অক্টোবর মাসের শেষ সপ্তাহে বেশ কিছু শক্তিশালী স্মার্টফোন বাজারে আনতে চলেছে। এই সপ্তাহের মধ্যে ভারতের বাজারে শুধুমাত্র Infinix GT 50 Pro ফোনটি লঞ্চ হলেও ভারতের বাইরে vivo X500 সিরিজ ও OnePlus Ace 7 সিরিজের পাশাপাশি iQOO Neo 12, vivo Y600 ও Redmi K100 ফোনগুলি পেশ হবে। 26 অক্টোবর থেকে 1 নভেম্বরের মধ্যে আসন্ন ফোনগুলির ডিটেইলস সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হল।
Infinix GT 50 Pro
লঞ্চ ডেট – 27 অক্টোবর
এই সপ্তাহে ভারতে Infinix তাদের গেমিং স্মার্টফোন GT 50 Pro লঞ্চ করতে চলেছে। এই ফোনে MediaTek Dimensity 8400 প্রসেসরের সঙ্গে সুন্দর গ্ৰাফিক্সের জন্য Mali-G720 MC6 GPU দেওয়া হয়েছে। ভারতের বাজারে এই ফোনটি LPDDR5X RAM সহ পেশ করা হতে পারে, ফলে এই ফোনে স্মুথ ও ফাস্ট মাল্টি টাস্কিং এক্সপেরিয়েন্স পাওয়া যাবে। এই ফোনে 144Hz রিফ্রেশ রেটযুক্ত 6.78-ইঞ্চির 1.5K AMOLED ডিসপ্লে যোগ করা হবে।
Infinix GT 50 Pro 5G ফোনে 45W ফাস্ট চার্জিং সাপোর্টেড 6500mAh ব্যাটারি রয়েছে। এই ফোনটি 30W ওয়্যারলেস চার্জিং এবং 10W রিভার্স চার্জিং ফিচার সাপোর্ট করে। ফটোগ্রাফির জন্য এই ফোনের ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপে 50MP প্রাইমারি সেন্সর এবং 8MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দেওয়া হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে 13MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে। এই ফোনে IP64 রেটিং, Wi-Fi 6, Bluetooth 5.4, NFC এবং IR Blaster রয়েছে।
vivo X500 সিরিজ
লঞ্চ ডেট – 27 অক্টোবর (গ্লোবাল)
এই সপ্তাহে গ্লোবাল মার্কেটে vivo X500 সিরিজ লঞ্চ হতে চলেছে। চীনের বাজারে ইতিমধ্যে এই সিরিজের vivo X500, vivo X500 Pro ও vivo X500 Pro Max নামের তিনটি স্মার্টফোন পেশ করা হয়েছে এবং আগামী 27 অক্টোবর ইউরোপের মাধ্যমে গ্লোবাল বাজারে লঞ্চ করা হবে। vivo X500 Pro Max ফোনে MediaTek Dimensity 9600 Pro প্রসেসর রয়েছে এবং এটি কোম্পানির সবচেয়ে শক্তিশালী চিপসেট।
এই ফোনের ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপে 200MP Samsung HP0 টেলিফটো লেন্স, 50MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 50MP Sony LYT-910 প্রাইমারি সেন্সর দেওয়া হয়েছে। সিরিজের vivo X500 5G ফোনে 50MP Sony LYTIA 828 প্রাইমারি সেন্সর, 64MP LYTIA 610 টেলিফটো লেন্স এবং 50MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স যোগ করা হয়েছে। vivo X500 Pro Max ফোনে 6.85-ইঞ্চির 2K LTPO OLED ডিসপ্লে রয়েছে। অপরদিকে vivo X500 5G ফোনে 6.59 ইঞ্চির 1.5K OLED ডিসপ্লে দেওয়া হয়েছে।
Redmi K100
লঞ্চ ডেট – 27 অক্টোবর (চীন)
Redmi K100 5G ফোনে Qualcomm Snapdragon 8 Elite প্রসেসর দেওয়া হবে। এর সঙ্গে এতে গেমিঙের সময় হার্ডওয়্যার লেভেলে ইমেজ আপস্কেলিং এবং ফ্রেম ইন্টারপোলেশনের জন্য ডেডিকেটেড D2 ডিসপ্লে চিপ যোগ করা হবে। আগামী 27 অক্টোবর এই ফোনটি চীনে লঞ্চ করা হবে। পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 10000mAh ব্যাটারি থাকবে বলে শোনা যাচ্ছে।
এই ফোনটির ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 100W ওয়্যার্ড এবং 50W ওয়্যারলেস ফাস্ট চার্জিং ফিচার দেওয়া হতে পারে। Redmi K100 5G ফোনে 185Hz রিফ্রেশ রেটযুক্ত 6.9 ইঞ্চির 1.5K AMOLED ডিসপ্লে যোগ করা হতে পারে। ফটোগ্রাফির জন্য এই ফোনে পেরিস্কোপ টেলিফটো লেন্স সহ 200MP ক্যামেরা সেটআপ থাকতে পারে। এছাড়াও এই ফোনে IP68 রেটিং পাওয়া যাবে।
OnePlus Ace 7 সিরিজ
লঞ্চ ডেট – 29 অক্টোবর (চীন)
আগামী 29 অক্টোবর চীনে OnePlus Ace 7 এবং OnePlus Ace 7 Pro স্মার্টফোন লঞ্চ হতে চলেছে। প্রকাশ্যে আসা ডিটেইলস অনুযায়ী এই সিরিজের প্রো মডেলে Qualcomm Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর দেওয়া হতে পারে। অপরদিকে OnePlus Ace 7 5G ফোনে এই প্রসেসরেরই V সিরিজ ভেরিয়েন্ট যোগ করা হতে পারে। এই ফোনে ডুয়েল-এয়ারফ্লো ডিজাইনের বিল্ট-ইন কুলিং ফ্যান থাকতে পারে।
OnePlus Ace 7 এবং Ace 7 Pro ফোনে 200MP ক্যামেরা দেওয়া হতে পারে। এর সঙ্গে Ace 7 Pro ফোনটিতে 50MP 3.5x পেরিস্কোপ টেলিফটো লেন্স যোগ করা হতে পারে। উভয় ফোনে 6.78-ইঞ্চির 1.5K OLED ডিসপ্লে থাকতে পারে এবং এই স্ক্রিন 185Hz রিফ্রেশ রেট সাপোর্ট করবে বলে আশা করা হচ্ছে। এছাড়াও উভয় ফোনে 100W ফাস্ট চার্জিং সাপোর্টেড 9000mAh ব্যাটারি দেওয়া হতে পারে।
vivo Y600
লঞ্চ ডেট – 30 অক্টোবর (চীন)
vivo Y600 ফোনটি বড় ব্যাটারি সহ 5G স্মার্টফোন হতে চলেছে। এই ফোনে 10000mAh ব্যাটারি পাওয়া যাবে। আগামী 30 অক্টোবর চীনে এই ফোনটি লঞ্চ হবে। এই ফোনে 44W ফাস্ট চার্জিং ফিচারের পাশাপাশি রিভার্স চার্জিং সাপোর্টও উপভোগ করা যাবে। প্রসেসিঙের জন্য এতে MediaTek Dimensity 7300e চিপসেট যোগ করা হতে পারে।
এই ফোনে Light-Emitting Material Q10+ টেকনোলজি সহ 6.83-ইঞ্চির 1.5K AMOLED ডিসপ্লে থাকতে পারে। vivo S2 FE 5G ফোনে 50MP ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ এবং 32MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হতে পারে। এর সঙ্গে এই ফোনে মিলিটারি গ্ৰেড সার্টিফিকেশন সহ বডি এবং IP69 রেটিং যোগ করা হতে পারে।
