চীনের স্মার্টফোন নির্মাণকারী কোম্পানি শাওমি এই মাসেই স্পেনে আয়োজিত একটি ইভেন্টের মঞ্চে Mi Note 10 লঞ্চ করেছিল। এই ফোনটি আসলে কোম্পানির ঘরোয়া মার্কেটে আগে থেকে লঞ্চ করা Mi CC9 Pro এর গ্লোবাল ভেরিয়েন্ট। এবার আমরা আমাদের সোর্স মারফত খবর পেয়েছি কোম্পানি ভারতে Mi Note 10 লঞ্চ করার জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত। যদিও লঞ্চ ডেট সম্পর্কে কোনো তথ্য জানা যায়নি।
আরও পড়ুন : সাবধান : Paytm এর KYC নিয়ে হচ্ছে জোচ্চুরি, খোয়া যেতে পারে টাকা
শাওমি দীর্ঘদিন ধরে তাদের ফ্ল্যাগশিপ ক্যাটাগরিতে কোনো ফোন লঞ্চ করেনি। কোম্পানি 2017 সালের অক্টোবর মাসে Mi Mix 2হিসেবে ভারতে তাদের শেষ ফ্ল্যাগশিপ স্মার্টফোন লঞ্চ করে, যার প্রাথমিক দাম ছিল 35,999 টাকা।
শাওমি ইন্ডিয়ার হেড মনু কুমার জৈন এখন চীনে আছেন। সেখান থেকেই তিনি কোম্পানির নতুন ফাস্ট চার্জিং টেকনিক 100 ওয়াট সুপার ফাস্ট টার্বো চার্জিং টেকনোলজি সম্পর্কে টুইট করেছেন। এই টুইটে তিনি যে এই টেকনোলজি যদি ভারতেও দেখতে হয় তবে যত বেশি সম্ভব রিটুইট করতে বলেছেন। জানিয়ে রাখি কিছু দিন আগে Vivo তাদের নতুন 120 ওয়াট সুপার ফ্ল্যাশ ফাস্ট চার্জিং টেকনোলজি পেশ করেছিল এবং বর্তমানে Xiaomi এর নতুন চার্জিং টেকনোলজি Vivo এর এই টেকনিককে টক্কর দেবে। Xiaomi এর এই টেকনোলজি ইউএসবি টাইপ সি কেবলের মাধ্যমে করা হবে।
আরও পড়ুন : 9,999 টাকা দামে কোন ফোনটি ভালো? Realme 5s না Redmi Note 8?
জানিয়ে রাখি কোম্পানি Mi Note 10 এর সঙ্গে Mi Note 10 Pro ফোনটিও লঞ্চ করেছিল। এই দুটি ফোনের পার্থক্য শুধু র্যাম ও স্টোরেজের দিক থেকে। এছাড়া Mi Note 10 Pro তে 8P লেন্স ব্যবহার করা হয়েছে এবং Mi Note 10 এ 7P লেন্স আছে।
Mi Note 10 স্পেসিফিকেশন
Mi Note 10 এ 1080 × 2340 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.47 ইঞ্চির কার্ভড ফুল এইচডি+ ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ফোনের পিক্সেল ডেনসিটি 398 পিপিআই। এতে কোয়ালকম স্ন্যাপড্রাগন 730জি চিপসেটের সঙ্গে 8 জিবি র্যাম দেওয়া হয়েছে। এই ফোনে 256 জিবি স্টোরেজ আছে। পাওয়ার ব্যাকআপের জন্য Mi Note 10 এ 30 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,260 এমএএইচের ব্যাটারী আছে। ফোনটির রিটেইল বক্সে 30 ওয়াটেরই চার্জার দেওয়া হয়েছে যা মাত্র 65 মিনিটের মধ্যে ফোনটি ফুল চার্জ করে দিতে পারে। কানেক্টিভিটির জন্য এই ফোনে 4জি এলটিই, ওয়াইফাই 802.11এ/ভি/জি/এন/এসি, ব্লুটুথ 5.0 ও জিপিএস আছে।
আরও পড়ুন : Realme আনতে চলেছে নতুন স্মার্টফোন সিরিজ যা বিক্রি হবে শুধুমাত্র অফলাইন রিটেইল স্টোরে
Mi Note 10 এর ক্যামেরা
এই ফোনে পেন্টা রেয়ার ক্যামেরা সেটআপ আছে। Mi Note 10 এ এফ/1.69 অ্যাপার্চারযুক্ত 108 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। এটি অপ্টিক্যাল ইমেজ স্টেবিলাইজেশনযুক্ত। এর সঙ্গে 117 ডিগ্রি ফিল্ড অফ ভিউযুক্ত 20 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, 12 মেগাপিক্সেলের শর্ট টেলিফোটো লেন্স, 5 মেগাপিক্সেলের টেলিফোটো লেন্স ও 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স আছে। ভিডিও কল ও সেলফির জন্য এই ফোনের ফ্রন্ট প্যানেলে এফ/2.0 অ্যাপার্চারযুক্ত 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা আছে।
কিভাবে কাজ করবে Xiaomi এর 100W টেকনোলজি?
শাওমি 100W সুপার চার্জ টার্বো চার্জিং টেকনোলজি পেশ করে জানিয়েছে এই টেকনিকের সাহায্যে 4,000 এমএএইচের ব্যাটারীওয়ালা স্মার্টফোন মাত্র 17 মিনিটের মধ্যে ফুল চার্জ করা যায়। তবে Vivo এর 120W Super Flash Fast Charging Technology কয়েক ধাপ এগিয়ে রয়েছে বলা যেতে পারে। এই টেকনোলজি একটি 4,000 এমএএইচের ব্যাটারীযুক্ত স্মার্টফোন মাত্র 13 মিনিটে ফুল চার্জ করতে পারে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন









