ভারতে 5G পরিষেবা প্রথমে লাইভ করেছে Reliance Jio এবং Airtel। এই দুটি কোম্পানি ধীরে ধীরে অনেক শহরে 5G পরিষেবা পৌঁছে দিয়েছে।টেলিকম সেক্টরের তৃতীয় বৃহত্তম কোম্পানি Vodafone Idea এর ইউজাররাও 5G-এর জন্য অপেক্ষা করছে। যার সুযোগ নিতে শুরু করেছে সাইবার প্রতারকরা। আসলে অনলাইন স্ক্যামাররা Vi ইউজারদের একটি ফেক মেসেজ পাঠাচ্ছে এবং দাবি করছে যে Vodafone Idea-এর 5G পরিষেবা শুরু হয়ে গেছে। কিন্তু, আপনি যদি BSNL বা Vi ইউজার হন তাহলে আপনাদের অবশ্যই এই বিষয়ে সচেতন হওয়ার উচিত। আরও পড়ুন: +92 নম্বর থেকে Whatsapp কল আসছে? আজই সাবধান হয়ে যান
এই মেসেজটি পাঠাচ্ছে সাইবার ক্রিমিনালরা
TOI এর রিপোর্ট অনুসারে, অনেক Vi ইউজারকে SMS এবং Whatsapp-এ 5G সম্পর্কিত মেসেজ পাঠানো হচ্ছে, যেখানে ইউজারদের 5G নেটওয়ার্কে যোগদানের জন্য একটি লিঙ্ক পাঠিয়ে সেখানে ক্লিক করতে বলা হচ্ছে। কিন্তু এটি একটি ফেক লিঙ্ক। ইউজাররা মেসেজ পেয়েছেন যে ‘Vi 5G নেটওয়ার্ক লাইভ হয়ে গেছে নীচের পাঠানো লিঙ্কে ক্লিক করুন বা আপগ্রেড করার জন্য XXXXXX নম্বরে কল করুন।
লিঙ্কে ক্লিক করলেই হবে স্ক্যাম
ইউজারদের 5G নেটওয়ার্কে যোগ দেওয়ার প্রলোভন দেখিয়ে, তারা লিঙ্কে ক্লিক করা ইউজারদের পার্সোনাল ডেটা চুরি করছে। রিপোর্ট অনুযায়ী PayTM অ্যাকাউন্টের সাথে SMS লিঙ্কটি সংযুক্ত রয়েছে।যখনই 5G পরিষেবা পাওয়ার জন্য ইউজাররা লিঙ্কটিতে ক্লিক করছে সাথে সাথেই এটি তাদের পেমেন্ট অপশনে নিয়ে যাচ্ছে। তারপরে গ্রাহকদের ফোন হ্যাক হয়ে যায় এবং ইউজাররা তাদের ব্যাঙ্কে থাকা অর্থ হারিয়ে ফেলে। আরও পড়ুন: 6GB RAM সহ শীঘ্রই লঞ্চ হবে Samsung Galaxy A34 5G স্মার্টফোন, প্রকাশ্যে স্পেসিফিকেশন
আপনাদের হয়তো মনে আছে অক্টোবরে, মুম্বাই পুলিশের একটি টুইট ইউজারদের 5G স্ক্যাম সম্পর্কে সজাগ করেছিল। সেই টুইটে বলা হয়েছিল যে কীভাবে স্ক্যামাররা টেলিকম ইউজারদের প্রতারণার জন্য নিজেদের নামী ফোন পরিষেবা প্রদানকারীর আধিকারিক হিসেবে কথা বলে এবং ইউজারদের 4G থেকে 5G তে আপগ্রেড করতে সাহায্য করার প্রতিশ্রুতি দিয়ে থাকে। এক্ষেত্রেও বিষয়টা অনেকটা তেমনই। তবে এখানে ফোন কলে নয় স্ক্যামটা হচ্ছে মেসেজের মাধ্যমে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন










