Home খবর রিলিজ হলো South-এর ওয়েব সিরিজ ‘সুজল-দি ভর্টেক্স’ এর ট্রেলার, এই দিন থেকে এখানে করা যাবে স্ট্রিম

রিলিজ হলো South-এর ওয়েব সিরিজ ‘সুজল-দি ভর্টেক্স’ এর ট্রেলার, এই দিন থেকে এখানে করা যাবে স্ট্রিম

সাউথের ফিল্মের পরে এখন সাউথের ওয়েব সিরিজ‌ও হিন্দিতে রিলিজ হতে শুরু করেছে। এমতাবস্থায় প্রাইম ভিডিও মঙ্গলবারে নিজের লং স্ক্রিপ্টেড অরিজিনাল মিস্ট্রি সিরিজ সুজল-দি ভর্টেক্স (Suzal: The Vortex Trailer) এর ট্রেলার রিলিজ করেছে। এর সাথেই প্রাইম ভিডিও এই সাউথ ওয়েব সিরিজের (South Web Series) রিলিজ ডেটের ঘোষণা করে দিয়েছে। যদি আপনি‌ও সাউথের সিনেমা দেখতে পছন্দ করেন, তাহলে এই সিরিজটি হিন্দি‌তে দেখতে পারেন। মজার বিষয় হলো এই ওয়েব সিরিজটিকে বিক্রম বেধার ডায়রেক্ট‌র তৈরি করেছেন। এই আর্টিকেলের মাধ্যমে জেনে নেওয়া যাক এই সিরিজের কাহিনী, স্টার কাস্ট এবং স্ট্রিমিং ডেট সংক্রান্ত সম্পূর্ণ তথ্য।

এই দিন হতে চলেছে রিলিজ

যেমনটা আমরা আগেই বলেছি, যে এই সিরিজটিকে বিক্রম বেধার ডায়রেক্ট‌র যুগল ব্রম্হা এবং অনুচরন এম তৈরি করেছেন। আটটি এপিসোডে‌র এই ইন্ভেস্টিগেটিভ শোটিকে আমাজন প্রাইম ভিডিও‌র প্রাইম মেম্বার‌রা ভারত সহ বিশ্বের 240টি দেশে আগামী 17 জুন 2022 থেকে স্ট্রিম করতে পারবে।

হিন্দি সহ এই ভাষায় রিলিজ হতে চলেছে তামিলের এই ওয়েব সিরিজ‌টি

তামিল অরিজিনাল সিরিজ, সুজল-দি ভর্টেক্সের প্রিমিয়ার হিন্দি, কান্নার, মালয়ালাম, তেলেগুর মতো ভারতীয় ভাষার পাশাপাশি ইংরেজি, ফ্রেঞ্চ, জার্মান, ইতালিয়ান, জাপানি, পোলিশ, পর্তুগাল, ক‍্যাস্টিলিয়ান স্প‍্যানিশ, আরবি এবং তুর্কি‌র মতো বিদেশি ভাষায় রিলিজ হতে চলেছে। এছাড়া ওয়েব সিরিজটি চাইনিজ, চেক, ডেনিশ, ডাচ, ফিলিপিনো, ফিনিশ, গ্রীক, হিব্রু, হাঙ্গেরিয়ান, ইন্ডোনেশিয়ান, কোরিয়ান, মালায়, নার্বোজিয়ান বোকেম, রোমেনিয়ান, রুশি, সুইডিশ, থাই, ইউক্রেনি এবং ভিয়েতনামি সহ বহু বিদেশি ভাষায় সাব টাইটেলের সাথে দেখা যাবে।

Suzhal: The Vortex-এর কাহিনী

সুজল-দি ভর্টেক্সের কাহিনী তামিলনাড়ুর একটি ছোট গ্রামের একটি মেয়ের নিরুদ্দেশ হ‌ওয়া‌র থেকে শুরু হয়। এটি একটি ইন্ভেস্টিগেটিভ ওয়েব সিরিজ। ট্রেলার দেখে মনে হচ্ছে, কাহিনীর প্রত‍্যেকটি চরিত্র নিজেরাই এক একটি রহস্য ঘিরে আছে। সম্পূর্ণ কাহিনীটির জন্য আমাদের আগামী 17 জুন প্রিমিয়ার হ‌ওয়া‌র দিনের অপেক্ষা করতে হবে।

Suzhal-এর স্টার কাস্ট

এই সিরিজের কাহিনীটি একটি নিরুদ্দেশ মেয়েকে খোঁজাকে ঘিরে। প্রাইমের এই অরিজিনাল ওয়েব সিরিজে কাথির, ঐশ্বর্য রাজেশ, শ্রিয়া রেড্ডি এবং রাধাকৃষ্ণ‌ন পার্থিবান-কে লিড রোলে অভিনয় করতে দেখা যাবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন