আগামী 25 মার্চ স্মার্টফোন কোম্পানি ভিভো ভারতে তাদের ‘এক্স60’ সিরিজ পেশ করবে। এই সিরিজে কোম্পানির পক্ষ থেকে Vivo X60 ও Vivo X60 Pro 5G স্মার্টফোন লঞ্চ করা হবে। ভারতে নতুন স্মার্টফোন সিরিজ লঞ্চের আগেই কোম্পানি ঘোষণা করে জানিয়ে দিয়েছে টেক জগতে কোম্পানি Vivo Y72 5G নামের একটি নতুন স্মার্টফোন পেশ করতে চলেছে। ভারতে কোম্পানির ‘এক্স60’ সিরিজ লঞ্চের আগে আগামী 22 মার্চ এই ফোনটি সবার সামনে নিয়ে আসা হবে।
আরও পড়ুন: আসতে চলেছে Realme Narzo 30, ভারতে লঞ্চ হবে 4G ও 5G উভয় মডেল
আগামী 22 মার্চ কোম্পানির পক্ষ থেকে তাদের আপকামিং Vivo Y72 5G ফোনটি থাইল্যান্ডে লঞ্চ করা হবে। কোম্পানি তাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে Vivo Y72 5G ফোনটি টীজ করা শুরু করে দিয়েছে, ফলে ইতিমধ্যে ফোনটির ফোটো ও কিছু গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন সম্পর্কে জানা গেছে। 22 মার্চ থাইল্যান্ডে লঞ্চের পর আশা করা হচ্ছে ফোনটি বিশ্বের অন্যান্য মার্কেটেও পেশ করে দেওয়া হবে।
ডিজাইন
কোম্পানি তাদের Vivo Y72 5G ফোনটি ওয়াটারড্রপ নচ ডিসপ্লের সঙ্গে লঞ্চ করবে। ফোনটির ফ্রন্ট প্যানেলের তিন দিক বেজল লেস হলেও নিচের দিকে কিছুটা চিন পার্ট দেওয়া হয়েছে। স্ক্রিনের ওপরের দিকে সেলফি ক্যামেরাযুক্ত নচ অবস্থিত। Vivo Y72 5G এর ব্যাক প্যানেলে ওপরের বাঁদিকের কোণায় রেক্ট্যাঙ্গুলার শেপে ভার্টিক্যালি ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। ফোনটির ডানদিকের প্যানেলে ভলিউম রকার বাটনের সঙ্গে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এম্বেডেড পাওয়ার বাটন রয়েছে।
আরও পড়ুন: সামনে এল আরেকটি সস্তা Motorola স্মার্টফোন, Moto G20 নামে হবে লঞ্চ
স্পেসিফিকেশন
কোম্পানি তাদের Vivo Y72 5G ফোনটি লঞ্চের আগেই জানিয়ে দিয়েছে এই ফোনে 64 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সরযুক্ত ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হবে। এর সঙ্গে এই ফোনে 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ও 2 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর থাকবে। সেলফি ও ভিডিও কলের জন্য Vivo Y72 5G তে 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেওয়া হতে পারে।
ครั้งแรกกับ 5G ที่เร็วแรงใน Y Series ?#VivoY725G พบกันเร็วๆ นี้ pic.twitter.com/MNxJnmLb0g
— Vivo Thailand (@VivoThailand) March 16, 2021
Vivo Y72 5G তে 5,000 এমএএইচের ব্যাটারী দেওয়া হবে। বিভিন্ন লিক ও মিডিয়া রিপোর্ট অনুযায়ী এতে 720 × 1440 পিক্সেল রেজলিউশনযুক্ত 6.4 ইঞ্চির সুপার এমোলেড ডিসপ্লে থাকবে। প্রসেসিঙের জন্য এই ফোনে মিডিয়াটেক ডায়মেনসিটি 720 চিপসেট দেওয়া হবে বলে জানা গেছে। লিকে বলা হয়েছে Vivo Y72 5G তে 8 জিবি র্যামের সঙ্গে 128 জিবি ইন্টারনাল স্টোরেজ দেওয়া হবে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন
