ভিভো আজ ভারতে তাদের প্রোডাক্ট লিস্টের আরও প্রসার ঘটিয়ে ‘ভি সিরিজ’ এর নেক্সট জেনারেশন পেশ করেছে। কোম্পানির পক্ষ থেকে ভারতে Vivo V20 সিরিজ লঝ করা হয়েছে। সুন্দর ডিজাইন ও দুর্দান্ত স্পেসিফিকেশনযুক্ত এই সিরিজে Vivo V20 ও Vivo V20 SE ফোনদুটি মার্কেটে আনা হয়েছে। এর মধ্যে Vivo V20 ফোনটি আগামী 20 অক্টোবর থেকে দেশের অনলাইনের পাশাপাশি অফলাইন মার্কেটে সেল করা হবে। তবে Vivo V20 SE এর জন্য কিছু দিন অপেক্ষা করতে হবে।
আরও পড়ুন: 48MP ক্যামেরা ও সুন্দর প্রসেসরের সঙ্গে লঞ্চ হলো Realme Q2 ও Q2 Pro, জেনে নিন দাম ও ফিচার
অতুলনীয় ফোটোগ্ৰাফি
Vivo V20 এর সবচেয়ে বড় বিশেষত্ব এই ফোনের ক্যামেরা সেগমেন্ট। এই ফোনে সেলফি ও ভিডিও কলের জন্য এফ/2.0 অ্যাপার্চারযুক্ত 44 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা আছে। এটি একটি আই অটোফোকাস লেন্স এবং এটি ডিসপ্লের ওপরের ওয়াটারড্রপ নচে অবস্থিত। ফোনটির ফ্রন্ট ক্যামেরায় স্টেডিফেস ও স্লো মোশান সেলফি ভিডিওর পাশাপাশি সুপার নাইট মোডের মতো ফিচার আছে।
ফোটোগ্ৰাফির জন্য Vivo V20 এর ব্যাক প্যানেলে ওপরের ডানদিকে স্কোয়ার শেপে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ আছে এবং এর মধ্যে একটি বড় সেন্সরের সঙ্গে দুটি ছোট সেন্সর দেওয়া হয়েছে। এই সেটআপে এফ/1.89 অ্যাপার্চারযুক্ত 64 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স আছে যা বোকে এফেক্ট ও মোনো শট নিতে সক্ষম এবং এতে এফ/2.4 অ্যাপার্চারযুক্ত 2 মেগাপিক্সেলের মোনোক্রোম লেন্স দেওয়া হয়েছে।
আরও পড়ুন: শক্তিশালী প্রসেসর ও 8GB RAM এর সঙ্গে লিস্টেড হলো huawei Mate 40 Pro, 22 অক্টোবর লঞ্চ হবে
Vivo V20
কোম্পানির পক্ষ থেকে এই ফোনটি 20:9 আসপেক্ট রেশিওর সঙ্গে পেশ করা হয়েছে এবং এর স্ক্রিন টু বডি রেশিও 90.12 শতাংশ। Vivo V20 ফোনটিতে 1080 × 2400 পিক্সেল রেজলিউশনযুক্ত 6.44 ইঞ্চির ফুল এইচডি+ এমোলেড ডিসপ্লে আছে। এই ডিসপ্লেতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার যোগ করা হয়েছে। ফোনটির স্ক্রিনের সুরক্ষার জন্য এতে কর্নিং গোরিলা গ্লাস 3 ব্যবহার করা হয়েছে। Vivo V20 মাত্র 7.38 এমএম পাতলা এবং এর ওজন 171 গ্ৰাম।
Vivo V20 ফোনটি অ্যান্ড্রয়েড 11 অপারেটিং সিস্টেমের সঙ্গে ফনটাচ ওএস 11 এ কাজ করে। একইভাবে প্রসেসিঙের জন্য এই ফোনে 2.3 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত অক্টাকোর প্রসেসরের সঙ্গে 8 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি কোয়ালকম স্ন্যাপড্রাগন 720জি চিপসেট দেওয়া হয়েছে। এছাড়া গ্ৰাফিক্সের জন্য এতে অ্যাড্রিনো 618 জিপিইউ আছে।
Vivo V20 একটি 4জি ভোএলটিই সাপোর্টেড ডুয়েল সিম স্মার্টফোন। 3.5 এমএম হেডফোন ও অন্যান্য বেসিক কানেক্টিভিটি ফিচারের সঙ্গে সিকিউরিটির জন্য এতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার ও ফেস আনলক ফিচার যোগ করা হয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে 33 ওয়াট ফাস্ট চার্জিং টেকনোলজিযুক্ত 4,000 এমএএইচের ব্যাটারী আছে।
ভারতে Vivo V20 ফোনটি দুটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। ফোনটির বেস ভেরিয়েন্টে 8 জিবি র্যামের সঙ্গে 128 জিবি ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে এবং এর দাম রাখা হয়েছে 24,990 টাকা। একইভাবে ফোনটির দ্বিতীয় ভেরিয়েন্ট 27,990 টাকা দামে লঞ্চ করা হয়েছে এবং এতে 8 জিবি র্যাম ও 256 জিবি ইন্টারনাল স্টোরেজ আছে। আগামী 20 অক্টোবর থেকে Vivo V20 ফোনটি Midnight Jazz, Moonlight Sonata ও Sunset Melody কালার ভেরিয়েন্টে সেল করা হবে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন
