Home খবর 50MP ট্রিপল ক্যামেরা, 144Hz AMOLED ডিসপ্লে এবং 6500mAh ব্যাটারি সহ লঞ্চ হল TECNO CAMON 50 Ultra 5G স্মার্টফোন

50MP ট্রিপল ক্যামেরা, 144Hz AMOLED ডিসপ্লে এবং 6500mAh ব্যাটারি সহ লঞ্চ হল TECNO CAMON 50 Ultra 5G স্মার্টফোন

গ্লোবাল মার্কেটে TECNO তাদের CAMON 50 সিরিজের অধীনে নতুন প্রিমিয়াম TECNO CAMON 50 Ultra 5G স্মার্টফোন লঞ্চ করেছে। মিড রেঞ্জ সেগমেন্টে এই ফোনটি মজবুত বিল্ড কোয়ালিটি, হাই রেজোলিউশন ক্যামেরা সেন্সর, অ্যাডভান্স AI টুল এবং রাগেড ডিজাইন সহ পেশ করা হয়েছে। এই ফোনটির ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হল।

TECNO CAMON 50 Ultra 5G ফোনে 6.78 ইঞ্চির 1.5K রেজোলিউশন সাপোর্টেড 3D কার্ভড AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে, যা 144Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। 4500nits পীক ব্রাইটনেস, 2304Hz PWM ডিমিং এবং Corning Gorilla Glass 7i প্রোটেকশন যোগ করা হয়েছে। এছাড়াও এই স্ক্রিনে ProXDR আই-কেয়ার টেকনোলজি রয়েছে, ফলে দীর্ঘ সময় পর্যন্ত ফোনটি ব্যাবহার করা সত্ত্বেও চোখের কোনো ক্ষতি হবে না।

প্রসেসিঙের জন্য TECNO CAMON 50 Ultra 5G ফোনে MediaTek Dimensity 7400 Ultimate প্রসেসর দেওয়া হয়েছে। 4nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি এই অক্টাকোর প্রসেসর 2.6GHz ক্লক স্পীডে রান করে। সুন্দর গ্ৰাফিক্সের জন্য এতে Mali-G615 MC2 GPU রয়েছে। এই ফোনটি 8GB এবং 12GB RAM সহ 256GB স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। এই ফোনে LPDDR5X RAM এবং UFS 2.2 স্টোরেজ টেকনোলজি যোগ করা হয়েছে। TECNO CAMON 50 Ultra 5G ফোনটি Android 16 বেসড HiOS 16 অপারেটিং সিস্টেমে কাজ করে। এই ফোনে পাঁচ জেনারেশন ওএস আপডেট এবং পাঁচ বছর সিকিউরিটি আপডেট পাওয়া যাবে। এছাড়াও কোম্পানির পক্ষ থেকে এই ফোনটিতে প্রথম তিন বছর পর্যন্ত প্রতি বছর 50GB ফ্রি TECNO ক্লাউড স্টোরেজ দেওয়া হবে।

TECNO CAMON 50 Ultra 5G ফোনটির ফটোগ্রাফি সেগমেন্ট এই ফোনের অন্যতম উল্লেখযোগ্য বিশেষত্ব। এই ফোনটির রেয়ার ক্যামেরা সেট‌আপে 50MP প্রাইমারি Sony LYT-700C সেন্সর দেওয়া হয়েছে, এটির সাইজ 1/1.56-ইঞ্চি এবং এটি OIS (অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন) সাপোর্ট করে, এর ফলে সুন্দর লো লাইট ফটোগ্রাফি করা যায়। এর সঙ্গে এই সেট‌আপে 3x অপটিক্যাল জুমের ক্ষমতাসম্পন্ন 50MP টেলিফটো লেন্স যোগ করা হয়েছে, যা দূর থেকেই সুন্দর ডিটেইলস সহ সাবজেক্টের ছবি তুলতে সক্ষম। এছাড়াও এই সেট‌আপে 8MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স রয়েছে।

এই ফোনটির ক্যামেরায় উপস্থিত AI টেকনোলজি 60x SuperZoom এবং Super-Zoom FlashSnap টেকনোলজি হাই ম্যাগনিফিকেশনেও স্টেবল এবং ক্লিয়ার ইমেজ ক্যাপচার করতে পারে। এই ফোনে Live Photo এবং আন্ডার ওয়াটার ফটোগ্রাফির মতো উল্লেখযোগ্য ক্যামেরা ফিচার দেওয়া হয়েছে। এছাড়াও এই ফোনটি 4K 30fps ভিডিও রেকর্ডিং করতে সক্ষম। এছাড়াও সেলফি ও ভিডিও কলের জন্য এতে 13MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে এবং এই ক্যামেরাও 4K ভিডিও রেকর্ড করতে পারে।

পাওয়ার ব্যাক‌আপের জন্য TECNO CAMON 50 Ultra 5G ফোনে 6500mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এই ফোনটির ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 45W ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হয়েছে। কানেক্টিভিটি ফিচার হিসাবে এতে 5G SA/NSA, ডুয়েল 4G VoLTE, Wi-Fi ac, Bluetooth 5.4, NFC এবং USB Type-C পোর্ট রয়েছে। ফোনের সিকিউরিটির জন্য এই ফোনে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, সুন্দর অডিওর জন্য স্টেরিও স্পিকার, Dolby Atmos এবং Hi-Res Audio সাপোর্ট দেওয়া হয়েছে।

TECNO CAMON 50 Ultra 5G ফোনে IP68, IP69 এবং IP69K রেটিং যোগ করা হয়েছে। এর ফলে এই ফোনটি জল ও ধূলোর পাশাপাশি হাই প্রেশার জেট থেকেও সুরক্ষিত থাকবে। এছাড়াও এই ফোনে MIL-STD-810 মিলিটারি গ্ৰেড সার্টিফিকেশন রয়েছে।

কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত TECNO CAMON 50 Ultra 5G ফোনটির দাম এবং সেল সম্পর্কে কিছু জানানো হয়নি। এই ফোনটি অরেঞ্জ, গ্ৰীন, পার্পল এবং ব্ল্যাক কালার অপশনে সেল করা হবে। যেসব ইউজাররা অসাধারণ ক্যামেরা, বড় ব্যাটারি এবং মজবুত বিল্ড কোয়ালিটির পাশাপাশি AI ফিচার সহ স্মার্টফোন কেনার কথা ভাবছেন তাদের জন্য এই ফোনটি একটি সুন্দর অপশন হয়ে উঠতে পারে। এই ফোনটির দাম প্রকাশ্যে এলে পোস্টের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।