লিক হল Vivo Y11s 5G ফোনের ছবি ও স্পেসিফিকেশন, 6500mAh ব্যাটারি এবং 120Hz ডিসপ্লে সহ ভারতে হতে পারে লঞ্চ

টেক ব্র্যান্ড ভিভো শীঘ্রই ভারতের বাজারে তাদের Y সিরিজের নতুন vivo Y11s 5G স্মার্টফোন লঞ্চ করতে পারে। সম্প্রতি ইন্টারনেটে এই ফোনের তথ্য লিক হয়েছে। কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত vivo Y11s 5G ফোনের সম্পর্কে অফিসিয়ালি জানানো হয়নি। তবে টিপস্টার সুধাংশু সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে টুইট করে আপকামিং ভিভো ফোনের রেন্ডার এবং স্পেসিফিকেশন শেয়ার করেছেন। লিক অনুযায়ী vivo Y11s 5G ফোনটি MediaTek Dimensity 6300 প্রসেসর এবং 6,500mAh বড় ব্যাটারি সহ লঞ্চ করা হতে পারে। টিপস্টারের বক্তব্য অনুযায়ী ডিসেম্বর মাসের দিকে vivo Y11s 5G ফোনটি ভারতের বাজারে পেশ করা হতে পারে। কোম্পানি এখনও তাদের আসন্ন ফোনের লঞ্চ ডেট ঘোষণা করেনি।

vivo Y11s 5G ফোনের স্পেসিফিকেশন (লিক)

লিকের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী ভারতে vivo Y11s 5G ফোনটি 6 ন্যানোমিটার ফেব্রিকেশন প্রসেসে তৈরী 2.4GHz ক্লক স্পীডযুক্ত MediaTek Dimensity 6300 অক্টোকোর প্রসেসর সহ পেশ করা হবে। জানিয়ে রাখি 2024 সালের এপ্রিল মাসে এই প্রসেসর লঞ্চ করা হয়েছিল। এবার ডিসেম্বর মাসের ফোনেও এই চিপসেট ব্যাবহার কিছু ইউজারদের নিরাশ করতে পারে।

লিক অনুযায়ী vivo Y11s 5G ফোনটির 4GB RAM ভেরিয়েন্ট 128GB Storage অপশনে লঞ্চ করা হতে পারে। এই ফোনটি OriginOS 6 সহ ভারতের বাজারে লঞ্চ করা হতে পারে। অন্যদিকে পাওয়ার ব্যাকআপের জন্য আপকামিং 5G ফোনে 6,500mAh ব্যাটারি দেওয়া হতে পারে এবং এই ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 44W ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হতে পারে।

প্রকাশ্যে আসা তথ্য অনুযায়ী vivo Y11s 5G ফোনে 1600 × 720 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.74 ইঞ্চির এইচডি+ ডিসপ্লে দেওয়া হতে পারে। এলসিডি প্যানেল দিয়ে তৈরি ওয়াটার ড্রপ নচ স্টাইলের স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করবে। জল ও ধুলো থেকে ফোনটিকে সুরক্ষিত রাখার জন্য এতে IP65 রেটিং থাকবে।

vivo Y11s 5G স্মার্টফোনে ফটোগ্রাফির জন্য ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে। লিক অনুযায়ী এই রেয়ার ক্যামেরা সেটআপে এলইডি ফ্ল্যাশ সহ 13MP প্রাইমারি সেন্সর এবং 0.08MP সেকেন্ডারি সেন্সর দেওয়া হতে পারে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য 5G ফোনটিতে 5MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হতে পারে। এছাড়া ফোনটি আনলক করার জন্য সাইড ফ্রেমে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এম্বেডেড বাটন যোগ করা হতে পারে।

vivo Y11s 5G render leak

vivo Y11s 5G ফোনের ডিজাইন (লিক)

লিক হওয়া ছবির মাধ্যমে vivo Y11s 5G ফোনের লুক এবং ডিজাইন প্রকাশ্যে এসেছে। লিক রেন্ডার অনুযায়ী ফোনটিতে ওয়াটার ড্রপ নচ স্টাইলের ডিসপ্লে দেওয়া হবে। উপরোক্ত ছবি অনুযায়ী ফোনটিতে ফ্ল্যাট ফ্রেম ব্যাবহার করা হয়েছে এবং স্ক্রিনের চারদিকে বেজল রয়েছে। এছাড়া ফোনের ব্যাক প্যানেল সমান রয়েছে এবং এর উপরের ডানদিকের রেয়ার ক্যামেরা সেটআপে দুটি বড় রিং সহ ফ্ল্যাশ লাইট দেওয়া হয়েছে। ব্যাক প্যানেলের নিচের দিকে vivo ব্রান্ডিং রয়েছে। অন্যদিকে সাইড ফ্রেমে ভলিউম রকার এবং পাওয়ার বাটন রয়েছে। লিক হওয়া রেন্ডার ইমেজে vivo Y11s 5G ফোনটি White এবং Dark Blue কালার অপশনে দেখা গেছে।

কোম্পানির পক্ষ থেকে vivo Y11s 5G ফোনের ভারতীয় লঞ্চ সম্পর্কে এখনও পর্যন্ত কিছু জানানো হয়নি। তবে সম্প্রতি BIS সার্টিফিকেশন সাইটে ফোনটি V2669 মডেল নাম্বার সহ স্পট হয়েছে। প্রকাশ্যে আসা স্পেসিফিকেশন দেখে মনে করা হচ্ছে vivo Y11s 5G ফোনটি 20 হাজার টাকা রেঞ্জে পেশ করা হতে পারে। যারা এই প্রাইস রেঞ্জে বড় ব্যাটারি সহ 5G স্মার্টফোন খুঁজছেন, তাদের জন্য Y11s 5G ফোনটি ভালো অপশন হতে পারে। তবে 13MP ক্যামেরা এবং দুই বছর পুরোনো Dimensity 6300 প্রসেসর ফোনের সবচেয়ে বড় খামতি। আপকামিং vivo Y11s 5G ফোনের স্পেসিফিকেশন এবং দাম জানার জন্য কোম্পানির অফিসিয়াল ঘোষণা পর্যন্ত অপেক্ষা করতে পারেন।

যেসব ইউজাররা মূলত ভিডিও দেখা এবং সোশ্যাল মিডিয়া স্ক্রোলিং এর জন্য স্মার্টফোন কিনতে চাইছেন, কোম্পানি আপকামিং ফোনটির মাধ্যমে সেইসব ইউজারদের টার্গেট করতে পারে। এছাড়া 6,500mAh বড় ব্যাটারি সহ স্মার্টফোনে দীর্ঘমেয়াদী ব্যাকআপ পাওয়া যাবে। যারা বড় ব্যাটারি সহ স্মার্টফোন খুঁজছেন, তাদের জন্য এটি সুন্দর অপশন। তবে হেভি প্রসেসিং এবং ফটোগ্রাফি প্রেমীদের ফোনটি নিরাশ করতে পারে। আপকামিং vivo Y11s 5G ফোনটি মার্চ মাসে লঞ্চ হওয়া কোম্পানির vivo Y11 5G ফোনটিকে রিপ্লেস করতে পারে। বর্তমানে স্মার্টফোনটির 4GB+128GB স্টোরেজ অপশন 22,499 টাকা দামে সেল করা হচ্ছে।

লিক হওয়া স্পেসিফিকেশন সহ 20 হাজার টাকা রেঞ্জে vivo Y11s 5G স্মার্টফোনটি লঞ্চ করা হলে Ai+ Nova 2 Power 5G, iQOO Z11 Lite 5G এবং POCO M8x 5G ফোনের প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে। এই ফোনগুলি 15 থেকে 20 হাজার টাকা রেঞ্জে বড় ব্যাটারি সহ সেল করা হয়। Ai+ Nova 2 Power 5G ফোনে MediaTek Dimensity 7100 এবং 48MP ক্যামেরা রয়েছে।iQOO Z11 Lite 5G ফোনটিতে 50MP ক্যামেরা এবং Dimensity 6300 প্রসেসর দেওয়া হয়েছে। একইসঙ্গে POCO M8x 5G ফোনটি Snapdragon 4 Gen 5 প্রসেসর এবং বড় 7,900mAh ব্যাটারি সহ লঞ্চ করা হয়।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here