লঞ্চের আগেই Geekbench এ দেখা গেল Redmi 10 (2022) স্মার্টফোন, বিস্তারিত জানুন নিচের লিংকে ক্লিক করে

খুব তাড়াতাড়ি মার্কেটে লঞ্চ হতে পারে Redmi 10 (2022) স্মার্টফোন। এই আপকামিং রেডমি ফোনটি চীনের বেঞ্চমার্কিং সাইট গীকবেঞ্চে 21121119VL মডেল নাম্বারের সঙ্গে লিস্টেড হতে দেখা গেছে। Redmi 10A ফোনটির গ্লোবাল ভার্সনের Geekbench ও FCC লিস্টিং সামনে আসার পর এই লিস্টিংটি প্রকাশ‍্যে এসেছে। জানিয়ে রাখি শাওমি বর্তমানে ভারতে Redmi Note 11 সিরিজ লঞ্চের প্রস্তুতি নিচ্ছে।

Xiaomi ভারতে আগামী 9 ফেব্রুয়ারি Redmi Note 11 এবং Redmi Note 11S স্মার্টফোন লঞ্চ করবে। Redmi 10 (2022) এবং Redmi 10A ফোনের গীকবেঞ্চ লিস্টিং দেখে ধারণা করা হচ্ছে শীঘ্রই ভারতেও এই ফোন লঞ্চ করা হতে পারে। এই লিস্টিঙে Redmi 10 (2022) ফোনটির র‍্যাম, প্রসেসর ও অ্যান্ড্রয়েড ভার্সন সম্পর্কে বলা হয়েছে।

Redmi 10 (2022) এর গীকবেঞ্চ লিস্টিং

Redmi 10 (2022) ফোনটির Geekbench লিস্টিং থেকে জানা গেছে এই ফোনটি MediaTek MT6769H চিপসেটের সঙ্গে লঞ্চ করা হবে। ফোনটি MediaTek Helio G88 চিপসেটে রান করবে বলে মনে করা হচ্ছে। এই প্রসেসরে 1.80 GHz ক্লক স্পীডযুক্ত ছয়টি কোর এবং 2.0 GHz ক্লক স্পীডযুক্ত দুটি কোর রয়েছে। Redmi 10 (2022) ফোনটিতে 4GB র‍্যাম যোগ করা হতে পারে। গীকবেঞ্চ টেস্টে এই ফোনটি সিঙ্গেল কোরে 367 পয়েন্ট এবং মাল্টি কোরে 1253 পয়েন্ট স্কোর পেয়েছে। এই আপকামিং ফোনটি Android 11 অপারেটিং সিস্টেমে কাজ করবে বলে জানা গেছে।

এই লিস্টিং  থেকে Redmi 10 (2022) ফোনটির সম্পূর্ণ স্পেসিফিকেশন সম্পর্কে জানা যায়নি। তবে বিভিন্ন লিক রিপোর্ট অনুযায়ী এই ফোনটি বাজেট ক‍্যাটাগরিতে পেশ করা হবে। EU সার্টিফিকেশন সাইটেও Redmi 10 (2022) এর লিস্টিং স্পট করা হয়েছে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এতে 22W ফাস্ট চার্জিং ফিচারযুক্ত 4900mAh ব‍্যাটারি দেওয়া হতে পারে। একাধিক সার্টিফিকেশন সাইটে Redmi 10 (2022) ফোনটি লিস্টেড হতে দেখে বোঝা যাচ্ছে খুব তাড়াতাড়ি এই ফোনটি মার্কেটে লঞ্চ হতে চলেছে

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here