Home পর্যালোচনা 50MP Selfie Camera সহ এই দুটি প্রিমিয়াম ফোনের মধ্যে কোন ফোনের ক্যামেরা বেশি ভালো? দেখে নিন বিস্তারিত

50MP Selfie Camera সহ এই দুটি প্রিমিয়াম ফোনের মধ্যে কোন ফোনের ক্যামেরা বেশি ভালো? দেখে নিন বিস্তারিত

যারা একটি নতুন সুন্দর ক্যামেরা সহ প্রিমিয়াম স্মার্টফোন কিনতে চাইছেন তাদের জন্য আমরা দুটি দারুণ ফোনের তুলনা করে দেখালাম। এই দুটি ফোন হল Vivo V40 এবং Motorola Edge 50 Pro। এই দুটি ফোনেই 50MP Selfie Camera সহ অসাধারণ রেয়ার ক্যামেরা সেটআপ যোগ করা হয়েছে। নিচে এই দুটি ফোনের লেন্স স্পেসিফিকেশন থেকে শুরু করে ক্যামেরা স্যাম্পেল ও ফটোর তুলনা করে দেখানো হল।

ক্যামেরার তুলনা

Vivo V40 Motorola Edge 50 Pro
50MP Main camera (ZEISS) 50MP Main camera (IMX920)
50MP Ultra-wide camera 13MP Ultra-wide + Macro Lens
10MP Telephoto Lens
50MP Selfie Camera 50MP Selfie Camera

 

Vivo V40 ফোনে ZEISS লেন্স যোগ করা হয়েছে। এই ফোনের ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপে এফ/1.88 অ্যাপার্চারযুক্ত 50MP প্রাইমারি সেন্সর এবং এফ/2.0 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন ও 119° ফিল্ড অফ ভিউ সহ 50MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দেওয়া হয়েছে। এই ফুতি লেন্সেই অটো ফোকাস ফিচার এবং প্রাইমারি সেন্সরে OIS রয়েছে। সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে এফ/2.0 অ্যাপার্চারযুক্ত 50MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।

Motorola Edge 50 Pro 5G ফোনে ফটোগ্রাফির জন্য ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এতে OIS ফিচার সহ এফ/1.4 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 50MP Main Camera, 120° ফিল্ড অফ ভিউ সহ 13MP Ultrawide + Macro Lens এবং 30x hybrid zoom সহ 10MP Telephoto Lens রয়েছে। এই ফোনেও ফ্রন্ট প্যানেলে 50MP Selfie Camera যোগ করা হয়েছে।

ক্যামেরা স্যাম্পেল

Daylight

Vivo V40 এবং Motorola Edge 50 Pro উভয় ফোনই ভাইব্রেন্ট ডেলাইট ইমেজ ক্যাপচার করা যায়। Vivo ফোনটিতে তোলা ছবিতে হালকা লাল টোন দেখা গেছে, যা এটিকে Motorola ফোনে তোলা ছবির চেয়ে বেশি বাস্তবিক করে তোলে। অন্যদিকে Motorola Edge 50 Pro ফোনে তোলা ছবি বেশি ব্রাইট, দেখতে ভালো লাগলেও এর ফলে ডিটেইলস কিছুটা কমে যায়।

ওপরে শেয়ার করা ফটোয় দেখা যাচ্ছে মূর্তির রং Vivo V40 ফোনে কিছুটা সফট এবং Motorola Edge 50 Pro ফোনের ক্ষেত্রে কন্ট্রাস্ট বেশি। মূর্তির কাঁধের রেখাগুলি Vivo V40 ফোনের ছবিতে বেশি স্পষ্ট দেখা গেলেও Edge 50 Pro ফোনের ছবিতে কিছুটা ঝাপসা।

বিজয়ী: Vivo V40

Ultrawide

উভয় ফোনেই আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ব্যাবহার করে তোলা ছবিও দারুণ রেজাল্ট দিয়েছে। এক্ষেত্রেও Vivo V40 ফোনের ছবি সফট এবং Edge 50 Pro ফোনটির ছবি বেশি ব্রাইট ও কালারফুল।

ওপরে শেয়ার করা Vivo V40 ফোনে তোলা ছবিতে রেড অ্যান্ড ইয়েলো টোন দেখা গেছে, ছবির বিল্ডিং ও ঘাসে এই রঙের আভা দেখা যাচ্ছে। এই জিনিসগুলি Motorola Edge 50 Pro ফোনে বেশি ভালো দেখা গেছে। এই ফোনের ছবিতে ঘাসের সবুজ রংকে বেশি শার্প করা হয়েছে, যার ফলে ছবি আকর্ষণীয় হয়ে ওঠে। গাছের পাতার ক্ষেত্রেও Edge 50 Pro ফোনের ডিটেইলস Vivo V40 ফোনটির চেয়ে ভালো।

বিজয়ী: Motorola Edge 50 Pro

Portrait

পোর্ট্রেট ছবির ক্ষেত্রে Vivo V40 এবং Motorola Edge 50 Pro উভয় ফোনের অসাধারণ ফটো তোলা যায়। দুটি ফোনের রেজাল্টই দুর্দান্ত। এজ কাটিং থেকে শুরু করে বাকগ্রাউন্ড ও ফোরগ্রাউন্ড দিফারেন্স দুটি ফোনই দারুণভাবে ক্যাপচার করে। তবে কোয়ালিটির তুলনায় ভিভো ফোনটি বেশি এগিয়ে।

ওপরে শেয়ার করা ছবিতে দেখা যাচ্ছে Vivo V40 ফোনটি মুখে রোদ ও ছায়া উভয়ই ক্যাপচার করে। চুলে রোদের আভাও খুবই স্পষ্ট। অন্যদিকে Motorola Edge 50 Pro ফোনে এই দুটিই অনুপস্থিত। ছবি দেখেই বোঝা যাচ্ছে Vivo ফোনে তোলা ছবি বেশি বাস্তবিক। Motorola ফোনটির ছবির বাকগ্রাউন্ডও বেশি মাত্রায় ব্লার।

বিজয়ী: Vivo V40

Low light (নাইট মোড)

Vivo V40 এবং Motorola Edge 50 Pro উভয় ফোনে ইন বিল্ট নাইট মোড দেওয়া হয়েছে। এর মাধ্যমে কম আলোয় লং এক্সপোজার ব্যাবহার করা হয়। দুটি ফোনে তোলা ফটোই যথেষ্ট উজ্জ্বল এবং অন্ধকারেও ভালো আউটপুট দিতে সক্ষম। তবে আমাদের ব্যাক্তিগতভাবে Motorola ফোনে তোলা ছবি বেশি পছন্দ হয়েছে। নিচে দুটি ফোনে তোলা নাইট মোডে তোলা ফটো শেয়ার করা হল।

Vivo V40 ফোনের ক্যামেরা ফটো কিছুটা ব্রাইট করে দেয়। ছবির ফ্রেমে যা কিছু আসে সব কিছুতেই বেশি আলো পড়ে। এর ফলে ছবি উজ্জল হলেও ছবির বাস্তবতা নষ্ট হয়ে যায়। অন্যদিকে Motorola Edge 50 Pro ফোনের ছবিতে আলো ও ছায়া আলাদাভাবে দেখা যায়। এতে কালার ও ডিটেইলস যথেষ্ট বাস্তবিক দেখায়। ভিভো ফোনের ক্ষেত্রে লাইট গ্লেয়ার বেশি আসে।

বিজয়ী: Motorola Edge 50 Pro

Selfie

এই দুটি ফোনেই 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা যোগ করা হয়েছে। দুটি ফোনে তোলা ছবিই ভালো ও সোশ্যাল মিডিয়া রেডি। Vivo V40 ফোনের ক্যামেরা ভালোভাবে ডিটেইলস ক্যাপচার করেছে। এক্ষেত্রেও রোদ ও ছায়ার পার্থক্য লক্ষণীয়। মুখের পাশাপাশি টিশার্ট ও পেছনের গাছ পর্যন্ত খুব স্পষ্টভাবে দেখা যায়।

Motorola Edge 50 Pro ফোনে তোলা ছবির ডিটেইলস কিছুটা কম। এতে স্কিন টোনও কিছুটা সফট হয়ে যায়। ক্যামেরা ছায়া সহ এরিয়াগুলি ব্রাইট করার চেষ্টা করা হয়েছে, যার ফলে বাস্তবতা নষ্ট হয়।

বিজয়ী: Vivo V40

দামের তুলনা

Vivo V40 ফোনের দাম

8GB RAM + 128GB Storage – ₹34,999
8GB RAM + 256GB Storage – ₹36,999
12GB RAM + 512GB Storage – ₹41,999

Vivo V40 ফোনটি বাজারে তিনটি স্টোরেজ মডেলে লঞ্চ করা হয়েছে। ফোনটির বেস মডেলে 8GB RAM + 128GB স্টোরেজ দেওয়া হয়েছে এবং এটির দাম রাখা হয়েছে 34,999 টাকা। একইভাবে মিড মডেলে 8GB RAM + 256GB মেমরি রয়েছে এবং এই মডেলের দাম 36,999 টাকা। 12GB RAM + 512GB স্টোরেজ সহ এই ফোনের টপ মডেল 41,999 টাকা দামে পেশ করা হয়েছে। এই ফোনটি Lotus Purple, Ganges Blue এবং Titanium Grey কালারে সেল করা হয়।

Motorola Edge 50 Pro ফোনের দাম

8GB RAM + 256GB Storage = ₹31,999
12GB RAM + 256GB Storage = ₹35,999

Motorola Edge 50 Pro ফোনটি দুটি মডেলে লঞ্চ করা হয়েছে। এই ফোনের বেস মডেলে 8GB RAM + 256GB স্টোরেজ রয়েছে এবং দাম রাখা হয়েছে 31,999 টাকা। একইভাবে 12GB RAM + 256GB স্টোরেজ সহ টপ মডেলের দাম রাখা হয়েছে 35,999 টাকা। জানিয়ে রাখি Edge 50 Pro ফোনের 8GB মডেলের সঙ্গে 68W এবং 12GB RAM মডেলের সঙ্গে 125W চার্জার দেওয়া হচ্ছে। এই ফোনটি Black Beauty, Luxe Lavender এবং Moonlight Pearl কালারে পেশ করা হয়েছে।

Vivo V40 নাকি Motorola Edge 50 Pro, কোন ফোনের ক্যামেরা ভালো?

সেলফি ও পোর্ট্রেট ফটোগ্রাফির জন্য Vivo V40 ফোনটি ভালো পারফর্ম করেছে এবং এই দুই ক্ষেত্রে Motorola ফনিত পিছিয়ে রয়েছে। অন্যদিকে আবার নাইট ফটোগ্রাফির ক্ষেত্রে Motorola Edge 50 Pro ফোনটির পারফরমেন্স বেশ ভালো। এই ফোনটি ওয়াইড অ্যাঙ্গেল ছবিও ভিভো ফোনের চেয়ে ভালো তোলে। বিভিন্ন দিক থেকে দুটি ফোনই সেরা। ইউজাররা দাম, লুক ও স্পেসিফিকেশনের ভিত্তিতে নিজের পছন্দের ফোনটি কিনতে পারেন।