শীঘ্রই লঞ্চ হতে পারে Tecno Spark 50/50C স্মার্টফোন, Android 15 এবং 4GB RAM সহ Google Play Console প্ল্যাটফর্মে হল লিস্টেড

গত জানুয়ারি মাসে Tecno তাদের Tecno Spark Go 3 ফোনটি ভারতের বাজারে লঞ্চ করেছিল। এবার কোম্পানি এই সিরিজের অধীনে নতুন একটি ফোন লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। কারণ গুগল প্লে কনসোলে Tecno Spark 50 এবং Tecno Spark 50C ফোনদুটি লিস্টেড হয়েছে। একইসঙ্গে এই লিস্টিঙের মাধ্যমে ফোনের গুরুত্বপূর্ণ ফিচার প্রকাশ্যে এসেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক আপকামিং ফোনের লিস্টিং ডিটেইলস সম্পর্কে।

গুগল প্লে কনসোল লিস্টিঙে Tecno Spark 50 / Spark 50C নাম সহ KN3 মডেল নাম্বার দেখা গেছে। নিচে দেওয়া ইমেজের মাধ্যমে এই বিষয়ে জানানো হয়েছে। বিশেষত্ব হল এই লিস্টিঙের নিচে Tecno Pop 20 নাম লেখা রয়েছে। তাই Spark 50 এবং Spark 50C ফোনদুটি Tecno Pop 20 ফোনের রিব্র্যান্ডেড ভার্সন হতে পারে বলে আভাস পাওয়া যাচ্ছে। অর্থাৎ কোম্পানি একই ফিচার সহ আলাদা আলাদা বাজারে ভিন্ন-ভিন্ন নামে ফোনগুলি লঞ্চ করতে পারে।

লিস্টিঙের Spreadtrum UMS9230E SoC লেখা রয়েছে, এটি এর আগে Tecno Pop 20 ফোনের সঙ্গে দেখা গিয়েছিল। জানিয়ে রাখি Tecno Pop 20 ফোনটি গ্লোবাল বাজারে অফিসিয়ালি লঞ্চ করা হয়েছে। এতে Unisoc T7250 প্রসেসর দেওয়া হয়েছে। তাই এইবার Tecno আলাদা-আলাদা বাজারের জন্য আলাদা প্রসেসর সহ পেশ করা হতে পারে।

গুগল প্লে কনসোল লিস্টিঙের মাধ্যমে স্পষ্ট বোঝা যাচ্ছে ফোনটি 4GB RAM ভেরিয়েন্টে লঞ্চ করা হতে পারে। এই ফোনটি Android 15 অপারেটিং সিস্টেম সহ কাজ করতে পারে। লিস্টিঙের মাধ্যমে প্রকাশ্যে আসা ফ্রন্ট ইমেজ অনুযায়ী ফোনটিতে ওয়াটারড্রপ-স্টাইল নচ ডিসপ্লে দেওয়া হতে পারে। ফোনের স্ক্রিনে AHA Games, Palm Store, Phone Master এবং AI Gallery এর মতো প্রি-ইনস্টলড অ্যাপ দেখা গেছে। এর সঙ্গে Play Store, Chrome এবং Google সার্চ বারের মতো স্ট্যান্ডার্ড Google অ্যাপ‌ও রয়েছে।

আপকামিং Spark 50C, Spark 50 ফোনগুলি কিছুটা হালকা বা বাজেট ফ্রেন্ডলি ভার্সন হতে পারে। এখনও পর্যন্ত কোম্পানির পক্ষ থেকে অফিসিয়াল লঞ্চ ডেট সম্পর্কে জানানো হয়নি, তবে গুগল প্লে কনসোল লিস্টিঙের জন্য শীঘ্রই ফোনগুলি লঞ্চ করা হতে পারে বলে মনে করা হচ্ছে। এই কম দামের ফোনটি বাজারে লঞ্চের পর ইউজারদের কাছে আকর্ষণীয় হয়ে উঠতে পারে।

ভবিষ্যতে যারা বাজেট ফোন কেনার কথা ভাবছেন, তাঁরা Tecno Spark 50C এবং Spark 50 ফোনদুটির জন্য অপেক্ষা করতে পারেন। এই ফোনটি কম দামে ভালো বিকল্প হতে পারে। যেসব ইউজাররা শীঘ্রই ফোন কিনতে চাইছেন, সেইসব ইউজাররা বাজারে উপস্থিত Tecno Spark Go 3, Infinix Smart 10 এবং Lava Bold N1 Pro ফোনগুলি সম্পর্কে চিন্তাভাবনা করতে পারেন।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here