2024 সালের এপ্রিল মাসে ভারতে OnePlus Nord CE4 5G ফোনটি 8GB RAM সহ 128GB এবং 256GB স্টোরেজ অপশনে লঞ্চ করা হয়েছিল। এই দুটি ভেরিয়েন্টের দাম 24,999 টাকা এবং 26,999 টাকা রাখা হয়েছিল। সম্প্রতি কোম্পানির পক্ষ থেকে এই দুটি ভেরিয়েন্টে 3,000 টাকার ডিসকাউন্ট দেওয়া হয়েছে। বর্তমানে OnePlus Nord CE4 5G ফোনটিতে 2,000 টাকার ডিসকাউন্ট জারি করা হয়েছে।
OnePlus Nord CE4 5G এর অফার
ওয়ানপ্লাস ইন্ডিয়া ওয়েবসাইটে OnePlus Nord CE4 5G ফোনটি 2 হাজার টাকার ব্যাঙ্ক অফার সহ সেল করা হচ্ছে। এছাড়া আইসিআইসিআই ব্যাঙ্ক ইউজাররা ফোনটিতে 2,000 টাকার ডিসকাউন্ট পেয়ে যাবেন। OnePlus Nord CE4 ফোনটির 8GB + 128GB ভেরিয়েন্টের দাম 21,999 টাকা ছিল, বর্তমানে 19,999 টাকা এবং 8GB + 256GB ভেরিয়েন্টের দাম 23,999 টাকা ছিল, অফারের পর ফোনটির দাম 21,999 টাকা হয়ে গেছে।
OnePlus Nord CE4 5G ফোনটি 2 হাজার টাকার ডিসকাউন্ট সহ 3 মাসের ও 6 মাসের No-Cost EMI পাওয়া যাবে। ইউজাররা কোম্পানির ওয়েবসাইটের ফোনটি কিনলে বিনামূল্যে OnePlus Sandstone Bumper Case পেয়ে যাবেন। ফোনটির সঙ্গে মোবাইল কভার কিনলে অতিরিক্ত 350 টাকার ডিসকাউন্ট দেওয়া হবে। কোম্পানির ওয়েবসাইটের Nord CE4 5G ফোনটি কেনার জন্য বা অফার সম্পর্কে বিস্তারিত জানার জন্য এখানে ক্লিক করুন।
OnePlus Nord CE4 এর স্পেসিফিকেশন
- 6.7″ 120Hz Fluid AMOLED Display
- Qualcomm Snapdragon 7 Gen 3
- 8GB RAM + 8GB RAM-Vita
- 50MP OIS Back Camera
- 16MP Selfie Camera
- 5,500mAh Battery
- 100W SUPERVOOC
ডিসপ্লে: এই ফোনে 2412 × 1080 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.7 ইঞ্চির ফুল এইচডি+ পাঞ্চ হোল ডিসপ্লে দেওয়া হয়েছে। ফ্লুইড এমোলেড প্যানেল দিয়ে তৈরি এই স্ক্রিন 120 হার্টস রিফ্রেশ রেট ও 2160 হার্টস পিডব্লিউএম ডিমিং ও 240 হার্টস টাচ স্যাম্পেলিং রেট সাপোর্ট করে।
প্রসেসর: এই ফোনটি অ্যান্ড্রয়েড 14 এবং অক্সিজেন ওএস 14 সহ পেশ করা হয়েছে। প্রসেসিঙের জন্য এতে 4 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি 2.63 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত কোয়ালকম স্ন্যাপড্রাগন 7 জেন 3 অক্টাকোর প্রসেসর যোগ করা হয়েছে। গ্রাফিক্সের জন্য Adreno 720 GPU রয়েছে।
স্টোরেজ: OnePlus Nord CE4 5G ফোনটি 8GB RAM সহ পেশ করা হয়েছে। এই ফোনে 8GB virtual RAM ফিচারও রয়েছে, যার ফলে এতে মোট 16GB পর্যন্ত RAM এর পারফরমেন্স পাওয়া যায়। এতে 128GB এবং 256GB ইন্টারনাল স্টোরেজ রয়েছে। মেমরি কার্ড ব্যাবহার করে ফোনের স্টোরেজ 1টিবি পর্যন্ত বাড়ানো যায়।
ক্যামেরা: ফটোগ্রাফির জন্য এই ফোনের রেয়ার ক্যামেরা সেটআপে 50 মেগাপিক্সেল Sony LYT600 প্রাইমারি সেন্সর এবং 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল Sony IMX355 লেন্স রয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য Nord CE4 ফোনে 16 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।
ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 100 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,500 এমএএইচ ব্যাটারি যোগ করা হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ব্যাটারি মাত্র 29 মিনিটে 1% থেকে 100% পর্যন্ত চার্জ করা যায়।










