6ই সেপ্টেম্বর ভারতে লঞ্চ হবে ভিভো ভি11 প্রো, এতে থাকছে ভি শেপের নচ ডিসপ্লে ও আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর

গতকাল আমরা খবর দিয়েছিলাম যে টেক কোম্পানি ভিভো ভারতীয় বাজারে তাদের ভি সিরিজের স্মার্টফোন বাড়ানোর পরিকল্পনা করছে ও কোম্পানি খুব তাড়াতাড়ি ভি11 সিরিজের স্মার্টফোন পেশ করতে পারে। এবার স্বয়ং ভিভো তাদের নতুন স্মার্টফোন লঞ্চ সম্পর্কে জানিয়ে মিডিয়া ইনভাইট পাঠিয়ে দিয়েছে। মিডিয়া ইনভাইট থেকে স্পষ্ট জানা গেছে যে কোম্পানির আগামী স্মার্টফোন ভিভো ভি11 প্রো সেপ্টেম্বরের 6 তারিখ ভারতে লঞ্চ করা হবে।

ভিভো ইন্ডিয়া মিডিয়া ইনভাইট পাঠিয়ে জানিয়েছে যে কোম্পানি 6ই সেপ্টেম্বর ভারতে একটি ইভেন্টের আয়োজন করতে চলেছে ও এই ইভেন্টের মঞ্চ থেকেই ভিভো ভি11 প্রো দেশে লঞ্চ করা হবে। ভিভোর ইনভাইট ইমেজ থেকে স্পষ্ট বোঝা গেছে যে এই ফোনটিতে ভি শেপের নচ ডিসপ্লেসহ পেশ করা হবে এবং এতে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হবে। শোনা যাচ্ছে ভিভোর এই ডিসপ্লেটির নাম হলো ডিসপ্লে দেওয়া হবে।

আগে বিভিন্ন লিক থেকে জানা গেছে ভি11 ফোনটি 19.5:9 আসপেক্ট রেশিওযুক্ত নচ ডিসপ্লের সঙ্গে পেশ করা হবে এবং এতে 6.41 ইঞ্চির ফুল এইচডি+ স্ক্রিন দেওয়া হবে। ফোনটির ডিসপ্লে সুপার এমোলেড হবে এবং ভিভো নেক্সের মতোই এতেও আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া থাকবে। এই ফোনে ওপ্পো এফ9 এর মত ছোট ভি শেপের নচ থাকবে।

লিক অনুযায়ী ভিভো ভি11 ফনটাচ ওএসের সঙ্গে অ্যান্ড্রয়েড 8.1 অরিওসহ পেশ করা হবে এবং এতে কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 660 চিপসেট দেওয়া হতে পারে। কোম্পানি এই ফোনে 6 জিবি র‍্যাম দিতে পারে। এই ফোনে 128 জিবি ইন্টারনাল মেমরি থিকতে পারে যা মাইক্রোএসডি কার্ড ব্যবহার করে 256 জিবি পর্যন্ত বাড়ানো যাবে। এই ফোনটি ডুয়েল সিমের সঙ্গে 4জি ভোএলটিই সাপোর্ট করে।

ফোটোগ্ৰাফির জন্য ভিভো ভি11 এর ব‍্যাক প‍্যানেলে এলইডি ফ্ল‍্যাশযুক্ত 12 মেগাপিক্সেল ও 5 মেগাপিক্সেলের ডুয়েল রেয়ার ক‍্যামেরা সেটআপ দেওয়া হতে পারে এবং সেলফির জন্য ফ্রন্ট প‍্যানেলে 25 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা সেন্সর দেখা যেতে পারে। বেসিক কানেক্টিভিটি ফিচারের সঙ্গে এতে পাওয়ার ব‍্যাকআপের জন্য 3,400 এমএএইচ ব‍্যাটারী দেওয়া হতে পারে। ফোনটির লঞ্চ ডেট ও দাম জানার জন্য কোম্পানির অফিসিয়াল ঘোষণার অপেক্ষা করা হচ্ছে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here