Home খবর ভারতে লঞ্চ হল vivo X500 Pro 5G স্মার্টফোন, রয়েছে 50MP সেলফি ক্যামেরা এবং কম্প্যাক্ট AMOLED ডিসপ্লে

ভারতে লঞ্চ হল vivo X500 Pro 5G স্মার্টফোন, রয়েছে 50MP সেলফি ক্যামেরা এবং কম্প্যাক্ট AMOLED ডিসপ্লে

https://static.hub.91mobiles.com/multisite/wp-content/uploads/sites/4/2026/11/vivo-x500-pro-5G.jpg

ভিভো ভারতের বাজারে তাদের ‘এক্স’ সিরিজের অধীনে vivo X500 Pro 5G স্মার্টফোন লঞ্চ করেছে। এই হাই এন্ড স্পেসিফিকেশন সহ ফ্ল্যাগশিপ ফোনটিতে মিডিয়াটেকের সবচেয়ে শক্তিশালী MediaTek Dimensity 9600 Pro চিপসেট দেওয়া হয়েছে। এই ফোনে 50MP Selfie ক্যামেরা, 6.36 ইঞ্চির কম্প্যাক্ট AMOLED ডিসপ্লে এবং 6,510mAh ব্যাটারির মতো স্পেসিফিকেশন রয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক vivo X500 Pro 5G স্মার্টফোনের দাম এবং স্পেসিফিকেশন ডিটেইলস সম্পর্কে।

vivo X500 Pro 5G ফোনের স্পেসিফিকেশন

vivo X500 Pro 5G স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড 17 বেস্ড OriginOS 7 সহ লঞ্চ করা হয়েছে। প্রসেসিঙের জন্য ফোনটিতে MediaTek Dimensity 9600 Pro প্রসেসর দেওয়া হয়েছে। 2 ন্যানোমিটার ফেব্রিকেশন প্রসেসে তৈরী এই অক্টাকোর প্রসেসর 3.1GHz থেকে 4.55GHz ক্লক স্পীডে কাজ করতে সক্ষম। আমাদের টেস্টিঙে ভিভো ফোনটি 35,46,148 AnTuTu Score স্কোর পেয়েছে। অন্যদিকে গ্ৰাফিক্সের জন্য vivo X500 Pro 5G স্মার্টফোনে Mali G2-Ultra NX জিপিইউ রয়েছে। স্মুথ এবং ফাস্ট মাল্টিটাস্কিঙের জন্য ফোনটিতে LPDDR5X Ultra RAM দেওয়া হয়েছে।

কম্প্যাক্ট vivo X500 Pro 5G ফোনটিতে 2660 x 1216 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.36 ইঞ্চির 2K AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। এই Ultra XDR স্ক্রিন 1Hz থেকে 144Hz পর্যন্ত রিফ্রেশ রেট, Dolby Vision, HDR10+ এবং 6000nits লোকাল পীক ব্রাইটনেস সাপোর্ট করে। একইসঙ্গে ফোনে 3ডি আল্ট্রাসোনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং লো ব্লু লাইট সহ ফ্লিকার ফ্রি সার্টিফিকেশন রয়েছে। জল ও ধুলো থেকে ফোনটিকে সুরক্ষিত রাখার জন্য এতে IP68 + IP69 রেটিং যোগ করা হয়েছে।

vivo X500 Pro

ফটোগ্রাফির জন্য vivo X500 Pro 5G স্মার্টফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই রেয়ার ক্যামেরা সেটআপে এলইডি ফ্ল্যাশের সঙ্গে এফ/1.57 অ্যাপার্চারের ক্ষমতাসমপন্ন 50MP Sony LYTIA L910 OIS প্রাইমারি সেন্সর, এফ/2.0 অ্যাপার্চারযুক্ত 50MP ultra-wide অ্যাঙ্গেল লেন্স এবং এফ/2.52 অ্যাপার্চারের ক্ষমতাসমপন্ন 64MP Telephoto OIS সেন্সর রয়েছে। সেলফি ও ভিডিও কলের জন্য vivo X500 Pro ফোনটিতে 50MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।

vivo X500 Pro 5G স্মার্টফোনে পাওয়ার ব্যাকআপের জন্য 6,510mAh ব্যাটারি দেওয়া হয়েছে। সাধারণত কম্প্যাক্ট ফোনে এত বড় ব্যাটারি দেওয়া হয় না। এই ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য ফোনটিতে 90W ওয়্যারড ফাস্ট চার্জিং এবং 40W ওয়্যারলেস ফাস্ট চার্জিং ফিচার সাপোর্ট করে। জানিয়ে রাখি আমাদের টেস্টিঙে ফোনটি পিসিমার্ক ব্যাটারি বেঞ্চমার্ক স্কোর 16 ঘন্টা, 16 মিনিট পেয়েছে। এছাড়া কানেক্টিভিটির জন্য ফোনটিতে Wi-Fi 6, Bluetooth 6.0, NFC এবং IR Blaster এর মতো ফিচার দেওয়া হয়েছে।

vivo X500 Pro

কোম্পানি vivo X500 Pro 5G ফোনটির মাধ্যমে শক্তিশালী পারফরমেন্স স্মার্টফোন ইন্ডাস্ট্রির ট্রেন্ড হলো করছে। MediaTek Dimensity 9600 Pro প্রসেসর এখনও পর্যন্ত সবচেয়ে শক্তিশালী মোবাইল সিপিইউ এবং ভিভো এই প্রসেসর সহ স্মার্টফোন লঞ্চ করে বাজারে উপস্থিত Samsung, Apple iPhone এবং OPPO ব্র্যান্ডের ফোনগুলির প্রতিযোগিতায় নামতে চলেছে। vivo X500 Pro 5G ফোনটির মধ্যে দিয়ে কোম্পানি তাদের কম্প্যাক্ট ডিসপ্লে সহ প্রিমিয়াম স্মার্টফোনের পরিধি বিস্তার করেছে। যেসব ইউজাররা কম্প্যাক্ট ডিসপ্লে সহ ফ্ল্যাগশিপ স্মার্টফোন কেনার কথা ভাবছেন, সেইসব ইউজারদের জন্য vivo X500 Pro 5G ফোনটি দারুন বিকল্প হবে।

যারা ফটোগ্রাফি এবং ভিডিওগ্ৰাফি পছন্দ করেন এমন ইউজারদের কাছে 64MP Telephoto সেন্সর সাপোর্টেড ক্যামেরা সেটআপ সহ vivo X500 Pro 5G ফোনটি আকর্ষণীয় হয়ে উঠতে পারে। জানিয়ে রাখি ইউজাররা 1.5 লক্ষ টাকা দামে vivo X500 Pro স্মার্টফোনটি কেনার পরিবর্তে বাজারে উপস্থিত Samsung Galaxy S26 Ultra, Apple iPhone 17 Pro এবং OPPO Find X9 Pro প্রিমিয়াম স্মার্টফোনগুলিও কিনতে পারেন।

vivo X500 Pro ফোনের দাম

ভারতের বাজারে vivo X500 Pro ফোনের দাম 1,49,999 টাকা রাখা হয়েছে। এটি ফোনের 12GB RAM + 256GB Storage অপশনের দাম। 3 ডিসেম্বর থেকে Eternal Black এবং Apex Orange কালার অপশনে কম্প্যাক্ট স্মার্টফোনটি সেল করা হবে। নতুন ভিভো 5G ফোনটি অনলাইন শপিং সাইট সহ অনলাইন রিটেইল স্টোরের মাধ্যমে কেনা যাবে।