Home খবর 15 সেপ্টেম্বর ভারতে লঞ্চ হতে চলেছে 10000mAh ব্যাটারি সহ নতুন স্মার্টফোন! লিক হল Redmi Note 17 Pro এবং Note 17 Pro Max ফোনের লঞ্চ ডেট

15 সেপ্টেম্বর ভারতে লঞ্চ হতে চলেছে 10000mAh ব্যাটারি সহ নতুন স্মার্টফোন! লিক হল Redmi Note 17 Pro এবং Note 17 Pro Max ফোনের লঞ্চ ডেট

সম্প্রতি গ্লোবাল বাজারে Redmi Note 17 Pro 5G ফোনটি পেশ করা হয়েছিল এবং আগামী 27 আগস্ট Redmi Note 17 Pro Max স্মার্টফোনটি লঞ্চ হতে চলেছে। শীঘ্রই ফোনদুটি বড় ব্যাটারি এবং দারুন স্পেসিফিকেশন সহ ভারতের বাজারে পেশ করা হতে পারে। কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত আপকামিং ফোনের সম্পর্কে অফিসিয়ালি ঘোষণা করা হয়নি, তবে ইতিমধ্যেই লিকের মাধ্যমে Redmi Note 17 Pro সিরিজের ভারতীয় লঞ্চ ডেট প্রকাশ্যে এসেছে।

Redmi Note 17 Pro সিরিজের ভারতীয় লঞ্চ ডেট

লিকের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী আগামী 15 সেপ্টেম্বর কোম্পানি ভারতে একটি বড় ইভেন্টের আয়োজন করতে চলেছে। এই ইভেন্টের মঞ্চ থেকে Redmi Note 17 Pro এবং Redmi Note 17 Pro Max ফোনগুলি ভারতে পেশ করা হবে। টিপস্টার যোগেশ ব্রার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের আপকামিং ফোনের লঞ্চ ডেট শেয়ার করেছেন। লিকের মাধ্যমে টিপস্টার জানিয়েছেন Redmi Note 17 Pro ফোনের দাম Note 15 Pro ফোনের তুলনায় 5000 থেকে 8000 টাকার বেশি রাখা হতে পারে।

Redmi Note 17 Pro ফোনের স্পেসিফিকেশন

লিক অনুযায়ী Redmi Note 17 Pro ফোনটিতে Qualcomm Snapdragon 6s Gen 4 প্রসেসর দেওয়া হতে পারে। পাওয়ার ব্যাকআপের জন্য ফোনে 9000mAh ব্যাটারি থাকতে পারে। অন্যদিকে ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য ফোনটিতে 67W ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হতে পারে। লিকের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী ফোনে 22.5W রিভার্স চার্জিং ফিচার সাপোর্ট করবে।

Redmi Note 17 Pro ফোনটিতে 6.83 ইঞ্চির 1.5K AMOLED ডিসপ্লে দেওয়া হতে পারে। এই স্ক্রিন 3500nits পিক ব্রাইটনেস সাপোর্ট করবে। কোম্পানির ফোনটি জল ও ধুলো থেকে সুরক্ষিত রাখার জন্য IP69K রেটিং সহ লঞ্চ করা হতে পারে। ফটোগ্রাফির জন্য ফোনটিতে 50 মেগাপিক্সেল ডুয়েল রেয়ার ক্যামেরা এবং 16 মেগাপিক্সেল সেলফি সেন্সর থাকতে পারে।

Redmi Note 17 Pro Max ফোনের স্পেসিফিকেশন

Redmi Note 17 Pro Max ফোনটি 10000mAh Battery সহ স্মার্টফোন হিসাবে ভারতে পেশ করা হতে পারে। এই ফোনটিকে দ্রুত চার্জ করার জন্য এতে 100W HyperCharge ফাস্ট চার্জিং এবং 27W Reverse চার্জিং ফিচার যোগ করা হতে পারে। লিক অনুযায়ী ফোনে Qualcomm Snapdragon 6 Gen 5 প্রসেসর দেওয়া হতে পারে। ফোনটি LPDDR5x RAM টেকনোলজি সহ পেশ করা হতে পারে।

Redmi Note 17 Pro Max ফোনটিতে 6.83-ইঞ্চির 1.5K AMOLED ডিসপ্লে থাকতে পারে। এই স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট, 3840Hz PWM ডিমিং এবং গোরিলা গ্লাস Victus 2 লেয়ার দেওয়া হতে পারে। ফোনটিতে ফোটোগ্রাফির জন্য এতে 50 মেগাপিক্সেল ডুয়েল রেয়ার ক্যামেরা এবং 32 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হতে পারে। জল ও ধুলো থেকে ফোনটিকে সুরক্ষিত রাখার জন্য এতে IP68+IP69 রেটিং দেওয়া হতে পারে।