Tata সম্প্রতি সবচেয়ে লো বাজেট ইলেকট্রিক গাড়ি Tiago EV পেশ করেছে। 10 অক্টোবর থেকে TATA TIAGO EV-এর বুকিং শুরু হয়েছে। আপনিও যদি এই ইলেকট্রিক গাড়িটি কেনার পরিকল্পনা করে থাকেন তাহলে আজই এই গাড়িটি অনলাইনে কিংবা অফলাইনে বুক করতে পারেন। এই গাড়িটির প্রারম্ভিক মূল্য 8.49 লক্ষ টাকা (এক্স-শোরুম)। প্রারম্ভিক মূল্যে Tata Tiago EV-এর 10,000 ইউনিট পেশ করা হয়েছে, যার মধ্যে 2,000 ইউনিট বিদ্যমান Nexon EV এবং Tigor EV মালিকদের জন্য সংরক্ষিত। যেহেতু এই Tiago EV বুকিং শীঘ্রই লাইভ হতে চলেছে তাই এই পোস্টে আমরা আপনাদের Tiago EV এর বুকিং মূল্য, টেস্ট ড্রাইভ এবং অন্যান্য ফিচার সম্পর্কে জানাবো। আরও পড়ুন: Jio-কে টক্কর দিতে BSNL নিয়ে এল 30 দিনের প্ল্যান, প্রতিদিন পাবেন 2GB ডেটা
Tata Tiago EV এর বুকিং ডিটেইলস
- Tata Tiago EV এর বুকিং ডেট
- অনলাইনে কীভাবে বুক করবেন Tiago EV?
- Tiago EV অফলাইনে কিভাবে বুক করবেন?
- Tata Tiago EV এর বুকিং
- Tata Tiago EV এর ডেলিভারি
- ভারতে Tata Tiago EV এর দাম
Tata Tiago EV এর বুকিং ডেট
Tata Tiago EV-এর বুকিং 10 অক্টোবর, 12PM (IST) থেকে শুরু হয়েছে। লঞ্চের সময় কোম্পানির তরফে এই তথ্যটি জানানো হয়েছিল। প্রথম 10,000 গ্রাহকদের জন্য গাড়িটি প্রারম্ভিক মূল্যে বুক করা হবে। এছাড়াও, টাটা মোটরস ডিলারের মতে, কারা এই বিশেষ অফারটি পাবেন, সেটা 20 অক্টোবরের মধ্যে প্রকাশ করা হবে। আপনারা আপনাদের রেজিস্ট্রার ইমেল আইডি এবং মোবাইল নম্বরে ইমেল বা SMS এর মাধ্যমে সেটা জানতে পারবেন। আরও পড়ুন: জেনে নিন Jio-এর প্রতিদিন 1GB ডেটাওয়ালা প্ল্যানের বিস্তারিত তথ্য
অনলাইনে কীভাবে বুক করবেন Tiago EV?
অনলাইনে কোম্পানির ওয়েবসাইটে Tiago EV এর প্রি-বুকিং শুরু হবে 10 অক্টোবর। আপনি ওয়েবসাইটে একটি ফর্ম পূরণ করে আপনার আগ্রহ প্রকাশ করতে পারেন। তাহলে আপনাকে ইমেল বা SMS এর মাধ্যমে Tiago EV সম্পর্কিত পরবর্তী আপডেট সহ গাড়ির বুকিং উপলব্ধতা সম্পর্কেও জানানো হবে। এছাড়াও, প্রি-বুকিং করবেন তাদের পছন্দের ভেরিয়েন্ট এবং কালার অপশনগুলি নিশ্চিত করতে নিকটতম টাটা ডিলারশিপে যেতে হবে, অনলাইনে বা অফলাইনে করা হলেও এটা অনিবার্য।
Tiago EV অফলাইনে কিভাবে বুক করবেন?
অফলাইনে Tata Motors ডিলারশিপে গিয়ে Tiago EV বুক করা যাবে। এর জন্য আপনাকে আপনার স্থানীয় টাটা ডিলারশিপের সাথে যোগাযোগ করতে হবে। আপনি Google বা কোম্পানির ওয়েবসাইটের মাধ্যমে আপনার কাছাকাছি Tata EV ডিলারদের লোকেশন চেক করতে পারেন। আরও পড়ুন: 14 অক্টোবর ভারতে লঞ্চ হবে সস্তা স্মার্টফোন Redmi A1+, দেখে নিন সম্ভাব্য দাম
Tiago EV অক্টোবরের শেষে আপনার নিকটস্থ Tata Motors শোরুমে পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। একই সময়ে, গাড়িটি ট্রপিক্যাল মিস্ট, টিল ব্লু, প্রিস্টিন হোয়াইট, মিডনাইট প্লাম এবং ডেটোনা গ্রে কালার অপশনে কেনা যাবে।
Tata Tiago EV এর বুকিং
21,000 টাকা দিয়ে Tata Tiago EV এর অগ্রিম বুকিং করা যাবে। বুকিং কনফার্ম না হলে বা ক্রেতা তার মন পরিবর্তন করলে এবং গাড়িটি না কিনতে চাইলে এই অর্থ সম্পূর্ণরূপে ফেরত দেওয়া হবে। অফলাইন বুকিং এ টাটা ডিলারশিপে 21000 টাকা দিয়ে গাড়িটি বুক করা যাবে। সেক্ষেত্রে TATA রেজিস্টার ইমেল বা SMS এর মাধ্যমে বুকিং কনফার্ম করবে। আরও পড়ুন: জেনে নিন অনলাইনে ইলেকট্রিক বিল চেক করার সহজ উপায়
Tata Tiago EV এর ডেলিভারি
Tiago EV এর ডেলিভারি 2023 সালের জানুয়ারি থেকে শুরু হবে। তবে কোম্পানিটি এখনো কোনো নির্দিষ্ট তারিখ সম্পর্কে কোনো তথ্য দেয়নি। যদি কোনও ক্রেতা গাড়িটি কেনার জন্য বুকিং করেন, তাহলে তাদের অবশ্যই বিলিং করার 30 দিনের মধ্যে সম্পূর্ণ ক্রয় প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এই প্রক্রিয়ায় গাড়ির রেজিস্ট্রেশন, ডকুমেন্ট দেওয়া, ব্যালেন্স টাকা পেমেন্ট ইত্যাদি অন্তর্ভুক্ত থাকতে পারে। অন্যদিকে ক্রেতা 30 দিনের মধ্যে সমস্ত অফিসিয়াল ডকুমেন্ট পূরণ করতে ব্যর্থ হলে, গাড়িটি অন্য কারোর কাছে সেল করা হবে এবং বুকিং অটোমেটিকভাবে ক্যান্সেল হয়ে যাবে।
ভারতে Tata Tiago EV এর দাম
ভারতে Tata Tiago EV এর বেস ভেরিয়েন্ট ‘XE MR’ এর দাম 8.49 লক্ষ টাকা এবং টপ-এন্ড ‘XZ+ Tech Lux LR’ ভেরিয়েন্টের দাম 11.79 লক্ষ টাকা যা 7.2 kW এর সাথে পেশ করা হয়েছে।Tata Tiago EV এর প্রারম্ভিক মূল্য 8.49 লক্ষ টাকা। আরও পড়ুন: Airtel 5G Speed Test Live : বাজ পাখির গতির মত স্বল্প সময়ের মধ্যেই শেষ হচ্ছে Airtel 5G ডেটা
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন
















