IMEI ডাটাবেসে লিস্টেড হলো Vivo T2 স্মার্টফোন, শীঘ্রই লঞ্চ হতে পারে Vivo T2 এবং Vivo T2 Pro ফোন

Vivo কিছুদিন আগেই ভারতে Vivo T1-সিরিজের স্মার্টফোন লঞ্চ করেছে। এই সিরিজের তিনটি স্মার্টফোন, যথা- Vivo T1, Vivo T1 Pro এবং Vivo T1 44W ফোনকে এখনো পর্যন্ত বাজারে পেশ করা হয়েছে। Vivo হোম মার্কেট চীনে Vivo T1 সিরিজের স্মার্টফোনগুলিকে বন্ধ করে দিয়েছে। যদিও চীনে লঞ্চ হওয়া টি-সিরিজের স্মার্টফোনগুলিকে বিভিন্ন স্পেসিফিকেশনের সাথে পেশ করা হয়েছিল। খবর অনুযায়ী, কোম্পানি এখন সা‌ক্সেসার VivoT2 লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। আপকামিং Vivo T2 স্মার্টফোনটিকে IMEI ডাটাবেসে দেখা গেছে।

IMEI ডাটাবেসে লিস্টেড হলো Vivo T2 স্মার্টফোন

আপকামিং Vivo T2 স্মার্টফোনটিকে IMEI ডাটাবেসে দেখা গেছে। এই ডাটাবেস থেকে এই মুহূর্তে খুব বেশি তথ্য পাওয়া যায়নি। এর সাথে, Vivo T2 এর মডেল নম্বরও জানা যায়নি। এমতাবস্থায় এই মুহূর্তে কোন দেশে এই Vivo ফোনটি প্রথম লঞ্চ হতে চলেছে তাও জানা যায়নি। সম্ভবত ভিভোর এই ফোনটি প্রথমে চীনেই লঞ্চ হতে পারে। IMEI ডাটাবেসে তালিকাভুক্ত Vivo T2 স্মার্টফোনটি চাইনিজ ভেরিয়েন্ট হতে পারে। চীনে লঞ্চ হ‌ওয়ার পরেই ভারতে Vivo T2 সিরিজটিকে চালু করা যেতে পারে।

শীঘ্রই লঞ্চ হতে চলেছে Vivo T2 এবং Vivo T2 Pro ফোন

বর্তমানে, Vivo T2 স্মার্টফোনটি IMEI ডাটাবেসে তালিকাভুক্ত হয়েছে। আশা করা হচ্ছে, যে Vivo T2 Pro স্মার্টফোনটিকে আরও সার্টিফিকেশন ওয়েবসাইটে শীঘ্রই দেখা যাবে। স্পেসিফিকেশন সম্পর্কে কথা বলা হলে, এই মুহূর্তে Vivo T2 স্মার্টফোন সম্পর্কে খুব বেশি তথ্য উপলব্ধ নেই। বলা হচ্ছে যে এই স্মার্টফোনটিকে 5G কানেক্টিভিটির সাথে পেশ করা যেতে পারে। Vivo T1 স্মার্টফোনের তুলনায়, এটি আরও ভালো এবং আপগ্রেডেড স্পেসিফিকেশন সহ পেশ করা যেতে পারে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here