কার্ভ কর্নার‌ও দেওয়া আছে। ফোনটি‌র টপ বেজলের কথা বললে সেটি অনেকটাই মিনিমাল কিন্তু বটমের সম্পর্কে কিছুই বলা যাবে না কারন ইমেজে বটম ঠিক ভাবে দেখা যাচ্ছে না। ফোনটিতে ব্ল‍্যাক স্টক ওয়ালপেপারের ব‍্যবহার করা হয়েছে যার ফলে ডিসপ্লে সম্পর্কে বেশি তথ্য জানা যায়নি।

Samsung Galaxy S22 Ultra Image Leaked

Samsung Galaxy S22 Ultra স্মার্টফোনে কোয়াড রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হবে। এই ফোনে 108MP প্রধান ক‍্যামেরা দেওয়া থাকতে পারে, এর সাথেই 12MP আল্ট্রাওয়াইড ক‍্যামেরা, 10MP 3X টেলিফোটো লেন্স এবং 10MP 10X টেলিফোটো লেন্স দেওয়া থাকতে পারে। ক‍্যামেরা মডিউল সহ ফোনের ব‍্যাকে Samsung এর লোগো‌ও দেওয়া আছে।

এই ইমেজটি থেকে জানা গেছে যে Samsung Galaxy S22 Ultra স্মার্টফোনটিকে S-Pen সাপোর্ট সহ পেশ করা যেতে পারে। এটি নতুন না। স‍্যামসাং Galaxy S21 Ultra স্মার্টফোনে‌ঝ S-Pen সাপোর্ট দিয়েছিল। এইবার Samsung Galaxy S22 Ultra স্মার্টফোনেও S-Pen এর স্লট দেওয়া আছে। ফোনটির বাঁ দিকে নীচে S-Pen এর স্লট দেওয়া আছে। স‍্যামসাং গ‍্যালাক্সি এস22 আল্ট্রা স্মার্টফোনে USB Type-C পোর্ট এবং বটমে অ্যান্টেনা লাইনিং দেওয়া থাকবে। Samsung Galaxy S22 Ultra স্মার্টফোনটিতে মেটাল চ‍্যাসিস দেওয়া হবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here