Home খবর সময়ের আগেই লঞ্চ হতে পারে Xiaomi 17T এবং 17T Pro স্মার্টফোন, লিক হল প্রসেসর এবং ব্যাটারি ডিটেইলস

সময়ের আগেই লঞ্চ হতে পারে Xiaomi 17T এবং 17T Pro স্মার্টফোন, লিক হল প্রসেসর এবং ব্যাটারি ডিটেইলস

সাধারণত সেপ্টেম্বর মাসে Xiaomi এর নাম্বার T-সিরিজ লঞ্চ করা হয়, তবে এবার কোম্পানি তাদের সডিউলের ক্ষেত্রে কিছু পরিবর্তন করেছে। নতুন রিপোর্ট অনুযায়ী আপকামিং Xiaomi 17T এবং Xiaomi 17T Pro ফোনদুটি মে মাসের দিকে লঞ্চ করা হতে পারে। ফলে সাধারণ লঞ্চ টাইমের আগেই ফোনটি বাজারে পেশ করা হতে পারে। তাই এই তথ্য সঠিক হলে, আসন্ন ফোনটি মিড রেঞ্জ ইউজারদের কাছে ভালো অপশন হতে পারে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Xiaomi 17T এবং Xiaomi 17T Pro ফোনগুলির লিক ডিটেইলস সম্পর্কে।

লিক অনুযায়ী Xiaomi 17T ফোনটি 2602DPT53G এবং Xiaomi 17T Pro ফোনটি 2602EPTC0G মডেল নাম্বার হতে পারে। ইন্টারনালি এই দুটি ফোনের কোডনেম যথাক্রমে “Chagall” এবং “Warhol” হবে। প্রসেসিঙের জন্য Xiaomi 17T ফোনটিতে MediaTek Dimensity 8500 প্রসেসর দেওয়া হবে বলে জানা গেছে। তবে 17T Pro ফোনটিতে শক্তিশালী Dimensity 9500 প্রসেসর দেওয়া হতে পারে। তবে অন্য একটি রিপোর্টের মাধ্যমে জানানো হয়েছে স্ট্যান্ডার্ড মডেলে Dimensity 9400 প্রসেসর থাকতে পারে। আপাতত সঠিক প্রসেসর জানার জন্য অপেক্ষা করা হচ্ছে।

Dimensity 9500 ভেরিয়েন্ট সহ Xiaomi 17T Pro ফোনটি লঞ্চ করা হলে, প্রায় ফ্ল্যাগশিপ লেভেল পারফরমেন্স পাওয়া যাবে। তবে স্ট্যান্ডার্ড Xiaomi 17T ফোনটিতে মিড বাজেট রেঞ্জে ভালো পারফরমেন্স উপভোগ করা যাবে।

এই ফোনটি বড় আপগ্রেডেড ব্যাটার সহ লঞ্চ করা হতে পারে। আগের Xiaomi 15T সিরিজের তুলনায় আপকামিং ফোনদুটিতে বড় ব্যাটারি থাকবে বলে আশা করা হচ্ছে। এছাড়া Xiaomi 17T ফোনটিতে 6,500mAh ব্যাটারি এবং 67W ফাস্ট চার্জিং ফিচার থাকতে পারে। এটি আগের 15T ফোনের 5,500mAh ব্যাটারির তুলনায় বড়। ব্যাটারি লাইফ টাইমের দিক দিয়ে ফোনটি এগিয়ে থাকতে পারে।

ক্যামেরা ফিচারের ক্ষেত্রে কোনো পরিবর্তন করা হবে না বলে আশা করা হচ্ছে। রিপোর্ট অনুযায়ী Xiaomi 17T ফোনটিতে আগের মডেলের মতো ক্যামেরা সেটআপ দেওয়া হতে পারে। সাধারণত গ্লোবাল বাজারেই Xiaomi এর T-সিরিজ লঞ্চ করা হয়। তাই ভারতের বাজারে লঞ্চ হওয়ার কোনো আশা দেখা যাচ্ছে না।

যারা কম দামে ফ্ল্যাগশিপ পারফরমেন্স পছন্দ করেন, লিকের ইয়পর ভিত্তি করে সেইসব ইউজারদের কাছে Xiaomi 17T Pro ফোনটি আকর্ষণীয় হয়ে উঠতে পারে। অন্যদিকে যারা বড় ব্যাটারি এবং স্মুথ পারফরমেন্স সহ প্রো মডেলের থাকে কম দামে ফোন কিনতে চাইছেন, তাদের জন্য স্ট্যান্ডার্ড Xiaomi 17T ফোনটি ভালো বিকল্প হতে পারে। ভবিষ্যতে এই বিষয়ে নতুন তথ্য প্রকাশ্যে আসা মাত্রই আমরা পোস্টের মাধ্যমে জানিয়ে দেব।