ক্লাউড স্টোরেজ স্পেস ব্যাবহার করে আজকের এই ক্রমবর্ধমান প্রযুক্তির যুগে আমাদের ডিজিটাল ডেটা সেভ করা অনেক বেশি সহজ হয়ে গেছে। তবুও এক্সটার্নাল ড্রাইভের কৃতিত্ব অনস্বীকার্য। এবার Western Digital কোম্পানি তাদের SanDisk সাব ব্র্যান্ডকে আরও মজবুত করে গড়ে তুলেছে। এই ব্র্যান্ডের অধীনে নতুন এক্সটার্নাল ডেস্কটপ সলিড স্টেট ড্রাইভ (SSD) লঞ্চ করা হয়েছে। জানিয়ে রাখি ব্র্যান্ড এই প্রথম 8TB পর্যন্ত স্টোরেজের ক্ষমতাসম্পন্ন ড্রাইভ বাজারে নিয়ে এসেছে। এই ড্রাইভের মাধ্যমে কন্টেন্ট ক্রিয়েটার এবং ব্যবসায়ীরা হাই রেজোলিউশনে তাদের ছবি, ভিডিও এবং অন্যান্য ডেটা সহজেই সেভ করে রাখতে পারবেন। চলু বিস্তারিত জেনে নেওয়া যাক এই নতুন Desktop SSD এর ফিচার, দাম এবং অফার সম্পর্কে।
SanDisk Desk Drive এর ফিচার
ক্ষমতা: ফটো ও ভিডিও সেভ, CAD ফাইল বা 3D রেন্ডার, বড় AI-জেনারেটেড ফাইল, মিউজিক লাইব্রেরি, গুরুত্বপূর্ণ ডকুমেন্ট এবং অন্যান্য যে কোনো ডেটা সেভ করে রাখার জন্য 4TB এবং 8TB ক্ষমতা দেওয়া হয়েছে।
পারফরমেন্স: 8K ভিডিওর মতো বড় ফাইলগুলির জন্যও দ্রুত কন্টেন্ট অ্যাক্সেস, 1,000 MB/s পর্যন্ত রিড স্পীড সহ এটি ডেস্কটপ HDD 3 এর তুলনায় 4 গুণ পর্যন্ত দ্রুত কাজ করতে পারে।
ব্যাকআপ: Apple Time Machine ব্যবহার করে SSD স্পীড সহ ফটো, ভিডিও এবং ফাইলের দ্রুত ব্যাকআপ নেওয়া যায়। এছাড়াও ওয়েস্টার্ন ডিজিটাল ব্যাকআপ সফটওয়্যার ব্যাবহার করে Acronis True Image এর মাধ্যমে অটোমেটিক ব্যাকআপ নেওয়া যায়।
ডিজাইন: এই ড্রাইভটি কমপ্যাক্ট ও আধুনিক স্টাইলের এবং এটি 2024 সালের রেড ডট ডিজাইন অ্যাওয়ার্ড প্রাপক হিসেবে স্বীকৃত হয়েছে। এই ডিভাইস ডেস্ক স্পেসকে সর্বোচ্চ করে তোলে এবং যে কোনো পেশাদার বা সাধারণ বাড়ির দিভাইসেও স্বাভাবিক সেটিংয়ের মনে হয়।
কমপ্যাটিবিলিটি: এই ড্রাইভটি ইউএসবি টাইপ-সি কেবল ব্যবহার করে এক্সএফএটি ফরম্যাটিং সহ উইন্ডোজ বা ম্যাকওএস-এর সঙ্গে কাজ করে।
SanDisk Desk Drive এর দাম এবং অফার
- তিন বছরের সীমিত ওয়ারেন্টি সহ 4TB SanDisk ডেস্ক ড্রাইভটির দাম 39,999 টাকা রাখা হয়েছে। একইভাবে 8TB SanDisk Desk Drive এর দাম 72,999 টাকা। ওয়েস্টার্ন ডিজিটাল স্টোর এবং অথরাইজড SanDisk রিটেইল স্টোর, শপিং সাইট এবং ডিস্ট্রিবিউটরের মাধ্যমে সেল করা হবে।
- 8TB SanDisk Desk SSD প্রি-অর্ডার করলে 1TB SanDisk পোর্টেবল SSD বিনামূল্যে পাওয়া যাবে। একইভাবে 4TB মডেল প্রি-অর্ডার করলে 512GB SanDisk Ultra Dual Drive Luxe USB Type-C পাওয়া যাবে একদম বিনামূল্যে।










