ভিভো ইন্দোনেশিয়া বাজারে তাদের ভি40 সিরিজের Vivo V40 Lite স্মার্টফোনটির 4জি এবং 5জি সাপোর্ট সহ পেশ করা হয়েছে। জানিয়ে রাখি এর আগে 5জি মডেল গ্লোবাল বাজারে লঞ্চ করা হয়েছিল। তবে এই ফোনটির লুক আজকে লঞ্চ হওয়া ফোনটির থেকে আলাদা রয়েছে। এবার নতিন ডিজাইন সহ ইন্দোনেশিয়া বাজারে লঞ্চ করা হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Vivo V40 Lite 4G এবং Vivo V40 Lite 5G স্মার্টফোনটির দাম এবং স্পেসিফিকেশন ডিটেইলস সম্পর্কে।
Vivo V40 Lite 4G এবং 5G এর ডিজাইন
Vivo V40 Lite 4G এবং 5G স্মার্টফোনটি তিনটি রাউন্ড কাটআউট ক্যামেরা মডিউল সহ লঞ্চ করা হয়েছে। একইসঙ্গে ভিভো সিগনেচার অরা লাইট এবং দুটি ক্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। এই ফোনটির ব্যাক প্যানেলের সবচেয়ে উপরে ক্যামেরা সেন্সর এবং পাশে ডুয়েল ফ্ল্যাশ রয়েছে। একইভাবে ডানদিকে পাওয়া এবং ভলিউম বাটন ও পিছনের দিকে নিচে ব্র্যান্ডিং যোগ করা হয়েছে।
Vivo V40 Lite 4G এবং 5G এর স্পেসিফিকেশন
ডিসপ্লে: Vivo V40 Lite 4G এবং 5G স্মার্টফোনটিতে 6.7 ইঞ্চির FHD+ এমোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিনে 120Hz রিফ্রেশ রেট এবং 2400 x 1080 পিক্সেল রেজোলিউশন সাপোর্ট করে।
প্রসেসর: প্রসেসিঙের জন্য Vivo V40 Lite 4G স্মার্টফোনটিতে কোয়ালকম স্ন্যাপড্রাগন 685 চিপসেট দেওয়া হয়েছে। তবে Vivo V40 Lite 5G ফোনে স্ন্যাপড্রাগন 4 জেন 2 SoC প্রসেসর রয়েছে।
স্টোরেজ: Vivo V40 Lite 4G এবং 5G ফোনটিতে 8GB পর্যন্ত LPDDR4X RAM এবং 256GB ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে। এছাড়াও এক্সন্টেটেড ফিচারের সহযোগিতায় 8GB পর্যন্ত RAM এর পারফরমেন্স পাওয়া যাবে।
ক্যামেরা: ফটোগ্রাফির জন্য Vivo V40 Lite 5G ফোনে 50MP সনি IMX882 প্রাইমারি সেন্সর এবং 8MP 120 ডিগ্রী আলট্রা ওয়াইড সেন্সর দেওয়া হয়েছে। তবে Vivo V40 Lite 4G স্মার্টফোনটিতে 50MP সনি IMX882 প্রাইমারি সেন্সর এবং 2MP সেকেন্ডারি সেন্সর রয়েছে। অন্যদিকে দুটি ফোনেই 32MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।
ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য Vivo V40 Lite 4G এবং 5G স্মার্টফোনটিতে 80W ফাস্ট চার্জিং সাপোর্টেড 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে।
অন্যান্য: ফোনটিতে IP64 রেটিং, AI ইরেজর, AI ইনহ্যান্সমেন্ট, 300% অডিও বুস্টার সহ ডুয়েল স্টিরিও স্পিকার, দুটি মাইক্রোফোন এবং ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে।
অপারেটিং সিস্টেম: এই ফোনটিতে Android 14 এবং ফানটাচ ওএস 14 অপারেটিং সিস্টেম সহ কাজ করে। একইসঙ্গে 3 বছরের সিকিউরিটি আপডেট এবং 2 বছরের ওএস আপগ্রেড রয়েছে।
Vivo V40 Lite 4G এবং 5G এর সম্ভাব্য দাম
- Vivo V40 Lite 4G ফোনটিতে 8GB+128GB স্টোরেজের দাম IDR 3,599,000 অর্থাৎ প্রায় 19,800 টাকা রাখা হয়েছে। আবার 8GB+256GB স্টোরেজের দাম IDR 3,699,000 অর্থাৎ প্রায় 20,300 টাকা রাখা হয়েছে।
- 5G মডেলের 8GB+256GB স্টোরেজ অপশনের দাম IDR 4,299,000 অর্থাৎ প্রায় 23,500 টাকা রাখা হয়েছে।
- Vivo V40 Lite 5G ফোনটি টাইটেনিয়াম সিলভার এবং কার্বন ব্ল্যাক এর মতো দুটি কালার সহ সেল করা হবে।
- Vivo V40 Lite 4G ফোনটি টাইটেনিয়াম সিলভার, কার্বন ব্ল্যাক এবং পার্ল ভায়োলেট এর মতো তিনটি কালার সহ পেশ করা হয়েছে।











