2022 সাল শেষ হতে চলেছে এবং প্রতি বছরের মতো এই বছরেও Box Office এর পাশাপাশি OTT তে অনেক বড় ছবি মুক্তি পেয়েছে। এই বছর মুক্তি পাওয়া দক্ষিণের বেশ কিছু সিনেমার পাশাপাশি বলিউডের কিছু সিনেমা এবং অরিজিনাল ওটিটি সিনেমার কাহিনি দর্শকদের মন জয় করেছে। এই পোস্টে আমি আপনাদের জানিয়ে দেব যে বর্তমানে সিনেমাহল এবং ওটিটি-তে কোন কোন সিনেমাগুলি চলছে।
বর্তমানে কোন সিনেমা চলছে জানার উপায়
আপনি IMDB-তে গিয়ে সর্বোচ্চ রেট প্রাপ্ত সিনেমাগুলি দেখতে পারেন। শুধু তাই নয়, আপনি https://metareel.91mobiles.com/ সাইটে গিয়ে OTT এবং থিয়েটার রিলিজ সিনেমা সম্পর্কে সমস্ত তথ্য পেতে পারেন।
বর্তমানে সিনেমাহলে চলছে এইসব সিনেমা
- Vikram Veedha
- Brahmastra Part 1 Shiva
- Ponniyan Selvan-Part 1
- Chup
- Woh 3 Din
- Naane Varuven
Vikram Veedha
বক্স অফিসে মুক্তিপ্রাপ্ত লেটেস্ট সিনেমাগুলির মধ্যে অন্যতম হল Vikram Veedha। হৃতিক রোশন এবং সাইফ আলী খান অভিনীত এই সিনেমাটি একই শিরোনামের একটি দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের রিমেক। বাড়ির কাছাকাছি সিনেমা হলে দেখা যাবে এই ছবিটি।
15 হাজার টাকার বাজেটে লঞ্চ হল অসাধারণ Vivo Y73t 5G স্মার্টফোন, রয়েছে 12GB RAM এবং 6,000mAh ব্যাটারি
Brahmastra Part 1 Shiva
সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে মুক্তিপ্রাপ্ত রণবীর কাপুর এবং আলিয়া ভাট অভিনীত ছবি ‘Brahmastra’ এখনও চর্চায় রয়েছে। মুক্তির 20 দিনেরও অধিক সময় পরেও এই সিনেমাটি বক্স অফিসে বেশ ভালো আয় করছে। আপনি কাছের সিনেমা হলে এই সিনেমাটি দেখতে পারবেন।
Ponniyan Selvan-Part 1
মণি রত্নম পরিচালিত, Ponniyan Selvan-Part 1 এ অভিনয় করেছেন ঐশ্বর্য্য রাই বচ্চন, চিয়ান বিক্রম, ত্রিশা, জয়ম রবি এবং কার্তি। মুক্তির আগেই ছবিটির প্রতি মানুষের উন্মাদনা ছিল দেখার মতো। Ponniyan Selvan-Part 1 এর অগ্রিম বুকিং শুরু হওয়ার পরে, ছবিটি হিন্দির পাশাপাশি অন্যান্য ভাষাতেও বক্স অফিসে লভাল আয় করছে। আপনি আপনার বাড়ির কাছাকাছি প্রেক্ষাগৃহে এই সিনেমা দেখতে পারবেন।
Chup
সানি দেওল এবং দক্ষিণের তারকা দুলকার সালমান অভিনীত ছবি ‘Chup’ও বক্স অফিসে বেশ সাড়া ফেলেছে। বর্তমানে এই সিনেমাহলে এই সিনেমাটি চলছে। এটি একটি সাইকো থ্রিলার মার্ডার মিস্ট্রি ফিল্ম যা দর্শকরা বেশ পছন্দ করছেন। সপ্তাহান্তে আপনি চাইলেই সিনেমাহলে গিয়ে ‘Chup’ দেখতে পারেন। আপনারা অনেক দিন পর সানি দেওলকে তার অ্যাকশন অবতারে দেখতে পাবেন।
Woh 3 Din
103 মিনিটের এই সিনেমাটি তাদের ভীষণ পছন্দ হবে, যারা সঞ্জয় মিশ্রের অভিনয়ের ভক্ত। সঞ্জয় মিশ্রের পাশাপাশি এই সিনেমায় গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন রাজেশ শর্মা, চন্দন রায় সান্যাল, পায়েল মুখার্জি, পূর্ভা পরাগ এবং আমজাদ কুরেশি। এই সিনেমায় গ্রামের বাসিন্দা রামভরোজ এবং তার পরিবারের গ্রামে টিকে থাকার সংগ্রাম দেখানো হয়েছে। এই সিনেমায় দেশের গ্রামীণ এবং প্রত্যন্ত অঞ্চলের কঠোর জীবনযাত্রাও দেখানো হয়েছে।
54,999 টাকার OnePlus 10T 5G ফোনের বাক্সে পাওয়া গেলো বাসন ধোয়ার সাবান! সঙ্গে আবার 10g Extra
Naane Varuven
আপনি যদি দক্ষিণ তারকা ধানুশের ফ্যান হন, তাহলে আপনি সিনেমাহলে গিয়ে তার লেটেস্ট ছবি Naane Varuven দেখতে পারেন। এই ছবিতে ধানুশকে নায়ক ও খলনায়ক উভয় চরিত্রেই দেখা যাবে। 30 সেপ্টেম্বর সিনেমাটি মুক্তি পেয়েছে। ধানুশের ছবিটি
OTT তে চলছে এইসব সিনেমাগুলি
- Babli bouncer
- Jogi
- Plan A Plan B
- Thor Love And Thunder
- Cuttputlli
Babli Bouncer
দক্ষিণ অভিনেত্রী তামান্না ভাটিয়ার আসন্ন ছবি Babli Bouncer এই মাসের 23 শে সেপ্টেম্বর সরাসরি OTT তে মুক্তি পেয়েছে। এই ছবিটি পরিচালনা করেছেন মধুর ভান্ডারকর। এটি সম্প্রতি ডিজনি প্লাস হট স্টারে প্রিমিয়ার হয়েছিল। মহিলা বাউন্সারের জীবনের উপর ভিত্তি করে নির্মিত হয়েছে এই সিনেমাটি।
Jogi
1984 সালের শিখ বিরোধী দাঙ্গার উপর ভিত্তি করে Jogi ছবিটি এই মাসে 16 সেপ্টেম্বর নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে। এই ছবিতে রয়েছেন বিখ্যাত পাঞ্জাবি গায়ক-অভিনেতা দিলজিৎ দোসাঞ্জ। ছবিটি পরিচালনা করেছেন আলী আব্বাস জাফর এবং এতে অভিনয় করেছেন আমিরা দস্তুর, জিশান আইয়ুব, হিতেন তেজওয়ানি এবং কুমুদ মিশ্র সহ অনেক সুপরিচিত অভিনেতা।
Plan A Plan B
Plan A Plan B 30 সেপ্টেম্বর Netflix-এ স্ট্রিম করার জন্য উপলব্ধ হয়েছে। এই সিনেমাটি পরিচালনা করেছেন শশাঙ্ক ঘোষ। এই কমেডি রোমান্টিক ড্রামা ছবিতে রিতেশ দেশমুখের সঙ্গে তামান্না ভাটিয়াকে দেখা যাবে।
50MP Camera এবং 13GB RAM এর সঙ্গে লঞ্চ হল নতুন স্মার্টফোন, দাম 15 টাকার চেয়েও কম
Thor Love And Thunder
Thor Love And Thunder ভারতে 7 জুলাই মুক্তি পেয়েছিল। তবে, আপনি যদি এটি বড় পর্দায় না দেখে থাকেন তাহলে চিন্তা করার দরকার নেই কারণ এখন এই ছবিটি OTT তেই দেখা যাবে। Thor Love And Thunder সিনেমাটি ডিজনি প্লাস হটস্টারে হিন্দি, তামিল, তেলেগু, মালায়লাম, কন্নড় এবং ইংরেজি ভাষায় মুক্তি পেয়েছে।
Cuttputlli
বলিউডের খিলাড়ি কুমার অর্থাৎ বলিউড তারকা অক্ষয় কুমারের নতুন ছবি Cuttputlli সরাসরি ওটিটিতে মুক্তি পেয়েছে। এই সিনেমাটি 2 সেপ্টেম্বর থেকে ডিজনি প্লাস হটস্টারে স্ট্রিম হবে। এই সিনেমাটি একটি তামিল ছবির হিন্দি ভার্সন।’বচ্চন পান্ডে’, ‘সম্রাট পৃথ্বীরাজ’, ‘রক্ষাবন্ধন’-এর পর এখন ‘Cuttputlli’ অক্ষয়ের লেটেস্ট ছবি।
এই ওয়েব সিরিজ এবং শোগুলি OTT-তে চলছে
- Jamtara Season 2
- Dahan
- Shiksha Mandal
- Criminal Justice
- Delhi Crime
Jamtara Season 2
Jamtara Season 2 OTT প্ল্যাটফর্ম Netflix-এ দেখা যাবে। গতবারের মতো এবারও এই ওয়েব সিরিজ এর কাহিনি ঝাড়খণ্ড রাজ্যের জামতারা শহরে চলমান ভুয়ো কল সেন্টারের উপর ভিত্তি করে তৈরি। এই ওয়েব সিরিজে অনলাইন হ্যাক এবং Phishing এর মতো প্রতারণার গল্প দেখানো হয়েছে।
বাজারে লঞ্চ হল সস্তা ব্যাটারিচালিত স্কুটার, দাম শুরু মাত্র 47,370 টাকা থেকে
Dahan
ডিজনি প্লাস হটস্টার একটি নতুন ওয়েব সিরিজ ‘Dahan – Raakan Ka Rahasya’ প্রকাশিত হয়েছে।এই সিরিজের নয়টি পর্ব রয়েছে। এতে দুর্দান্ত গল্পের পাশাপাশি অভিনেতাদের শক্তিশালী অভিনয়ও দেখানো হয়েছে।
Shiksha Mandal
ভারতীয় শিক্ষা ব্যবস্থার সবচেয়ে বড় কেলেঙ্কারীগুলির মধ্যে একটি শিক্ষা মঙ্গলের উপর কালিমা , যা এবার একটি সিরিজ হিসেবে বেরোবে। এই MX অরিজিনাল সিরিজটি MX প্লেয়ারে স্ট্রিম করা হচ্ছে। এই ওয়েব সিরিজ এর কাহিনি শিক্ষার ক্ষেত্রে একটি কঠিন গল্পের সাথে পরিচয় করিয়ে দেবে। Shiksha Mandal
সত্য ঘটনা দ্বারা অনুপ্রাণিত একটি দারুণ সিরিজ।
Criminal Justice
দুটি সিজনে অভূতপূর্ব সাড়া পাওয়ার পর এবার Criminal Justice এর তৃতীয় সিজনও মুক্তি পেয়েছে। তবে এবার তৃতীয় সিজনের সবগুলো এপিসোড একসঙ্গে রিলিজ না করে, প্রতি সপ্তাহের শুক্রবারে একে একে এপিসোড প্রকাশ করছেন নির্মাতারা। পঙ্কজ ত্রিপাঠির সেরা অভিনয়ে সজ্জিত এই সিরিজটি হটস্টারে দেখা যাবে।
Delhi Crime
ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের অন্যতম আলোচিত ওয়েব সিরিজ Delhi Crime’-এর সিজন 2, প্রায় তিন বছর পর এসেছে। যারা এই সিরিজের সিজন 2 এর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন তাদের জানিয়ে দেব যে বর্তমানে এই সিরিজটি বর্তমানে স্ট্রিম হচ্ছে। এবার ডিসিপি বর্তিকা চতুর্বেদীকে আগের বারের তুলনায় দিল্লিতে হওয়া আরও বড় অপরাধকে আটকানোর চেষ্টা করতে দেখা যাচ্ছে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন













