শাওমির আপকামিং ফ্ল্যাগশিপ স্মার্টফোন Xiaomi Mi Mix 4 সম্পর্কে দীর্ঘদিন ধরে বিভিন্ন লিক রিপোর্ট পাওয়া যাচ্ছে। শোনা যাচ্ছে এতে এমন কিছু ফিচার যোগ করা হবে যা টেকনোলজির দিক থেকে যথেষ্ট অ্যাডভান্স হবে। শাওমির সিইও Lei Jun জানিয়ে দিয়েছিলেন আগামী মি মিক্স স্মার্টফোন অর্থাৎ Xiaomi Mi Mix 4 ফোনটি এই বছরের শেষের দিকে লঞ্চ করা হবে। এবার Xiaomiui নামের এক টুইটার ইউজার শাওমির K2B মডেল নাম্বার এবং ODIN কোডনেম সম্পর্কে জানিয়েছেন। লিকস্টারের কথা অনুযায়ী এটি শাওমির আপকামিং Xiaomi Mi Mix 4 স্মার্টফোন। টুইটে Xiaomi Mi Mix 4 এর স্পেসিফিকেশন সম্পর্কে জানা গেছে। চলুন এই নতুন লিকের ডিটেইলস সম্পর্কেজেনে নেওয়া যাক।
Xiaomi Mi Mix 4 এর স্পেসিফিকেশন
লিকে বলা হয়েছে Xiaomi Mi Mix 4 ফোনটিতে 120 হার্টস রিফ্রেশরেটযুক্ত এবং ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারসহ কোয়াড এইচডি+ এমোলেড ডিসপ্লে দেওয়া হবে। এই ফোনটি 5জি সাপোর্টেড কোয়ালকম স্ন্যাপড্রাগন 888 SoC তে রান করবে এবং এতে mmWave সাপোর্ট করতে পারে। এই ফোনে 48 মেগাপিক্সেলের Sony IMX766 প্রাইমারি সেন্সর, 48 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ও 5× অপটিক্যাল জুম সাপোর্টেড 48 মেগাপিক্সেলের টেলিফোটো লেন্স যোগ করা হবে। এছাড়া Xiaomi Mi Mix 4 এর ক্যামেরা সেগমেন্টে 120× হাইব্রিড জুম, 15× ভিডিও জুম, 1920fps স্লোমোশান ভিডিও শুটিং ও 8কে ভিডিও রেকর্ডিং এর মতো আকর্ষণীয় এবং অ্যাডভান্স ফিচার দেখা যেতে পারে। আপাতত যেহেতু এটি শুধুই একটি লিক তাই এবিষয়ে সঠিকভাবে কিছু বলা সম্ভব নয়।
2019 থেকে চলছে সমালোচনা
দীর্ঘদিন ধরেই Xiaomi Mi Mix 4 সম্পর্কে টেক জগতে কানাঘুষো চলে আসছে। জানিয়ে রাখি প্রথম 2019 এরপ্রথম দিক থেকে ফোনটির লিক আসতে হবে করে। কিন্তু এক বছর পেরিয়ে গেলেও ফোনটি লঞ্চ করা হয়নি। তবে আশা করা হচ্ছে এবার সত্যি সত্যিই ফোনটি পেশ করা হবে। মনে করা হচ্ছে এটি শাওমির ‘মি মিক্স’ সিরিজের প্রথম ফ্ল্যাগশিপ স্মার্টফোন হবে এবং এই ফোনটির নাম Xiaomi Mi Mix 4 বা Mi Mi Fold অথবা এই ধরনের কিছু রাখা হতে পারে।
আরও পড়ুন: জেনে নিন BSNL এর ব্যালেন্স ও ডেটা চেক করার পদ্ধতি
সম্ভাব্য ডিজাইন
এখনও পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী Huawei Mate X5 এর মতো বাইরের দিকে ভাঁজ হওয়া ডিসপ্লে দেওয়া হতে পারে। এছাড়া একটি রিপোর্ট থেকে জানা গেছে কোম্পানি তাদের এই ফোনে এমন ডিসপ্লে যোগ করবে ফোল্ড করলে যার মাপ 6.38 ইঞ্চির হবে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন
