আসতে চলেছে Realme Narzo 30, ভারতে লঞ্চ হবে 4G ও 5G উভয় মডেল

রিয়েলমি গত মাসে ভারতে তাদের ‘নারজো 30’ সিরিজ লঞ্চ করে। কোম্পানির পক্ষ থেকে এই সিরিজে Realme Narzo 30A ও Realme Narzo 30 Pro 5G নামের দুটি স্মার্টফোন পেশ করা হয়। ভারতীয় ইউজারদের মধ্যে ফোনদুটি যথেষ্ট জনপ্রিয়তা লাভ করার পর এবার কোম্পানি এই সিরিজে একটি নতুন স্মার্টফোন লঞ্চের পরিকল্পনা করছে। নতুন রিপোর্ট থেকে জানা গেছে ভারতে Realme Narzo 30 স্মার্টফোন লঞ্চ করা হবে এবং ফোনটির 4জি ও 5জি উভয় মডেল মার্কেটে আনা হবে।

আরও পড়ুন: লঞ্চের আগেই চলে এল কম দামের দেশী স্মার্টফোন Micromax IN 1 এর স্পেসিফিকেশন, প্রতিযোগিতায় পড়বে শাওমি-রিয়েলমি

এম‌এসপি ওয়েবসাইটের মাধ্যমে ভারতে Realme Narzo 30 ফোনটি লঞ্চের কথা জানা গেছে। এই ওয়েবসাইটে রিয়েলমি ইন্ডিয়ার সিইও মাধব শেঠের একটি ইন্টারভিউয়ের ওপর ভিত্তি করে খবর দেওয়া হয়েছে। রিপোর্ট অনুযায়ী কোম্পানি এই মুহুর্তে ভারতে Realme Narzo 30 ফোনটি লঞ্চের প্রস্তুতি নিচ্ছে এবং ফোনটি Realme Narzo 30 4G এবং Realme Narzo 30 5G নামের দুটি মডেলে সেল করা হবে। মাধব শেঠ আরও জানিয়েছেন Realme Narzo 30 4G ভার্সনের টেস্টিং ও ডেভেলপমেন্ট স্টেজ পর্যন্ত সম্পূর্ণ হয়ে গেছে।

Realme Narzo 30 Pro 5G

কোম্পানির তরফ থেকে তাদের তাদের Realme Narzo 30 Pro 5G তে 1080 × 2400 পিক্সেল রেজলিউশনযুক্ত 6.5 ইঞ্চির ফুল এইচডি+ ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ফোনের ডিসপ্লে 120 হার্টস রিফ্রেশরেট, 180 হার্টস টাচ স‍্যাম্পেলিং রেট ও 405 পিপিআই পিক্সেল ডেনসিটিযুক্ত। এই ফোনের স্ক্রিন টু বডি রেশিও 90.5 শতাংশ। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এতে 30 ওয়াট ডার্ট চার্জ টেকনোলজিযুক্ত 5,000 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হয়েছে।

আরও পড়ুন: 12GB RAM ও 5G কানেক্টিভিটির সঙ্গে এল iQOO Neo 5, জেনে নিন ডিটেইলস

Realme Narzo 30 Pro 5G ফোনটি মিডিয়াটেক ডায়মেনসিটি 800ইউ 5জি চিপসেটে রান করে। জানিয়ে রাখি এই মিডিয়াটেক 5জি চিপসেটটি আল্ট্রা সেভ টেকনোলজিযুক্ত। এই চিপসেটের সাহায্যে 2.3 জিবিপিএস পর্যন্ত ডাউনলোড স্পীড উপভোগ করা যায়। এছাড়া মিডিয়াটেক ডায়মেনসিটি 800ইউ চিপসেট 7 ন‍্যানোমিটার টেকনিকে তৈরি করা হয়েছে। এতে ডুয়েল ব্লাস্টারসহ একটি অক্টাকোর সিপিইউ আছে এবং এতে 2.4 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত দুটি আর্ম কর্টেক্স এ76 প্রসেসর আছে।

ফোটোগ্রাফির জন্য Realme Narzo 30 Pro 5G তে ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ এবং সেলফির জন্য সিঙ্গেল পাঞ্চ হোল সেলফি ক‍্যামেরা দেওয়া হয়েছে। ফোনটির ব‍্যাক প‍্যানেলে এফ/1.8 অ্যাপার্চারযুক্ত 48 মেগাপিক্সেলের প্রাইমারি 6পি লেন্স রয়েছে। এর সঙ্গে এই ফোনে এফ/2.3 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং এফ/2.4 অ্যাপার্চারযুক্ত 2 মেগাপিক্সেলের ম‍্যাক্রো লেন্স যোগ করা হয়েছে। ফোনটির ফ্রন্ট প‍্যানেলে এফ/2.1 অ্যাপার্চারযুক্ত 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা আছে।

আরও পড়ুন: 8GB RAM ও অন‍্যান‍্য দুর্দান্ত ফিচারের সঙ্গে লঞ্চ হল OPPO Reno 5F, চাপের মুখে শাওমি-ভিভো

Realme Narzo 30 Pro 5G ফোনটি দুটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। ফোনটির বেস ভেরিয়েন্টে 6 জিবি র‍্যামের সঙ্গে 64 জিবি ইন্টারনাল স্টোরেজ আছে এবং এর দাম 16,999 টাকা। এক‌ইভাবে ফোনটির দ্বিতীয় ভেরিয়েন্ট 8 জিবি র‍্যাম ও 128 জিবি মেমরিসহ 19,999 টাকা দামে লঞ্চ করা হয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here