ভোডাফোন কিছু দিন আগে তাদের ইউজারদের জন্য একটি নতুন প্ল্যান পেশ করে এবং এর দাম রাখা হয় 251 টাকা। এই প্ল্যানটি রিচার্জ করলে ইউজাররা 50 জিবি ডেটা পান। আবার এই একই দামে 50 জিবি ডেটাওয়ালা প্ল্যান রিলায়েন্স জিও এবং এয়ারটেলের কাছেও আছে। কিছু মিডিয়া রিপোর্টের তথ্য অনুযায়ী এয়ারটেল তাদের ওয়েবসাইট থেকে এই 251 টাকা দামের প্ল্যানটি সাময়িকভাবে সরিয়ে আবার অ্যাড করে দিয়েছে। অর্থাৎ বর্তমানে দেশের সবচেয়ে বড় তিনটি টেলিকম কোম্পানির কাছেই 251 টাকা দামের ডেটা ভাউচার প্ল্যান আছে। তাহলে চলুন জেনে নেওয়া যাক কোন কোম্পানির প্ল্যানে কত পরিমাণ ডেটা পাওয়া যায়। আমরা আপনাদের আরও জানানোর চেষ্টা করব কোন প্ল্যানে ডেটা ছাড়া আরও কি কি সুবিধা দেওয়া হয়।
Reliance Jio
সবার আগে রিলায়েন্স জিওর 251 টাকা দামের ডেটা ভাউচার সম্পর্কে জেনে নেওয়া যাক। কোম্পানি তাদের গ্ৰাহকদের 251 টাকার বিনিময়ে মোট 50 জিবি ইন্টারনেট ডেটা দেয়। জিও তাদের এই ডেটা ভাউচারটি 30 দিন ভ্যালিডিটির সঙ্গে পেশ করেছে।
জিও ইউজাররা এই ডেটা ভাউচারে 50 জিবি 4জি ডেটা উপভোগ করতে পারবেন কিন্তু এই প্যাকটি 30 পর্যন্তই কার্যকর থাকবে। অর্থাৎ গ্ৰাহকদের নাম্বারে অন্য যে প্ল্যানই অ্যাক্টিভ থাকুক না কেন এই ডেটা ভাউচারটির ভ্যালিডিটি 30 দিন পর শেষ হয়ে যাবে।
Airtel
এয়ারটেল কোম্পানির 251 টাকার ডেটা ভাউচারেও মোট 50 জিবি 4জি ডেটা পাওয়া যায়। এই ডেটা ব্যবহারের ক্ষেত্রে কোনো দৈনিক লিমিট নেই। অর্থাৎ ইউজার চাইলে এক দিনেই পুরো 50 জিবি ডেটা ব্যবহার করে নিতে পারেন আবার চাইলে প্রতিদিন কিছু পরিমাণ করে এই প্ল্যানটি উপভোগ করতে পারেন। সবচেয়ে বড় কথা এই প্ল্যানটির কোনো ভ্যালিডিটি নেই। অর্থাৎ কোনো এয়ারটেল গ্ৰাহক 251 টাকার ডেটা ভাউচারটি রিচার্জ করলে তাঁর অ্যাক্টিভ প্ল্যানের সম্পূর্ণ ভ্যালিডিটি পিরিয়ড পর্যন্ত প্ল্যানটি উপভোগ করতে পারবেন। এয়ারটেলের এই প্ল্যানটিতেও জিওর প্ল্যানের মতো ডেটা ছাড়া অন্য কোনো সুবিধা পাওয়া যাবে না।
Vodafone
অন্য দিকে ভোডাফোনের 251 টাকা দামের প্ল্যানে 28 দিনের জন্য 50 জিবি ডেটা দেওয়া হয়। তবে কোম্পানির এই প্ল্যানটি বিহার, চেন্নাই, গুজরাট, হরিয়ানা, কেরল, তামিলনাড়ু এবং ইউপি ইস্ট সার্কেলগুলিতে কার্যকর। এই প্যাকে ইউজারদের শুধুমাত্র ডেটা দেওয়া হয়, এছাড়া কোনো কলিং বা অন্য কোনো সুবিধা পাওয়া যায় না।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন











