Vivo তাদের Y সিরিজের সংখ্যা বাড়িয়ে একটি নতুন স্মার্টফোন লঞ্চ করেছে। কোম্পানির এই সিরিজের অধীনে প্রিমিয়াম ডিজাইন, শক্তিশালী ব্যাটারি, মিলিটারি গ্রেড ডিউরেবিলিটি এবং AI পাওয়ার সহ Vivo Y39 ফোনটি পেশ করেছে। সমস্ত ফিচার সহ ফোনটি এই সেগমেন্টে অন্যতম হয়ে উঠেছে। মনে করিয়েদিই কোম্পানির ঘোষণার আগেই আমরা Vivo Y39 5G ফোনের সেল ডেট, দাম, অফার এবং স্পেসিফিকেশন সম্পর্কে এক্সক্লুসিভ তথ্য জানিয়ে ছিলাম।
Vivo Y39 5G এর কালার, প্রাইস এবং সেল ডিটেইলস
- Vivo Y39 5G ফোনটি Lotus Purple এবং Ocean Blue এর মতো দুটি অসাধারণ কালার অপশনে লঞ্চ করা হয়েছে।
- অন্যদিকে ফোনটির 8GB RAM + 128GB স্টোরেজ অপশনের দাম 16,999 টাকা এবং 8GB RAM + 256GB স্টোরেজ অপশনের দাম 18,999 টাকা রাখা হয়েছে।
- যারা স্টাইলিশ ডিজাইন, স্মুথ পারফরমেন্স, দুর্দান্ত ক্যামেরা, শক্তিশালী ব্যাটারি এবং মজবুত ডিউরেবিলিটি সহ স্মার্টফোন খুঁজছেন, তাদের জন্য এই ফোনটি একটি ভালো অপশন হবে।
- জানিয়ে রাখি আজ থেকে Amazon, Flipkart, vivo India e-Store এবং সমস্ত রিটেইল স্টোরের মাধ্যমে ফোনটি বিভিন্ন অফার সহ সেল করা হচ্ছে। 2025 সালের 6 এপ্রিল পর্যন্ত ইউজাররা ফোনটিতে 1,500 টাকার ফ্ল্যাট ক্যাশব্যাক পেয়ে যাবেন।
Vivo Y39 5G এর স্পেসিফিকেশন
ডিসপ্লে: ফোনটিতে 1608 x 720 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.68 ইঞ্চির এইচডি + ডিসপ্লে দেওয়া হয়েছে। এলসিডি প্যানেল দিয়ে তৈরি পাঞ্চ হোল স্টাইল স্ক্রিনে 120Hz রিফ্রেশ রেট এবং 1000nits ব্রাইটনেস রয়েছে।
প্রসেসর: Vivo Y39 5G ফোনটি Android 15 এবং Funtouch OS 15 সহ লঞ্চ করা হয়েছে। Vivo Y39 5G ফোনে 4nm ফেব্রিকেশনে তৈরি 2.2GHz ক্লক স্পীডযুক্ত Snapdragon 4 Gen 2 অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে।
স্টোরেজ: Vivo Y39 5G ফোনটি 8GB RAM + 128GB এবং 8GB + 256GB স্টোরেজ অপশনে লঞ্চ করা হয়েছে। এই ফোনটিতে Extended RAM ফিচার রয়েছে, ফলে ফিজিক্যাল RAM এর সহযোগিতায় 16GB RAM এর পারফরমেন্স পাওয়া যাবে।
ক্যামেরা: ফটোগ্রাফির জন্য ভিভো Y39 5G ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই ফোনটিতে f/1.8 অ্যাপারর্চারযুক্ত 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা ও 2 মেগাপিক্সেল সেকেন্ডারি ক্যামেরা রয়েছে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য ফোনে 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা লেন্স যোগ করা হয়েছে।
ব্যাটারি: এই ফোনে 44W ফাস্ট চার্জিং ফিচার সাপোর্টেড 6500mAh ব্যাটারি দেওয়া হয়েছে।










