JioFiber - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Wed, 21 Aug 2024 17:06:35 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 জিও লঞ্চ করল নতুন JioTV+ অ্যাপ, জেনে নিন সম্পূর্ণ ডিটেইলস https://www.91mobiles.com/bengali/iotv-app-launched-for-smart-tv-with-13-ott-over-800-digital-channels-read-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/iotv-app-launched-for-smart-tv-with-13-ott-over-800-digital-channels-read-details-in-bengali/#respond Wed, 21 Aug 2024 17:06:35 +0000 https://www.91mobiles.com/bengali/?p=54804 জিও পেশ করেছে নতুন JioTV+ অ্যাপ

The post জিও লঞ্চ করল নতুন JioTV+ অ্যাপ, জেনে নিন সম্পূর্ণ ডিটেইলস first appeared on 91Mobiles Bengali.

]]>
রিলায়েন্স জিও তাদের ইউজারদের আকর্ষণ করার জন্য নতুন JioTV+ স্মার্ট টিভি লঞ্চ করেছে। এটি প্রথমে শুধুমাত্র Jio সেট-টপ বক্সের সাহায্যে চলত। জানিয়ে রাখি এই অ্যাপটি Jio Air Fiber বা JioFiber কনেকশনের সঙ্গে বান্ডল করা হয়েছিল। এই অ্যাপটির বিশেষত্ব হল এর মাধ্যমে 10টিরও বেশি ভাষায় 800টির বেশি ডিজিটাল চ্যানেলের অ্যাক্সেস পাওয়া যায়। এছাড়া ইউজাররা একটি লগইনের মাধ্যমে 13টিরও বেশি OTT অ্যাপ উপভোগ করতে পারবেন। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক JioTV+ অ্যাপটি সম্পর্কে।

JioTV+ অ্যাপের সেল এবং অন্যান্য ডিটেইলস

বর্তমানে JioTV+ অ্যাপটি Android TV, Apple TV এবং Amazon Fire OS-চালিত টিভিতেও উপভোগ করা যাবে। JioTV+ অ্যাপটি দ্রুত ভারতের সবচেয়ে বড় কনটেন্ট অ্যাগ্রিগেটর প্ল্যাটফর্ম হয়ে গেছে। আগে শুধুমাত্র JioTV+ অ্যাপটি JioSTB-এর মাধ্যমে চলত, এখন সমস্ত গুরুত্বপূর্ণ SmartTV OS-এর মাধ্যমে এই অ্যাপটি বিনামূল্যে ডাউনলোডের জন্য ব্যাবহার করা যাবে।

JioTV+ অ্যাপের মাধ্যমে 10টিরও বেশি ভাষা এবং 20টিরও বেশি ধারায় 800টির বেশি ডিজিটাল টিভি চ্যানেলের অ্যাক্সেস করা যায়। এছাড়া ইউজাররা একটি লগইনের মাধ্যমে 13টিরও বেশি OTT অ্যাপের উপস্থিত কনটেন্ট উপভোগ করতে পারবেন।

এই প্ল্যানে পাওয়া যাবে JioTV+ অ্যাপের ব্যাবহার

জানিয়ে রাখি সমস্ত JioFiber এবং Jio Air Fiber ইউজাররা নতুন অ্যাপটি ব্যবহার করতে পারবেন না। অর্থাৎ এই অ্যাপটির ব্যবহার করার জন্য ইউজারদের সাবস্ক্রিপশন নিতে হবে। যেসব ইউজাররা JioFiber পোস্টপেইড প্ল্যানগুলির মধ্যে 599 টাকা, 599 টাকা এবং এর থেকেও বেশি দামের প্ল্যানগুলিতে এবং JioFiber প্রিপেইড প্ল্যানগুলির মধ্যে 999 টাকা এবং এর থেকেও দামের প্ল্যানগুলিতে রিচার্জ করবে, তাঁরাই এই অ্যাপটি ব্যাবহার করতে পারবেন।

কিভাবে JioTV+ অ্যাপ ব্যাবহার করা যাবে?

প্রথমে Android TV, Apple TV এবং Amazon Fire TV Stick এর মাধ্যমে অ্যাপ স্টোর থেকে JioTV+ অ্যাপ ডাউনলোড করতে হবে। এরপর JioFiber/JioAirfiber রেজিস্টার মোবাইল নাম্বারের মাধ্যমে অ্যাপটি লগইন করতে হবে। অ্যাপটি লগইন করার পর ইউজাররা অ্যাপের উপস্থিত কনটেন্ট দেখতে পারবেন।

JioTV+ অ্যাপে পাওয়া যাবে এই OTT

এই অ্যাপের মাধ্যমে JioCinema Premium, Disney+ hotstar, SonyLiv, Zee5, SunNXT, Hoichoi, Discovery+, Lionsgate Play, Fancode, ETV Win, ShemarooMe, Eros Now, Alt Balaji এর মতো OTT সাবস্ক্রিপশন উপভোগ করা যাবে।

JIOTV+ অ্যাপে পাওয়া যাবে এই চ্যানেল

এই অ্যাপের মাধ্যমে Colors TV, ETV, Sony SAB, Star Plus, Zee TV, Aaj Tak, India TV, TV9 Bharatvarsh, ABP News, News18, Sony Ten, Sports18, Star Sports, EuroSport, DD Sports, B4U Music, 9XM, MTV, Zoom, Pogo, Cartoon Network, Nick Junior, Discovery Kids, Zee Business, CNBC TV18, ET Now, CNBC Awaaz, Aastha, Bhakti TV, PTC Simran, Sanskar এর মতো চ্যানেলগুলি দেখা যাবে।

The post জিও লঞ্চ করল নতুন JioTV+ অ্যাপ, জেনে নিন সম্পূর্ণ ডিটেইলস first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/iotv-app-launched-for-smart-tv-with-13-ott-over-800-digital-channels-read-details-in-bengali/feed/ 0
আনলিমিটেড ডেটা এবং 15 OTT অ্যাপ সহ এসে গেছে নতুন Jio প্ল্যান, জেনে নিন দাম এবং বেনিফিট https://www.91mobiles.com/bengali/jio-fiber-rs-888-plan-launched-with-15-ott-apps-30mbs-speed-unlimited-internet-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/jio-fiber-rs-888-plan-launched-with-15-ott-apps-30mbs-speed-unlimited-internet-details-in-bengali/#respond Tue, 14 May 2024 12:40:34 +0000 https://www.91mobiles.com/bengali/?p=49486 Jio নতুন অফার ডিটেইলস

The post আনলিমিটেড ডেটা এবং 15 OTT অ্যাপ সহ এসে গেছে নতুন Jio প্ল্যান, জেনে নিন দাম এবং বেনিফিট first appeared on 91Mobiles Bengali.

]]>
Mukesh Ambani এর কোম্পানি Reliance Jio তাদের Jio Airfiber ইউজারদের জন্য একটি নতুন প্ল্যান পেশ করেছে। যেসব ইউজাররা ওটিটি প্ল্যাটফর্মে স্ট্রিমিং করতে পছন্দ করেন বিশেষ করে তাদের জন্য এই নতুন পোস্ট পেইড ওটিটি বান্ডিল প্ল্যানটি পেশ করা হয়েছে। এছাড়া ইউজারা এই প্ল্যানের সঙ্গে 15 প্রিমিয়াম OTT অ্যাপ সহ আনলিমিটেড ডেটা অফার উপভোগ করতে পারবেন। এই প্ল্যানের দাম 888 টাকা রাখা হয়েছে। সবচেয়ে বড় কথা এই প্ল্যানটি জিওফাইবার এবং জিও এয়ারফাইবার উভয় ইউজারদের জন্য চালু করা হয়েছে।

888 টাকা দামের জিও এয়ারফাইবার প্ল্যানের ডিটেইলস

এই নুতুন প্ল্যানে ইউজারদের জন্য 30 এমবিপিএস ডেটা স্পীড দেওয়া হচ্ছে। এছাড়াও এই প্ল্যানের সঙ্গে নেটফ্লিক্স বেসিক প্ল্যান, আমাজন প্রাইম এবং জিওসিনেম প্রিমিয়ামের মতো 15টিরও বেশি গুরুত্বপূর্ণ ওটিটি অ্যাপ দেওয়া হবে। প্রিপেইড প্ল্যান ইউজাররা এবং বর্তমান ইউজারা সহজেই এই নতুন পোস্টপেইড প্ল্যানে আপগ্রেড করতে পারবেন।

এই 888 টাকা দামের প্ল্যানটি যে কোনো নতুন সাবস্ক্রাইবার বা বর্তমানে 10 এমবিপিএস অথবা 30 এমবিপিএস প্ল্যান ইউজারদের জন্য পেশ করা হয়েছে।

এছাড়া কোম্পানির সম্প্রতি চালু করা আইপিএল জিও ধন-ধনা-ধন অফারও এই প্ল্যানের ক্ষেত্রে প্রযোজ্য হবে। যে কোনো জিও ফাইবার বা জিও আইর ফাইবার ইউজার তাদের জিও হোম ব্রডব্যান্ড কানেকশনে 50-দিনের ডিসকাউন্ট ক্রেডিট ভাউচার পাবেন। 31 মে 2024 পর্যন্ত কার্যকর এই জিও ডিডিডি অফার মূলত টি20 সিজন উপলক্ষে পেশ করা হয়েছে।

জিও এয়ারফাইবার ধন-ধনা-ধন অফার

  • Jio AirFiber Plus ধন-ধনা-ধন অফার বর্তমানে ইন্টারনেট স্পীড বাড়ানোর জন্য পেশ করা হয়েছে।
  • জিও অনুযায়ী এই অফারের স্পীড বর্তমানে স্পীডের থেকে তিনগুন বেশি ভালভাবে চলবে।
  • যেসব নতুন ইউজাররা Jio AirFiber Plus কানেকশন নিচ্ছেন তাদের সফল রিচার্জের পর অটোমেটিক স্পীড আপগ্রেড করে দেওয়া হবে।
  • বর্তমান ইউজারা স্পীড আপগ্রেড করার পর এই প্ল্যান সম্পর্কিত Jio পক্ষ থেকে একটি কনফর্ম ইমেল এবং এসএমএস পাঠানো হবে।
  • এই অফার প্ল্যান সেইসব ইউজারদের জন্য প্রযোজ্য যারা 6 মাস বা 12 মাসের Jio AirFiber Plus প্ল্যানে রয়েছে। স্পীড বুস্টার অফার বিশেষ করে Jio AirFiber ইউজারদের জন্য যারা 5G- এবং FWA টেকনোলজির উপভোগ করছে। তবে Jio 5G সিম কার্ডের ক্ষেত্রে এই অফার প্রযোজ্য নয়। এটি Jio Fibre FTTH (ফাইবার টু দা হোম) ইউজারদের জন্য প্রযোজ্য নয়।

The post আনলিমিটেড ডেটা এবং 15 OTT অ্যাপ সহ এসে গেছে নতুন Jio প্ল্যান, জেনে নিন দাম এবং বেনিফিট first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/jio-fiber-rs-888-plan-launched-with-15-ott-apps-30mbs-speed-unlimited-internet-details-in-bengali/feed/ 0
Jio-কে টেক্কা দেওয়ার জন্য এই কোম্পানি দাম কমিয়ে দিল তাদের 600 টাকার কম দামের সমস্ত প্ল্যান, কমানো হয়েছে চার্জও https://www.91mobiles.com/bengali/excitel-festiv-offer-company-announced-300mbps-broadband-plans-discounted-know-in-bengali/ https://www.91mobiles.com/bengali/excitel-festiv-offer-company-announced-300mbps-broadband-plans-discounted-know-in-bengali/#respond Wed, 21 Sep 2022 13:27:38 +0000 https://www.91mobiles.com/bengali/?p=31760 Excitel নিয়ে এসেছে দারুণ অফার

The post Jio-কে টেক্কা দেওয়ার জন্য এই কোম্পানি দাম কমিয়ে দিল তাদের 600 টাকার কম দামের সমস্ত প্ল্যান, কমানো হয়েছে চার্জও first appeared on 91Mobiles Bengali.

]]>
উৎসবের মরশুম শুরু হতে না হতেই ফাইবার ব্রডব্যান্ড নেটওয়ার্ক প্রোভাইডার কোম্পানি Excitel তাদের ইউজারদের জন্য সুন্দর অফারের ঘোষণা করেছে। এই ডিসকাউন্টের ঘোষণার পর বর্তমানে Excitel এর প্ল্যানগুলি আরও সাশ্রয়ী হয়ে উঠেছে। যদি এই আশ্বিনে আপনি Broadband কানেকশন নেওয়ার কথা ভেবে থাকেন তবে ছাড় দিয়ে Excitel এর 300 এমবিপিএস প্ল্যান বাছাই করতে পারেন। নিচে কোম্পানির এই প্ল্যান ও তার অফার সম্পর্কে আলোচনা করা হল।

Excitel Broadband Plan

প্রথমেই জানিয়ে রাখি এই ইন্ট্রোডাক্টারি অফার 300 এমবিপিএস স্পীড যুক্ত কোম্পানির 600 টাকার ছেয়ে কম দামের প্ল্যানের জন্য জারি করা হয়েছে। কোম্পানির পক্ষ থেকে একটি প্রেস নোট জারি করে এবিষয়ে জানানো হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই প্ল্যান এবং নতুন বেনিফিটস সম্পর্কে।

লাগবে না এক্সট্রা চার্জ

কোম্পানি এই অফারের পাশাপাশি আরও জানিয়েছে গ্রাহকদের এখন আর অনবোর্ডিং চার্জ দিতে হবে না। তাদের এই সিদ্ধান্তের ফলে নতুন গ্রাহকদের অনবোর্ডিং সম্পর্কিত সমস্যা অনেকটাই কমিয়ে দেবে বলেও কোম্পানি জানিয়েছে। যারা নতুন ব্রডব্যান্ড প্ল্যান খুঁজছেন তাদের জন্য এটি দারুণ কাজের অফার হয়ে উঠতে পারে। এমনিতেও বর্তমানে বহু মানুষ পড়া, কাজ বা মনোরঞ্জনের জন্য ফাইবার ব্রডব্যান্ডের দিকে ঝুঁকছেন।

দেখুন কোম্পানির লেটেস্ট প্ল্যান

জানিয়ে রাখি JioFiber এবং Excitel উভয় কোম্পানিরই 100 এমবিপিএস প্ল্যানের দাম 699 টাকা। তবে JioFiber এর এই প্ল্যানে প্রতি মাসে 3.3TB ডেটা পাওয়া যায়। অন্যদিকে Excitel প্ল্যানে আনলিমিটেড ডেটা উপভোগ করা যায়।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post Jio-কে টেক্কা দেওয়ার জন্য এই কোম্পানি দাম কমিয়ে দিল তাদের 600 টাকার কম দামের সমস্ত প্ল্যান, কমানো হয়েছে চার্জও first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/excitel-festiv-offer-company-announced-300mbps-broadband-plans-discounted-know-in-bengali/feed/ 0
Jio Fiber ইউজাররা পাবেন দ্বিগুণ ডেটা, জেনে নিন কিভাবে https://www.91mobiles.com/bengali/jio-fiber-free-broadband-connection-double-4g-data-in-bengali/ https://www.91mobiles.com/bengali/jio-fiber-free-broadband-connection-double-4g-data-in-bengali/#respond Wed, 25 Mar 2020 10:49:36 +0000 https://www.91mobiles.com/hub/bengali/?p=11007 Jio এর প্ল‍্যানে পাওয়া যাচ্ছে দ্বিগুণ ডেটা

The post Jio Fiber ইউজাররা পাবেন দ্বিগুণ ডেটা, জেনে নিন কিভাবে first appeared on 91Mobiles Bengali.

]]>
রিলায়েন্স জিও কয়েক দিন আগে করোনা ভাইরাসের প্রকোপে ওয়ার্ক ফ্রম হোমের সঙ্গে যুক্ত গ্ৰাহকদের জন্য 251 টাকা দামের একটি প্ল‍্যান পেশ করেছিল। মোবাইল ইউজারদের পর এবার কোম্পানি তাদের ব্রডব্যান্ড গ্ৰাহকদের জন‍্য‌ও একটি বড় ঘোষণা করল। জিও কোনো সার্ভিস চার্জ ছাড়াই বেসিক JioFiber কানেক্টিভিটি চালু করতে চলেছে, যেখানে 10 এমবিপিএস স্পীডের সঙ্গে জিওর এই পরিষেবা বিনামূল্যে পাওয়া যাবে।

আরও পড়ুন: Exclusive: চলে এল Huawei P40 P40 Pro এর ফুল স্পেসিফিকেশন, লঞ্চ হবে 26 মার্চ

জিও সেইসব এলাকায় এই ব্রডব্যান্ড সার্ভিস চালু করবে যেখানে বাস্তবে এটি ব‍্যবহারযোগ‍্য হবে। এছাড়া জিও ফাইবারের সমস্ত গ্রাহকদের তাদের বর্তমান প্ল‍্যানে দ্বিগুণ ডেটা দেওয়া হবে। ওয়ার্ক ফ্রম হোমের ক্ষেত্রে যাতে কোনো সমস‍্যায় পড়তে না হয় তাই কোম্পানি এই সিদ্ধান্ত নিয়েছে।

দিতে হবে রাউটারের দাম

জিও গ্ৰাহকদের জন্য বেসিক ফাইবার কানেক্টিভিটি ফ্রি থাকবে। তবে ইউজারদের শুধুমাত্র রাউটারের দাম দিতে হবে। এমনকি জিওর বেসিক প্ল‍্যানে কোনো Fair Usage Policy (FUP) প্রযোজ্য হবে না। অর্থাৎ ইউজাররা সন্তোষজনক স্পীডে ইন্টারনেট ব‍্যবহার করতে পারবেন। জিও ফাইবারের মাসিক প্ল‍্যানের প্রাথমিক দাম হল 699 টাকা।

আরও পড়ুন: 5020 এম‌এএইচ ব‍্যাটারী ও কোয়াড রেয়ার ক‍্যামেরার সঙ্গে Xiaomi লঞ্চ করল শক্তিশালী ফোন Redmi Note 9S

এছাড়া কোম্পানি কিছু দিন আগে 251 টাকা দামের ‘Work From Home’ প্ল‍্যান পেশ করেছিল। কোম্পানি তাদের এই নতুন ওয়ার্ক ফ্রম হোম প্ল‍্যানটি মাত্র 251 টাকার বিনিময়ে প্রিপেইড ইউজারদের জন্য পেশ করেছে। এই প্ল‍্যানে ইউজাররা প্রতিদিন 2 জিবি করে ডেটা পাবেন। দৈনিক 2 জিবি ডেটা শেষ হয়ে গেলে ইন্টারনেটের স্পীড 64 কেবিপিএস হয়ে যাবে। এই প‍্যাকের ভ‍্যালিডিটি 51 দিন।

রিলায়েন্স জিও ঘোষণা করেছে তারা তাদের 4জি ডেটা অ্যাড অন ভাউচারে দ্বিগুণ ডেটা দেবে। কোম্পানি তাদের 11 টাকা, 21 টাকা, 51 টাকা এবং 101 টাকা দামের প্ল‍্যান আপগ্ৰেড করেছে। তবে এই ক‍্যাটাগরির অন্তর্গত 251 টাকা দামের প্ল‍্যানে কোনো পরিবর্তন করা হয়নি। এই ভাউচারের সমস্ত বেনিফিট আগের মতোই আছে।

আরও পড়ুন: লাইভ করা হল Samsung Galaxy A31 এর প্রোডাক্ট পেজ, খুব তাড়াতাড়ি লঞ্চ হবে ভারতে

রিলায়েন্স জিওর 11 টাকা দামের ডেটা ভাউচারে আগে কোম্পানি 400 এমবি ডেটা দিত। কিন্তু পরিবর্তনের পর এই প্ল‍্যানে 800 এমবি ডেটার সঙ্গে সঙ্গে 75 মিনিট অফ নেট কলিং অর্থাৎ জিও থেকে নন জিও নাম্বারে কল করার জন্য টকটাইম পাওয়া যাবে। এক‌ইভাবে 21 টাকা দামের ভাউচারে আগে জিবি ডেটা পাওয়া যেত। কিন্তু এখন 2 জিবি ডেটা দেওয়া হচ্ছে। এই প্ল‍্যানে নন জিও প্ল‍্যানে কল করার জন্য 200 মিনিট কলিং মিনিট পাওয়া যাচ্ছে।

এছাড়া 51 টাকা দামের ডেটা ভাউচারে আগে কোম্পানি 3 জিবি ডেটা দিত। কিন্তু এখন এই ভাউচারে 6 জিবি করে ডেটা পাওয়া যায়। এছাড়া এই প্ল‍্যানে জিও টু নন জিও নেটওয়ার্কে কল করার জন্য 500 মিনিট টকটাইম দেওয়া হচ্ছে। এই ক‍্যাটাগরির সর্বশেষ 101 টাকার ডেটা ভাউচারে আগে কোম্পানি 6 জিবি ডেটা অফার করত। এখন কোম্পানি এই প্ল‍্যানে 6 জিবি অতিরিক্ত ডেটার সঙ্গে মোট 12 জিবি ডেটা দিচ্ছে। অন‍্যান‍্য প্ল‍্যানের মতো এই প্ল‍্যানেও অফ নেট কলের জন্য টকটাইম দেওয়া হয়। তবে এই প্ল‍্যানের টকটাইমের পরিমাণ সবচেয়ে বেশি। এই প্ল‍্যানে 1,000 মিনিট টকটাইম পাওয়া যাচ্ছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post Jio Fiber ইউজাররা পাবেন দ্বিগুণ ডেটা, জেনে নিন কিভাবে first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/jio-fiber-free-broadband-connection-double-4g-data-in-bengali/feed/ 0
এসে গেল জিও ফোন 2, অসাধারণ এই ফোনের জুড়ি মেলা ভার https://www.91mobiles.com/bengali/jiophone-2-launched-in-india-mukesh-ambani-reliance-jio-agm-2018-update-in-bengali/ https://www.91mobiles.com/bengali/jiophone-2-launched-in-india-mukesh-ambani-reliance-jio-agm-2018-update-in-bengali/#respond Thu, 05 Jul 2018 11:22:04 +0000 https://hub.91mobiles.com/bengali/?p=477 গত বছর রিলায়েন্স জিও তাদের প্রথম 4জি ফিচার ফোন জিওফোন লঞ্চ করার পর ফোনটি কেনার হুজুগ পড়ে যায়। প্রতিটি জিওফোন বিক্রয়কারী দোকানে ফোনটি কেনার জন্য লাইন লেগে যেত। এবং বেশিরভাগ দোকানে ফোন আসা মাত্রই স্টক শেষ হয়ে যেত। এই ফোনে হোয়াটস‌অ্যাপ ও ইউটিউব না থাকার দরুণ কিছু লোক অভিযোগ‌ও জানায়। কিন্তু কোম্পানির ইউজারদের কোনো সমস্যার […]

The post এসে গেল জিও ফোন 2, অসাধারণ এই ফোনের জুড়ি মেলা ভার first appeared on 91Mobiles Bengali.

]]>
গত বছর রিলায়েন্স জিও তাদের প্রথম 4জি ফিচার ফোন জিওফোন লঞ্চ করার পর ফোনটি কেনার হুজুগ পড়ে যায়। প্রতিটি জিওফোন বিক্রয়কারী দোকানে ফোনটি কেনার জন্য লাইন লেগে যেত। এবং বেশিরভাগ দোকানে ফোন আসা মাত্রই স্টক শেষ হয়ে যেত। এই ফোনে হোয়াটস‌অ্যাপ ও ইউটিউব না থাকার দরুণ কিছু লোক অভিযোগ‌ও জানায়। কিন্তু কোম্পানির ইউজারদের কোনো সমস্যার সম্মুখীন না হতে দেওয়া রিলায়েন্স জিওর অন‍্যতম বড় বিশেষত্ব। ফ‍্যানদের জন্য কোম্পানি এবার জিওফোন 2 লঞ্চ করেছে। জিওফোন 2 শুধুমাত্র লুক ও ডিজাইনের দিক থেকেই অ্যাডভান্স হয়নি, বরং এতে এমন অনেক ফিচার যোগ করা হয়েছে যা অন্য যে ফোনকে টক্কর দিতে পারে।

জিওফোন 2

2.4 ইঞ্চির কিউভিজিএ স্ক্রিন

কোয়ার্টি কিপ‍্যাড

র‍্যাম : 512 এমবি

স্টোরেজ : 4 জিবি (128 জিবি এক্যপেন্ডেবল)

সেলফি ক‍্যামেরা : ভিজিএ ফ্রন্ট ক‍্যামেরা

রেয়ার ক‍্যামেরা : 2 মেগাপিক্সেল

ব‍্যাটারী : 2,000 এম‌এএইচ

4জি এলটিই

ভোএলটিই + বোয়াইফাই

ডুয়েল সিম

কাইওএস অপারেটিং সিস্টেম

এফ‌এম রেডিও

জিপিএস

এন‌এফসি

ওয়াইফাই

লাউড মোনো স্পীকার

দাম : 2,999 টাকা

উপলব্ধতা : 15ই আগস্ট, স্বাধীনতা দিবস

The post এসে গেল জিও ফোন 2, অসাধারণ এই ফোনের জুড়ি মেলা ভার first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/jiophone-2-launched-in-india-mukesh-ambani-reliance-jio-agm-2018-update-in-bengali/feed/ 0