Home খবর লিক হল Xiaomi 17T স্মার্টফোনের লঞ্চ টাইমলাইন, এই মাসে ভারতে হতে পারে লঞ্চ

লিক হল Xiaomi 17T স্মার্টফোনের লঞ্চ টাইমলাইন, এই মাসে ভারতে হতে পারে লঞ্চ

11 মার্চ Xiaomi তাদের নতুন ফ্ল্যাগশিপ সিরিজের অধীনে Xiaomi 17 এবং Xiaomi 17 Ultra ফোনদুটি লঞ্চ করতে চলেছে। আগেই চীন এবং গ্লোবাল বাজারে ফোনগুলি লঞ্চ করা হয়েছিল। এবার রিপোর্টের মাধ্যমে জানানো হয়েছে কোম্পানি এই প্রথম তাদের T-সিরিজ ভারতে লঞ্চ করতে পারে। এই সিরিজে Xiaomi 17T ফোনটি পেশ করা হতে পারে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Xiaomi 17T স্মার্টফোনের লিক ডিটেইলস সম্পর্কে।

লিক অনুযায়ী এপ্রিল মাসের শেসের দিকে বা মে মাসের শুরুতে Xiaomi 17T ফোনটি ভারতে লঞ্চ করা হহতে পারে। এই সিরিজ প্রিমিয়াম মিড রেঞ্জ সেগমেন্টে ইউজারদের মধ্যে আকর্ষণীয় হয়ে উঠতে পারে। এই সিরিজের অধীনে Xiaomi 17T এবং Xiaomi 17T Pro স্মার্টফোনদুটি লঞ্চ করা হতে পারে। তবে এখনও পর্যন্ত ফোনগুলির ভারতীয় লঞ্চ সম্পর্কে অফিসিয়ালি জানানো হয়নি।


রিপোর্ট অনুযায়ী Xiaomi 17T সিরিজে Leica অপ্টিক্স সহ 50MP + 12MP + 50MP ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ এবং 32MP ফ্রন্ট ক্যামেরা থাকতে পারে। ভ্যানিলা Xiaomi 17T ফোনটিতে MediaTek Dimensity 8500 প্রসেসর এবং 6,500mAh ব্যাটারি সহ 67W ফাস্ট চার্জিং ফিচার থাকবে বলে আশা করা হচ্ছে। অন্যদিকে Xiaomi 17T Pro ফোনটিতে Dimensity 9500 প্রসেসর, 8,500mAh ব্যাটারি এবং 100W ফাস্ট চার্জিং ফিচার দেওয়া হতে পারে।

Xiaomi 17T Pro ফোনটি আপকামিং Redmi K90 Ultra ফোনের রিব্র্যান্ডেড ভার্সন হতে পারে। এটি চীনে এপ্রিল মাসে লঞ্চ করা হতে পারে। এই তথ্য সঠিক হলে 17T Pro ফোনটিতে 6.8-ইঞ্চির OLED 1.5K ডিসপ্লে, 165Hz রিফ্রেশ রেট, আল্ট্রাসোনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, বিল্ট-ইন কুলিং ফ্যান এবং মেটাল ফ্রেমের মতো ফিচার থাকতে পারে। এই সমস্ত স্পেসিফিকেশন দেখে মনে করা হচ্ছে ফোনটিতে ফ্ল্যাগশিপ লেভেলের পারফরমেন্স পাওয়া যাবে।

লিক অনুযায়ী ভারতে Xiaomi 17 ফোনটির দাম প্রায় 1 লক্ষ টাকার বেশি রাখা হতে পারে। তবে Xiaomi 17 Ultra ফোনটির দাম 1.4 লক্ষ টাকার কাছাকাছি হতে পারে। অর্থাৎ আগের জেনারেশন মডেলের তুলনায় অনেকটাই বেশি দাম রাখা হবে। কারণ ভারতে Xiaomi 15 ফোনটি প্রাথমিক 64,999 টাকা দামে লঞ্চ করা হয়েছিল।

এই ফোনটি বাজারে উপস্থিত প্রিমিয়াম OPPO Find X9 এবং Vivo X300 ফোনগুলির প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে। যারা প্রিমিয়াম মিড রেঞ্জে নতুন স্মার্টফোন কেনার কথা ভাবছেন, তাঁরা Xiaomi 17T ফোনটির জন্য অপেক্ষা করতে পারেন। এছাড়া যেঁসব ইউজাররা আরও শক্তিশালী ফিচার সহ ফোন খুঁজছেন, সেইসব ইউজাররা লঞ্চের পরে Xiaomi 17T Pro ফোনটি কিনতে পারেন।